আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আওয়ামীলীগ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২১ সেপ, ২০২৪

জুলাই জেনোসাইডের এক্সক্লুসিভ ভিডিও

২০২৪ সালের ৫ জুন থেকে কোটা আন্দোলন শুরু হয়। ২০১৮ সালের একটি মীমাংসিত ইস্যুকে আবারো চাঙ্গা করে স্বৈরাচারী শেখ হাসিনা। সেই ঘটনাপ্রবাহ জানুন এখান থেকে । 

৫ জুন থেকে শুরু হওয়া কোটা আন্দোলনে ডাইনি শেখ হাসিনা খুন করে সহস্রাধিক মানুষকে। পরবর্তীতে এই আন্দোলন হাসিনা পতনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে হাসিনার বর্বরতার শত শত ছোট ক্লিপ এখানে সংরক্ষিত আছে। 

পুলিশের নৃশংসতা দেখুন

সেনাবাহিনীর একশন 

বিজিবির একশন 

গুলিবিদ্ধ আহত ও নিহতদের ভিডিও 

ছাত্রলীগের নির্যাতন

ছাত্র প্রতিরোধ 

ডকুমেন্টারি 

শিক্ষক ও পেশাজীবীদের সমর্থন 

বিদেশের খবর 

অন্যান্য  

২৫ ডিসে, ২০২৩

কেউ কি ভারতের প্রার্থী হতে পারে?


মেহেরপুর -১ আসনের আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান, যিনি ১৯৯১ সালে ও ১৯৯৯ সালের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের দ্বাদশ ইলেকশনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

তিনি এক সরকারি কর্মকর্তাকে ধমক দিতে গিয়ে বলেন, 'আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। আমি এখানে হারার জন্য আসিনি।' একটি স্বাধীন দেশে কেউ কি অন্য দেশের প্রার্থী হতে পারে! এটা কি সম্ভব?

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান বিএনপি'র নেতৃত্বে প্রধান বিরোধী জোট ২০১০ সালে আন্দোলনে নামে। সেই আন্দোলনে বিরোধী দল সফল হয়। সে ব্যর্থতার সুযোগ নিয়ে শাসকদল আওয়ামী লীগ এদেশকে ভারতের ইচ্ছের কাছে তুলে দিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা তলানীতে গিয়ে ঠেকেছে। এখানে গুম হওয়া যাওয়া, খুন হয়ে যাওয়া, পুলিশ ও ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হওয়া একেবারেই নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

১৯৭১ সালে কেন জামায়াত স্বাধীনতা সংগ্রামে বিরোধীতা করেছিল, এই প্রসঙ্গে তৎকালীন জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযম বলেছেন, আমরা স্বাধীনতার নামে ভারতের অধীনতা মেনে নিতে পারি না।

আজকে তো অধ্যাপক গোলাম আযমের কথাই ঠিক হলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করতলগত রাজ্যে পরিণত করেছে। বাংলাদেশের সেনাবাহিনী, ব্যবসা, বর্ডার গার্ড, বাজার, শিল্প কারখানা, বৈদেশিক বাণিজ্য এমনকি এদেশের রাজনীতি ভারত ঠিক করে দেয়। এদেশের মানুষ ভোট দিতে পারে না, ফেয়ার ইলেকশন দেখে নি গত ১৫ বছর। এর কারণও ভারত।

মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সঙ্গে ফোনালাপে বলেন তিনি ভারত ও হাসিনার প্রার্থী। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফোনালাপের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

ফোনে ডা. অলোক কুমার দাসকে হুমকি দিয়ে প্রফেসর আব্দুল মান্নান বলেন, 'তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে খুব আরামেই আছো। টাকা-পয়সা অনেক কামাই করছো। বাড়ি-ঘর করেছো। আমি যদি আর একটা কথা শুনি মন্ত্রীকে (প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন) ভোট দেওয়ার ব্যাপারে, আমি এমপি হই, আর না হই, তোমার মেহেরপুরের বাসা আমি উঠিয়ে দেব। আর যদি তুমি সাবধান হয়ে যাও তাহলে আমার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবে। এটুকু আমি তোমাকে বললাম। পারলে তোমার মন্ত্রীকে বলো।'

তিনি আরও বলেন, 'আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, এটি তোমাকে মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। সাবধান হয়ে যাও তুমি। আমি তোমার কোনো কথা শুনব না। আমি যে রিপোর্ট পেয়েছি, আমি খুব অসন্তুষ্ট তোমার প্রতি, তুমি সাবধান হয়ে যাও।'

এ বিষয়ে ডা. অলোক কুমার দাশ বলেন, গেল ১৭ ডিসেম্বর প্রফেসর আব্দুল মান্নানের কাছ থেকে আমার ফোনে একটি ফোন আসে। সে ফোনে আমাকে হুমকি দেওয়া হয়। তবে এটি সাধারণ বিষয় মনে করেছি। বিষয়টি আমার ফোনে অটোকল রেকর্ড হয়ে যায়। এর বেশি কিছু বলতে চায় না। আমি শান্তিতে থাকতে চাই।

তিনি আরও বলেন, 'এখন এটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এসব নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান অডিওটি মেহেরপুরের দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির এই শাখার সভাপতি মো. কবির হোসেনকে দিয়েছেন।'

এর আগে ডিসেম্বরের ১ম সপ্তাহে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের গবেষক সাংবাদিক জুলকারনাইন সিয়ার দাবী করেছেন ভারতের র' ৪০ জনের প্রার্থীতা ও জিতে আসার নিশ্চয়তা দিয়েছে। এর মধ্যে একজন হলেন ফেনী ৩ আসনের জনাব আবুল বাশার।

জুলকারনাইন সিয়ার বলেন, //ভারতীয় গোয়েন্দা সংস্থা র'-এর কর্মকর্তাদের সাথে ১৫ কোটি টাকায় ফেনী ৩ আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন জনাব আবুল বাশার। বিশ্বস্ত সুত্রের বরাতে র' এর কর্মকর্তাদের চাহিদা মতো অগ্রীম ১ কোটি টাকা পে-অর্ডারের কপিও সংযুক্ত করা হলো।

গত ২৩ শে নভেম্বর বায়তুল মোকারম মার্কেটের ব্যবসায়ী এ কে এম বরকতউল্লাহ-কে পে অর্ডারের মাধ্যমে ১ কোটি টাকা প্রদান করেন বাশার। বরকতউল্লাহ হুন্ডি চক্রের সাথে জড়িত বলে গোয়েন্দা সুত্র নিশ্চিত করেছে। পরবর্তীতে ওই টাকা পাওয়ার পর ২৫ শে নভেম্বর বাশারকে বশির জি সম্বোধন করে 'Congratulations' জানিয়ে মেসেজ পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থার জনৈক কর্মকর্তা। যা নিশ্চিত করে আবুল বাশারের মনোনয়ন।//

গতকাল প্রফেসর মান্নান নিজ মুখেই স্বীকার করলেন তিনি ভারতের প্রার্থী। যারা দ্বারা সাংবাদিক জুলকার নাইনের বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়।

অত্যান্ত দুঃখজনক বিষয় হলো, আব্দুল মান্নান এত বড় স্বাধীনতাবিরোধী কথা বলার পরও মানুষের মধ্যে কোনো বিকার নেই। এদেশের মানুষও যেন ভারতের অধীনতা মেনে নিতে বাধ্য হয়েছে। এই গোলামী মানসিকতা বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে। আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত করেছে। রাষ্ট্রকে করেছে তলাবিহিন ঝুড়ি।

২৫ জুন, ২০২৩

গণতান্ত্রিক আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদে পরিণত হয়!

ছবি: বাম থেকে শেখ মুজিব, শামসুল হক, আব্দুর রশিদ তর্কবাগীশ।

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কেএম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি ছিলেন টাঙ্গাইলের আবদুল হামিদ খান ভাসানী। সাধারণ সম্পাদক শামসুল হক। ঘটনাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক দু'জনেই টাঙ্গাইলের। সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমদ ও এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান। এসময় শেখ মুজিব কারাগারে অন্তরীণ ছিলেন ঢাবিতে ভাংচুর চালানোর অপরাধে।

১৯৫২ সালে ভাষা আন্দোলনে অংশগ্রহণের অভিযোগে শামসুল হককে গ্রেপ্তার করা হয়। অধিকাংশ ইতিহাস লেখক বলেছেন, ১৯৫৩ সালে কারামুক্তির পর ঘরোয়া ষড়যন্ত্রের পরিণতিতে আওয়ামী লীগ তাঁকে বহিষ্কার করে; যার ফলশ্রুতিতে তিনি চিরকালের জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। ষড়যন্ত্রটি কী ছিলো তা বেশিরভাগ লেখক এড়িয়ে যান। আওয়ামী মুসলিম লীগের নেতাদের মধ্যে কেউ ছিলো ইসলামপন্থী, কেউ ছিলো বামপন্থী আবার কেউ ছিলো সেক্যুলার। আওয়ামী মুসলিম লীগকে একটি মুসলিম দল থেকে সেক্যুলার দলে পরিণত করার ক্ষেত্রে একজন বাধা ছিলেন শামসুল হক।

শামসুল হক কারাগারে থাকা অবস্থায় শেখ মুজিব প্রচার করতে থাকেন শামসুল হক পাগল হয়ে গেছেন। তিনি মানসিক বিকারগ্রস্থ। এক্ষেত্রে শেখ মুজিবের মূল উদ্দেশ্য ছিলো সাধারণ সম্পাদকের পদ দখল করা। এটা ছিলো একটা মোক্ষম ফাঁদ। সকলে গিয়ে শামসুল হকের সাথে দেখা করেন এবং তার মানসিক স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করেন। এক পর্যায়ে এই বিষয়ে তাকে প্রশ্ন করলেই তিনি কারাগারে ক্ষিপ্ত হয়ে যেতেন।

ভাসানীও এই ঘটনার ফায়দা নিতে থাকেন। তিনি মৌখিকভাবে শামসুক হককে বহিষ্কার করেন। তাহলে দলকে সেক্যুলার/বামপন্থী করার পথে বাধা আর থাকবে না। কারণ শামসুল হক অনেকটা ইসলামপন্থী ছিলেন। কারামুক্তির পর তার স্ত্রী আফিয়া সবার অব্যাহত প্ররোচনায় তাকে মানসিক হাসপাতালে ভর্তি করাতে চাইলে শামসুল হক অত্যন্ত মনঃক্ষুন্ন হন। তাদের দাম্পত্য সম্পর্কে চিড় ধরে। ঘরে-বাইরে কাউকে বিশ্বাস না করে সব ছেড়েছুড়ে শামসুল হক নিরুদ্দেশ হন। এক পর্যায়ে সত্যিই তার মানসিক বিকার লক্ষ্য করা যায়। এই ব্যাপারে অনেক লেখক সাক্ষ্য দিয়েছেন।

এই বিষয়ে সাংবাদিক গোলাম মহিউদ্দিন তার মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস বইতে বলেছেন,
কারামুক্ত শেখ মুজিব তখন কারাবাসী মওলানা ভাসানীর নিকট হতে নাকি অনুমোদন অর্জন করে আওয়ামী লীগের কর্ণধার হয়ে (সেক্রেটারীর পদে) বসেছেন। তখনকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (টাঙ্গাইলবাসী) শামসুল হক নাকি তার মস্তিষ্ক বিকৃতির তথাকথিত রোগটির কারণে দায়িত্ব পালনে সক্ষম ছিলেন না। তাই তখন শেখ মুজিবকেই নাকি সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছিলো।

শেখ মুজিবের সেই কর্মতৎপর দিনগুলোতেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক নাকি অপ্রকৃতিস্থ অবস্থায় নিখোঁজ হন। জনাব শামসুল হকের স্ত্রী অধ্যাপিকা আফিয়া খাতুন এরপর হতে দেশে বিদেশে তার স্বামীর (শামসুল হকের) অন্তর্ধানের পিছনে শেখ মুজিবেরও কালো হাত রয়েছে বলে সারা জীবনকাল ধরে অভিযোগ করেছেন।

একাত্তরের মুক্তিযুদ্ধের কাজে আমরা যখন দেশে-বিদেশে সক্রিয় ছিলাম তখন ভারতের নয়া দিল্লীস্থ গান্ধী পিস ফাউন্ডেশন হোস্টেলে আমাদের অস্থায়ী আবাসস্থলে মার্কিন মুল্লুকের বিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জনৈক ভারতীয় বাঙালী হিন্দু অধ্যাপক বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে প্রচারের কাজে সস্ত্রীক এসে আমাদের সঙ্গে ক'দিন ছিলেন। ভয়েস অব আমেরিকা খ্যাত বাঙালী সাংবাদিক-ব্রডকাস্টার প্রসুন মিত্রও আমাদের সঙ্গে সেখানে ছিলেন। সর্বপ্রথমের 'জয়বাংলা' (নওগাঁ) পত্রিকার প্রকাশক (আসলে ব্যাংকার) রহমতুল্লাহও তার কয়েক সপ্তাহের দিল্লীবাসকালে সেখানে আমাদের সঙ্গে ছিলেন।

উপরোক্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বাঙালী অধ্যাপক বাবু প্রায়ই নিখোঁজ শামসুল হকের স্ত্রী অধ্যাপিকা আফিয়া খাতুনের কথা আমাদের সামনে তুলতেন। উক্ত মিসেস আফিয়া খাতুনও তখনকার দিনে মার্কিন মুল্লুকে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অধ্যাপনার কাজে ছিলেন। সেখানেও তিনি তার স্বামী শামসুল হকের অন্তর্ধানের পেছনে শেখ মুজিবের কালো হাত থাকবার কথা উপরোক্তদের সবার নিকটেই বিশেষ জোরের সঙ্গেই বলে বেড়াতেন, হার্ভার্ড অধ্যাপকদের মুখে আমরা সবাই তা শুনতাম। এতে সেসব দেশে তাদের মুজিবকে হিরো বানাবার প্রয়াস নাকি বার বার বাধাপ্রাপ্ত হয়েছে, অধ্যাপক বাবু দু:খ করে বলতেন।

১৯৬৫ সালে তাকে সর্বশেষ দেখা গিয়েছে বলে অনেকেই উল্লেখ করেছেন। তার মৃত্যু কীভাবে ও কোথায় হয়েছে এই ব্যাপারে কেউ জানে না। সম্প্রতি কেউ কেউ বলছেন তার মৃত্যু ও কবর নাকি টাঙ্গাইলের কালিহাতিতে রয়েছে।

ভাসানী আওয়ামী লীগকে ধীরে ধীরে বামপন্থার দিকে নিয়ে যেতে চাইছিলো। তারই পরিপ্রেক্ষিতে ডানপন্থীদের সাথে প্রায়ই তার মতবিরোধ দেখা দিতো। এই মতবিরোধ শক্তিশালী হয় ১৯৫৭ সালে আওয়ামী লীগের কাগমারী সম্মেলনে। কাগমারি সম্মেলনের পর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ভাসানী বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলতে থাকেন দলের ডানপন্থী ও উদারপন্থীরা। অনেকটা কোণঠাসা ভাসানী ১৮ মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সোহরাওয়ার্দীর চুক্তি বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান।

একই বছর ২৫ জুলাই ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে 'ন্যাশনাল আওয়ামী পার্টি' (ন্যাপ) গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সবসময় বাম ধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। এজন্য তাকে তার বিরোধীরা উপহাস করে লাল মাওলানা বলতো। ভাসানী আওয়ামী লীগ ত্যাগ করার পর ১৩-১৪ জুন লীগের বিশেষ সম্মেলনে সভাপতি নির্বাচিত হন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ। সাধারণ সম্পাদক হন শেখ মুজিব।

এরপর ১৯৬৬ সালে শেখ মুজিব আইয়ুবের ষড়যন্ত্রে পড়ে ৬ দফা উত্থাপন করেন। তার এই ৬ দফার বিষয়টি কেউ জানতো না। সে আওয়ামী লীগের কারো সাথেই আলোচনা না করে ৬ দফা উত্থাপন করে। মূলত সে লাহোরে যায় আইয়ুবের তাসখন্দ চুক্তির বিরুদ্ধে বিরোধী দলগুলোর একটি মিটিং-এ যোগ দিতে। কিন্তু সেখানে তাসখন্দ চুক্তি নিয়ে কথা না বলে মুজিব ৬ দফা উত্থাপন করে মূলত ঐ মিটিংটা ভেস্তে দিতে চেয়েছিলো।

আওয়ামী লীগের অধিকাংশই ৬ দফা মানে নি। দফাগুলোর সাথে তাদের বিরোধ অতটা না হলেও তাদের মূল বিরোধ মুজিবকে নিয়ে। মুজিবের কারো সাথে পরামর্শ না করে এধরণের ঘোষণা কেউ মেনে নিতে পারে নি। ১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ ঢাকায় পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক শুরু হয়। এতে অন্যান্য মেম্বার সহ লীগ সভাপতি আব্দুর রশীদ তর্কবাগীশের প্রবল আপত্তির মুখে মুজিব ছয় দফা পাশ করাতে ব্যর্থ হয়। এর মাধ্যমে ছয় দফার সাথে আওয়ামী লীগের লীগের আর কোন সম্পর্ক থাকে না। হতাশ মুজিব তার শেষ অস্ত্র হিসেবে ছাত্রলীগকে ব্যবহার করেন।

এই প্রসঙ্গে সাবেক মন্ত্রী ও তৎকালীন ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক বলেন, সেসময় দুঃখভরা মন নিয়ে শেখ মুজিব আমাদের (ছাত্রলীগ) ডাকলেন। বললেন, আমি তো বিপদে পড়ে গেছি। আমারে তোরা কি সাহায্য করবি না? ছয় দফা বলার পর থেকেই বিভিন্ন দিক থেকে আমার অপর এটাক আসছে। আমার তো এখন ঘরে বাইরে শত্রু। আমরা তখন বললাম নিশ্চয়ই আপনার পাশে থাকবো।

অবশেষে ফ্যাসিবাদী মুজিব ছাত্রলীগের গুন্ডাদের সহযোগিতায় সভাপতি তর্কবাগীশকে পদত্যাগে বাধ্য করেন। ছাত্রলীগের গুন্ডারা চ্যালাকাঠ নিয়ে আওয়ামী লীগের অফিস থেকে সভাপতি তর্কবাগীশ ও তার অনুসারীদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপর শেখ মুজিব নিজে নিজেকে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন।

এরপর শেখ মুজিব নিজের দক্ষতায় ছয় দফাকে আওয়ামীলীগের মধ্যে জনপ্রিয় করতে সক্ষম হন। একইসাথে নিজের ব্র্যান্ডিংটাও ভালোভাবে করতে পারেন। এভাবে তিনি আওয়ামীলীগের সর্বেসর্বা হয়ে উঠেন। জোর করে আওয়ামী লীগের সভাপতির পদ দখল করার পর শেখ মুজিবের জীবদ্দশায় আর কখনোই কাউন্সিল হয়নি।

আওয়ামী লীগ হয়ে ওঠে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের সমার্থক। এখানে মুজিব যা বলবে তা-ই আইন। শেখ হাসিনা দলের দায়িত্ব নেয়ার পরেও একই ঘটনা ঘটতে থাকে। আওয়ামী লীগ পরিণত হয় শেখ মুজিবের জমিদারি। এখানে তার বংশের লোকই শেষ কথা। দলীয় প্রধান হাসিনার কথাই আইন।

মুসলিম লীগ ভেঙ্গে ইসলামবিরোধী আওয়ামী লীগের উত্থান

পাকিস্তান স্বাধীনতা লাভ করার কালে মোটাদাগে বাংলায় রাজনৈতিক দল ছিল দুইটি। এক মুসলিম লীগ, দুই কৃষক প্রজা পার্টি। ১৯৪৫-৪৬ সালের পরিস্থিতিতে শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক প্রজা পার্টি অস্তিত্ব হারিয়েছে হিন্দুদের সাথে মিলিত হওয়ার দায়ে। একইসাথে বাংলার মানুষের কাছে ফজলুল হক প্রত্যাখ্যাত হয়েছেন। তাই পাকিস্তান রাষ্ট্র গঠিত হওয়ার পর তিনি রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিয়ে আইন পেশায় সময় দিতে থাকেন।

সুতরাং বুঝাই যাচ্ছে নবগঠিত পাকিস্তানে মুসলিম লীগ ছাড়া আর কারো প্রভাব ধর্তব্য ছিল না। ১৯৪৮ সালে পাকিস্তান হওয়ার পরে ঢাকায় মুসলিম লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করতেন মাওলানা আকরম খাঁ এবং খাজা নাজিমুদ্দিন। তাদের প্রভাবে দলের মধ্যে প্রায় কোণঠাসা ছিলেন সোহরাওয়ার্দী ও আবুল হাশেম নেতৃত্বাধীন বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের অনুসারীরা।
মোঘলটুলিতে ১৫০ নম্বর বাড়িতে ছিল মুসলিম লীগের একটি অফিস। সোহরাওয়ার্দিপন্থীরা দখল করে সেখানে আড্ডা দিত। সেখানে তারা একটি নতুন রাজনৈতিক দল গঠন করার কথা চিন্তা করছিলেন। সোহরাওয়ার্দির নির্দেশে তার অনুগত শেখ মুজিবুর রহমান কলকাতা থেকে এসে তাদের সাথে যুক্ত হন।

ছাত্রলীগ প্রতিষ্ঠা করে তারা প্রাথমিক সফলতা পায়। ছাত্রলীগে সোহরাওয়ার্দির অনুগতরা নেতৃত্ব পায়। শেখ মুজিব দক্ষতার পরিচয় দিয়ে অল্প সময়ে সব জেলাগুলোতে ছাত্রলীগের কমিটি গঠন করতে সক্ষম হয়। এর মাধ্যমে বাংলায় সোহরাওয়ার্দির ভিত্তি মজবুত হয়।

এদিকে ভাসানী এবং তার অনুসারীরা মুসলিম লীগকে সমাজতান্ত্রিক বামধারায় রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসলামী চেতনাধারীদের তোপের মুখে সেটা সম্ভব হচ্ছিল না। তাঁর কর্মস্থল আসাম ভারতের অধীনে হওয়ায় তিনিও ঢাকায় অনেকটা প্রভাবহীন অবস্থায় ছিলেন। তখন ভাসানী মুসলিম লীগ ছেড়ে অন্য দল তৈরি করার কথা ভাবছিলেন। ভাসানী টাঙ্গাইলের আরেক মুসলিম লীগ নেতা শামসুল হককে বাঙালি জাতীয়তাবাদ বুঝান এবং তাকে সাথে রাখেন। ভাসানী আদর্শিক বিষয় গোপন রেখে বাঙালিদের নিয়ে আলাদা দল গঠনের উদ্যোগ নিতে থাকেন। তারই প্রস্তুতি হিসেবে সোহরাওয়ার্দির সাথে যোগাযোগ করেন। তারা সবাই মিলে একটি সভা ডাকেন। সেই সভা ডাকার প্রস্তুতি কমিটির সভাপতি ছিলেন মওলানা ভাসানী আর সাধারণ সম্পাদক ছিলেন ইয়ার মোহাম্মদ খান।

১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার টিকাটুলীর কেএম দাস লেন রোডের রোজ গার্ডেন প্যালেসে 'পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' প্রতিষ্ঠিত হয়, যার সভাপতি হন ভাসানী আর সেক্রেটারি শামসুল হক। সহ-সভাপতি হন আতাউর রহমান খান, শাখাওয়াত হোসেন ও আলী আহমদ। শেখ মুজিবুর রহমান, খন্দকার মোশতাক আহমদ ও এ কে রফিকুল হোসেনকে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। কোষাধ্যক্ষ হন ইয়ার মোহাম্মদ খান। এসময় শেখ মুজিব কারাগারে অন্তরীণ ছিলেন। ঢাবিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের আন্দোলনে যোগ দিয়ে ভার্সিটিতে ভাংচুর করায় ভার্সিটি কর্তৃপক্ষ তাকে পুলিশের হাতে তুলে দেয়।

পুরো পাকিস্তানের ক্ষেত্রে সংগঠনটির নাম রাখা হয় নিখিল পাকিস্তান আওয়ামী লীগ। আর এর সভাপতি হন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। সেক্রেটারি জেনারেল হন মাহমুদুল হক ওসমানী। নওয়াবজাদা নসরুল্লাহ খান পশ্চিম পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন। প্রতিষ্ঠার পর ১৯৪৯ থেকে ১৯৫৭ সাল পর্যন্ত চারটি কাউন্সিলে পূর্ব পাকিস্তানের সভাপতি নির্বাচিত হন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।

আর দ্বিতীয় কাউন্সিল থেকে ১৯৬৬ সাল পর্যন্ত দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে আবারো সভাপতি হন মওলানা ভাসানী ও সেক্রেটারি হন শেখ মুজিবুর রহমান। এটা মূলত বাঙালিদের একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠেছে। এভাবেই ভাসানীর প্রত্যক্ষ প্রভাবে এই অঞ্চলের মানুষের মুসলিম চেতনা বিলুপ্ত করে বাঙালী জাতীয়তার বীজ রোপিত হয় এবং ফ্যাসীবাদী দল আওয়ামী লীগের জন্ম হয়।

ভাসানী এই দলটিকে মুসলিম লীগ বিরোধী হিসেবে গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছিলেন। এর মধ্যে ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ঘটনা বাঙালিদের মধ্যে মুসলিম লীগ বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে। ১৯৫২ সালের সেপ্টেম্বর মাসে সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক আন্দোলন গড়ে তোলার উদ্দেশে আওয়ামী যুবলীগ সকল বিরোধীদলের ঐক্য গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। শুরুতেই ‘গণতান্ত্রিক দল’ ও ‘আওয়ামী লীগ এই উদ্যোগকে স্বাগত জানায়। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন ও পূর্ব পাকিস্তান ছাত্রলীগের নেতৃবৃন্দও মুসলিম লীগ বিরোধী জোটের জন্য কাজ করতে থাকে।

যেহেতু অনেক মুসলিম লীগ এমপি দল পরিবর্তন করে আওয়ামী মুসলিম লীগে যোগ দিয়েছে তাই পূর্বপাকিস্তানে প্রাদেশিক নির্বাচন জরুরি হয়ে পড়ে। পূর্ববঙ্গের প্রাদেশিক পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৯৫৩ সালের ৩ ডিসেম্বর কৃষক-শ্রমিক পার্টির সভাপতি শের-এ-বাংলা এ.কে. ফজলুল হক এবং হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট নামক নির্বাচনী মোর্চা গঠন করেন ভাসানী। ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এবং পূর্ব বাংলার প্রাদেশিক পরিষদে ২৩৭ টির মধ্য ২২৮ টি আসন অর্জনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। শেরে বাংলা ফজলুল হকের নেতৃত্বে সরকার গঠন হলেও তার সাথে ভাসানী-শেখ মুজিবের দন্দ্বে প্রাদেশিক সরকার টিকে নি। বার বার মন্ত্রীসভা গঠিত হয়েছে ও ভেঙে পড়েছে।

১৯৫৫ সালের কাউন্সিলের অনেক আগ থেকেই মওলানা ভাসানী চাচ্ছিলেন দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দিতে। কিন্তু এতে সম্মত ছিলেন না দলের কেন্দ্রীয় প্রধান বা নিখিল পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ সভাপতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এবিষয়ে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ বিবিসিকে বলেন, ”মওলানা ভাসানী দলকে অসাম্প্রদায়িক করতে মুসলিম শব্দটি বাদ দেয়ার জন্য জোর দিচ্ছিলেন, কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী চাইছিলেন যে মুসলিম শব্দটি থাকুন। কারণ তার ভয় ছিল, এটা বাদ হলে পশ্চিম পাকিস্তানে জনপ্রিয়তা কমে যাবে”। অবশেষে ১৯৫৫ আওয়ামী মুসলিম লীগের কাউন্সিলে ভাসানী ঐকান্তিক প্রচেষ্টায় দলের নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেয়া হয়।

১৯৫৬ সালের ১২ সেপ্টেম্বর হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী লীগ-রিপাবলিকান পার্টির কোয়ালিশন করে। এতে কেন্দ্রীয় সংসদে মুসলিম লীগ সংখ্যাগরিষ্ঠতা হারায়। আওয়ামীলীগের নেতৃত্বে সরকার গঠিত হয়। এর মাধ্যমে ভাসানীর দল আওয়ামী লীগ পাকিস্তানে ক্ষমতার শীর্ষে চলে যায়। সোহরাওয়ার্দি পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। মাওলানা ভাসানী সোহরাওয়ার্দিকে আমেরিকাকে বন্ধু না বানিয়ে চীনকে বন্ধু বানানোর পরামর্শ দেয়। কিন্তু বেশিরভাগ আওয়ামীলীগ ও পাকিস্তানী রাজনীতিবিদেরা কম্যুনিস্টদের অপছন্দ করতো বিধায় সেই পরামর্শ গ্রহণ করা হয়নি। মাওলানা ভাসানী নিজ সরকারের পররাষ্ট্রনীতির বিরোধিতা করে আন্দোলন শুরু করেন। বলাবাহুল্য আওয়ামী লীগে ভাসানীর চাইতে সোহরাওয়ার্দির প্রভাব বেশি ছিল।

১৯৫৬ সালে পাকিস্তান গণপরিষদে যে খসড়া শাসনতন্ত্র বিল পেশ করা হয় তাতে পাকিস্তানকে ইসলামিক রিপাবলিক বলে ঘোষণা দেওয়া হয়েছিল। এর জন্য জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামপন্থীরা দীর্ঘদিন আন্দোলন করেছিলেন। মাওলানা ভাসানী এর বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন। যদিও এই আন্দোলনে তার দলের সাপোর্ট তিনি ভালোভাবে পাননি। মাওলানা ভাসানী পল্টনের জনসভায় ইসলামী রিপাবলিকের বিরোধিতা করে বক্তব্য দিয়েছিলেন।

একইসঙ্গে কেন্দ্রে এবং পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ ক্ষমতার আসীন হওয়ায় আওয়ামী লীগ অল্প সময়ের সময়ের অত্যন্ত প্রভাবশালী হয়ে ওঠে। কিন্তু আওয়ামী লীগের শাসনামল শান্তিপূর্ণ হতে পারেনি। কেন্দ্রে ও প্রদেশে আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সরকার গৃহীত বিভিন্ন নীতির প্রশ্নে পার্টির অভ্যন্তরে কোন্দল দেখা দেয়। আওয়ামী লীগ গঠিত হওয়ার সময় থেকেই অনেক বামপন্থী নেতা-কর্মী এই পার্টিতে ঢুকে পড়ে। পার্টির এই অংশ ভাসানীর নেতৃত্বে সোহরাওয়ার্দীর পররাষ্ট্রনীতি এবং ইসলামী প্রজাতন্ত্র করার বিরুদ্ধে কঠোর সমালোচনা শুরু করে। মাওলানা ভাসানী প্রকাশ্যে সমালোচনা করে বলেন যে, “আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যে পররাষ্ট্রনীতি অবলম্বন করেছে তা পার্টির মেনিফেস্টো বিরোধী। এভাবে আওয়ামী লীগের অভ্যন্তরে দুটি ভিন্নমতালম্বী গ্রুপের সৃষ্টি হয়।

এই মতবিরোধ শক্তিশালী হয় ১৯৫৭ সালে আওয়ামী লীগের কাগমারী সম্মেলনে। কাগমারী সম্মেলনে ১৯৫৭ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয়। ৮ ফেব্রুয়ারি ডক্টর কাজী মোতাহার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি আরম্ভ হয়। এই সভায় ভাসানী বক্তৃতা করেন। বক্তৃতায় অন্যান্য বিষয়ের মধ্যে তিনি বলেন, পূর্ববাংলা পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদের দ্বারা শোষিত হতে থাকলে পূর্ববঙ্গবাসী তাদের সালামুন আলাইকুম জানাতে বাধ্য হবে।

এই সালাম নিয়ে আমাদের দেশে জনপ্রিয় কথা চালু আছে ভাসানী নাকি পাকিস্তানী শাসকদের সালাম দিয়ে বিদায় জানিয়েছেন। আসলে এই কথাটি তিনি বাঙালি ও নিজ দলের নেতা সোহরাওয়ার্দিকে উদ্দেশ্য করে বলেছিলেন। এই কথাটি যখন তিনি বলেন তখন পাকিস্তান কেন্দ্রের সরকারে ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগই পাকিস্তানের ক্ষমতাসীন দল। ভাসানী ক্ষমতাসীন দলের ২য় প্রভাবশালী নেতা। নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি সোহরাওয়ার্দি ছিলেন প্রধানমন্ত্রী। পূর্ব পাকিস্তান শোষিত হচ্ছে এটা হচ্ছে ভাসানীর রাজনৈতিক মিথ্যে কথা। সে এর মাধ্যমে সমস্ত বাঙালি বিশেষত আওয়ামীলীগের লোকদেরকে সোহরাওয়ার্দির বিরুদ্ধে ক্ষেপিয়ে দিতে চেয়েছিলো।

মূলত কাগমারী সম্মেলনে ভাসানী পাক-মার্কিন সামরিক চুক্তি বাতিলের দাবি জানান। এই চুক্তিতে চীন নাখোশ হয়েছে। চীনের খুশি বা অখুশিই ভাসানীর খুশি বা অখুশি। পাকিস্তানের সংবিধান প্রণয়নের ব্যাপারেও সোহরাওয়ার্দীর সঙ্গে ভাসানীর মতবিরোধ দেখা দেয়। প্রস্তাবিত পাকিস্তান সংবিধানে সংখ্যালঘু জনগোষ্ঠীর পৃথক নির্বাচন ব্যবস্থার বিরুদ্ধে ভাসানী তীব্র প্রতিবাদ করেন। সোহরাওয়ার্দী পৃথক নির্বাচনের পক্ষপাতি ছিলেন। ইসলামিক রিপাবলিকের ব্যাপারেও ভাসানীর আপত্তি ছিলো। এতে সংখ্যালঘুদের অধিকারহরণ হবে বলে তিনি মনে করতেন। ভাসানী তাঁর মার্কিন যুক্তরাষ্ট্র ঘেঁষা বৈদেশিক নীতিরও বিরোধিতা করেন। তিনি চেয়েছিলেন চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে। ভাসানী কাগমারি সম্মেলন করেছে মূলত চীনের চাপে।

কাগমারি সম্মেলনের পর পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ভাসানী বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলতে থাকেন দলের ডানপন্থী ও উদারপন্থীরা। অনেকটা কোণঠাসা ভাসানী মাসখানেক পরে ১৮ মার্চ আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন সোহরাওয়ার্দীর চুক্তি বাতিলের প্রস্তাব প্রত্যাখ্যান। একই বছর ২৫ জুলাই ভাসানীর নেতৃত্বে ঢাকার রূপমহল সিনেমা হলে 'ন্যাশনাল আওয়ামী পার্টি' (ন্যাপ) গঠিত হয়। ন্যাপ প্রতিষ্ঠার মাধ্যমে ভাসানী প্রকাশ্যে বামপন্থী রাজনীতির সাথে জড়িয়ে পড়েন এবং এরপর থেকে সবসময় বাম ধারার রাজনীতির সাথেই সংশ্লিষ্ট ছিলেন। এজন্য তাকে তার বিরোধীরা উপহাস করে লাল মাওলানা বলতো। ন্যাপ গঠনের পর প্রাদেশিক পরিষদের ২৮ জন সদস্য আওয়ামী লীগ থেকে সরে এসে ন্যাপে যোগ দেন।

১৯৬৩-র মার্চ মাসে ভাসানী আইয়ুব খানের সাথে সাক্ষাত করেন। একই বছর ২৪ সেপ্টেম্বর চীনের বিপ্লব দিবস-এর উৎসবে যোগদানের জন্য ঢাকা ত্যাগ করেন এবং চীনে সাত সপ্তাহ অবস্থান করেন। তিনি আইয়ুব ও চীনের মধ্যে মধ্যস্থতাকারীতে পরিণত হন। ১৯৬৪-র ২৯ ফেব্রুয়ারি ন্যাশনাল আওয়ামী পার্টি পুনরুজ্জীবিত করে দলের সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন এবং একই বছর ২১ জুলাই সম্মিলিত বিরোধী দল (কপ) গঠনে ভূমিকা পালন করেন। ভাসানী ১৯৬৫ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলগুলোর সাথে যুক্ত থেকে বিশ্বাসঘাতকতা করেন ও আইয়ুবকে জিতিয়ে দেন। ১৯৬৫-র ১৭ জুলাই আইয়ুব খানের চীন ঘেঁষা পররাষ্ট্র নীতির প্রতি সমর্থন জ্ঞাপন করেন।

যেভাবে আওয়ামীলীগ সৃষ্টি হয়!


২৩ জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এটা ছিল বাঙালি জাতির জন্য ট্রাজেডি। এর ২৬৬ বছর আগেই একই দিনে আরেকটি ট্রাজেডি ঘটে মুর্শিদাবাদে। এদিন বাংলা পলাশীর যুদ্ধ জিতে বাংলা দখলে নেয় ইংরেজরা। সেই থেকে আমাদের জিল্লতি শুরু। আজ আওয়ামী লীগ গঠনের প্রক্রিয়া ও প্রেক্ষাপট নিয়ে আলোচনা করবো।

আওয়ামী লীগ গঠনের প্রথম পদক্ষেপ ছিল ছাত্রলীগ গঠন। তাই প্রথমে সেই বিষয়টিই সামনে আনি। ইংরেজদের থেকে স্বাধীনতা লাভ করে পাকিস্তান সৃষ্টি হওয়ার পর দেশে একটিই ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক দল। আর সেটা মুসলিম লীগ। মুসলিম লীগের বাংলা অংশের দুই শীর্ষ নেতা হলেন খাজা নাজিমুদ্দিন ও হোসেন শহীদ সোহরাওয়ার্দি। নাজিমুদ্দিন ছিলেন ঢাকার নেতা আর সোহরাওয়ার্দি কলকাতার নেতা। হিন্দুস্থান ভাগ হলে কলকাতা ভারতের অংশে পড়ে। ফলশ্রুতিতে জনপ্রিয় হওয়া সত্ত্বেও সোহরাওয়ার্দি ক্ষমতাহীন হয়ে পড়েন। ঢাকায় তার প্রভাব তেমনটা ছিল না।

যেহেতু তিনি ছিলেন বাঙালি তাই তিনি বাংলায় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইলেন। সেজন্য তিনি তার অনুগত শেখ মুজিবের নেতৃত্বে কলকাতার ছাত্রদের একটা অংশকে ঢাকায় অবস্থান নিতে বলেন। বাংলায় তথা উপমহাদেশে মুসলিমদের মধ্যে ছাত্র রাজনীতির গোড়া পত্তন করেন জিন্নাহ।

১৯৩২ সালে ছাত্রদের জাতীয় রাজনীতিতে যুক্ত করে মুসলিম লীগ। কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহর নির্দেশে হোসেন শহীদ সোহরাওয়ার্দি মুসলিম ছাত্রদের নিয়ে মুসলিম লীগের অধীনে ছাত্রদের একটি সংগঠন 'অল বেঙ্গল মুসলিম স্টুডেন্টস লীগ' গঠন করেন। বাংলায় নাম ছিল নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগ। সভাপতি হন ঢাকার আব্দুল ওয়াসেক, সাধারন সম্পাদক হন যশোরের শামসুর রহমান।

১৯৩৭ সালের নির্বাচনের পর এবং জিন্নাহর নেতৃত্বে বাংলায় মুসলিম লীগের বিস্তার ঘটলে ছাত্ররা মুসলিম লীগ নেতাদের অনুগামী হয়ে ওঠে। কলকাতায় ইস্পাহানি ও ঢাকায় খাজাদের ভবনগুলি ছাত্রদের ওপর মুসলিম লীগের নিরঙ্কুশ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কেন্দ্রে পরিণত হয়। এ মুসলিম স্টুডেন্টস লীগই পূর্ববাংলার মুসলিম ছাত্রদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করে। ঢাকার নবাব ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক। মুসলিম স্টুডেন্টস লীগই পাকিস্তান আন্দোলনে ছাত্রদের ব্যাপক যোগদান নিশ্চিত করেছিল।

স্বাধীনতার পর অর্থাৎ ১৯৪৮ সালে ঢাকায় মুসলিম লীগের ছাত্র সংগঠনের নাম ছিল অল বেঙ্গল মুসলিম স্টুডেন্টস লীগ। এর নেতা ছিলেন শাহ আজিজুর রহমান। শেখ মুজিবরা ছাত্রদের ওপর থেকে শাহ আজিজের প্রভাব কাটাতে চেয়েছেন। তাই তারা এই দল ভেঙে আরেকটি ছাত্রসংগঠন করার কথা ভাবছিল। এখানে আদর্শের কোনো ইস্যু ছিল না। বরং সোহরাওয়ার্দি ও খাজা নাজিমুদ্দের দন্দ্ব কাজ করেছে। অন্যদিকে তখন কমিউনিস্টদের ব্যাপক কার্যক্রম শুরু হয়েছিল। বাংলায় ছাত্রদের মধ্যে এর ভালো বিস্তার হয়েছিল। তারাও চেয়েছে আরেকটি সংগঠন করতে। বামরা আগে থেকেই সংগঠিত হতে চেষ্টা করেছিল। এদের গুরু ছিল লাল মাওলানা হামিদ খান ভাসানী ও কলকাতার আবুল হাশিম।

১৯৪৭ সালের ৩ জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা প্রকাশিত হওয়ার পর মুসলিম লীগের বামধারার কর্মীদের উদ্যোগে ঢাকায় ‘গণআজাদী লীগ' নামে একটি সংগঠনের জন্ম হয়। এ সংগঠনের আহ্বায়ক মনোনীত হয় ঢাকার মুসলিম লীগের নেতৃস্থানীয় কর্মী কামরুদ্দিন আহমদ। এ সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, তাজউদ্দীন আহমদ প্রমুখ। তারা মুসলিম লীগের প্রতি আস্থা হারিয়েছিলেন এবং এ দেশে অসাম্প্রদায়িক রাজনীতিচর্চার চিন্তা করেছিলেন।

১৯৪৭ সালের ১৪ আগস্টের পর কয়েকজন রাজনৈতিক কর্মী ও ছাত্র পূর্ব পাকিস্তানে তাদের পরবর্তী কাজ কী হবে তা আলোচনার জন্য কলকাতার সিরাজউদ্দৌলা হোটেলে সমবেত হন। তাঁদের মধ্যে ছিলেন আতাউর রহমান (রাজশাহী), কাজী মহম্মদ ইদরিস, শহীদুল্লাহ কায়সার, আখলাকুর রহমান প্রমুখ। তারা পাকিস্তানে বাম সমাজতন্ত্রী রাজনৈতিক আন্দোলন এবং তার জন্য উপযুক্ত সংগঠন তৈরি করা দরকার বলে একমত হন। ঢাকায় এসে তারা কামরুদ্দিন আহমদ, শামসুল হক, শেখ মুজিবুর রহমান, তাজউদ্দীন আহমদ, শামসুদ্দীন আহমদ, তসন্দুক আহমদ, মোহাম্মদ তোয়াহা, অলি আহাদ, নূরুদ্দীন আহমদ, আবদুল ওদুদ, হাজেরা মাহমুদ প্রমুখের সঙ্গে যোগাযোগ করেন এবং রাজনৈতিক কর্মপন্থা ঠিক করার জন্য একটি সম্মেলন আয়োজনের ব্যাপারে একমত হন।

ছাত্র ফেডারেশন নামে একটি বাম সংগঠন তখনো ছিল। কিন্তু কমিউনিস্টদের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে মুসলমান ছাত্ররা তাতে যোগ দিতে চাইতেন না।

মুসলমান ছাত্ররা অনেকেই এত দিন নিখিল বঙ্গ মুসলিম ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এর সভাপতি শামসুল হুদা চৌধুরী রেডিও পাকিস্তানে চাকরি নেন। সাধারণ সম্পাদক শাহ আজিজুর রহমান পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিনের অনুসারী ছিলেন। কাউন্সিল সভার মাধ্যমে এই সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনার সম্ভাবনা তেমন ছিল না। কারণ বেশিরভাগই ছিল খাজা নাজিমুদ্দিনের অনুসারী। কলকাতার মুসলিম লীগের সোহরাওয়ার্দী-আবুল হাশিম গ্রুপের অনুসারী তরুণ ও ছাত্ররা নতুন একটি ছাত্রসংগঠন তৈরির কথা ভাবলেন। এই উদ্দেশ্যে তারা ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের মিলনায়তনে একটি ছাত্র-কর্মী সভা ডাকেন।

ঘটনাচক্রে ওই দিন ফেনী কলেজের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নাজমুল করিম সেখানে উপস্থিত হলে তাকে সভাপতি করে সভার কাজ শুরু হয়। সবাই একমত হয়ে সেদিন পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। তার মানে আগের দলের অল বেঙ্গল নাম পরিবর্তন করে পূর্ব পাকিস্তান করেছে মাত্র। দুই দলেরই কমন নাম মুসলিম স্টুডেন্টস লীগ। রাজশাহী থেকে আসা নইমুদ্দিন আহমদকে আহ্বায়ক করে ১৪ সদস্যের একটি অস্থায়ী সাংগঠনিক কমিটি তৈরি হয়।

সংগঠনটির প্রতিষ্ঠাতা হিসেবে পরবর্তী সময়ে শেখ মুজিবুর রহমানকে জড়িয়ে বিতর্ক তৈরি করা হয়েছিল। এ প্রসঙ্গে প্রথম কমিটির অন্যতম সদস্য অলি আহাদের ভাষ্য হলো, শেখ মুজিবুর রহমান তখন ঢাকায় ছিলেন না। আমার দৃঢ় বিশ্বাস ছিল যে সাংগঠনিক কমিটিতে তাহার অন্তর্ভুক্তি তিনি সানন্দেই গ্রহণ করিবেন এবং তিনি দ্বিধাদ্বন্দ্ব বা অনীহা প্রকাশ না করিয়া বরং সংগঠনকে দৃঢ় ও মজবুত করার প্রয়াসে সর্বশক্তি নিয়োগ করিয়াছিলেন উল্লেখ্য যে অধুনা অনেকেই শেখ মুজিবুর রহমানকে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের প্রতিষ্ঠাতা। বলিয়া প্রচার করিতেছেন ইহা ইতিহাসের বিকৃতি মাত্র। ঢাকার ১৫০ নম্বর মোগলটুলীতে মুসলিম লীগের সোহরাওয়ার্দী-আবুল হাশিম গ্রুপের তরুণ কর্মীরা মুসলিম লীগ ওয়ার্কার্স ক্যাম্প' করেছিলেন।

পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগের অফিস করা হলো এখানেই। শেখ মুজিব কয়েকজন সহকর্মী নিয়ে এখানেই থাকতেন। ছাত্রলীগ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এ প্রসঙ্গে তার ভাষ্য উদ্ধৃত করা যেতে পারে : ছাত্রলীগ প্রতিষ্ঠান গঠন করার সঙ্গে সঙ্গে বিরাট সাড়া পাওয়া গেল ছাত্রদের মধ্যে। এক মাসের ভেতর আমি প্রায় সব জেলায়ই কমিটি করতে সক্ষম হলাম। যদিও নইমুদ্দিন কনভেনর ছিল, কিন্তু সবকিছুই আমাকেই করতে হতো। নতুন একটি ছাত্র সংগঠন তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে ১৯৪৮ সালের মার্চের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানের মুসলিম ছাত্রছাত্রীদের প্রতি আবেদন শিরোনামে একটি প্রচারপত্র প্রকাশ করা হয়। অস্থায়ী সাংগঠনিক কমিটির ১৪ সদস্যের নামে প্রকাশিত প্রচারপত্রে ধারণা দেওয়া হয়, ছাত্রসংগঠনে কোনো অছাত্র থাকতে পারবে না এবং ছাত্রসংগঠন দলীয় রাজনীতিতে অংশ নেবে না।”

ছাত্রলীগ প্রতিষ্ঠা করার সময় মোহাম্মদ তোয়াহা ও অলি আহাদ মুসলিম শব্দটি সংগঠনের নামের সঙ্গে ব্যবহার করার বিরোধিতা করেছিলেন। অন্যদিকে শেখ মুজিবুর রহমান মুসলিম' শব্দটি রাখার পক্ষে ছিলেন। তিনি মনে করেছিলেন, ওই মুহূর্তে এটা রাখা দরকার। তা না হলে মুসলিম লীগ সরকার তাদের বিরুদ্ধে অপপ্রচার চালাবে। এ জন্য কেউ কেউ শেখ মুজিবকে সাম্প্রদায়িক বানানোরও চেষ্টা করেছেন। যদিও শেখ মুজিব এটা কৌশল হিসেবেই নিয়েছিলেন। এ প্রসঙ্গে তার মত ছিল : এখনো সময় আসে নাই। রাজনৈতিক পরিস্থিতি ও দেশের আবহাওয়া চিন্তা করতে হবে। নামে কিছুই যায়-আসে না। আদর্শ যদি ঠিক থাকে, তবে নাম পরিবর্তন করতে বেশি সময় লাগবে না। কয়েক মাস হলো পাকিস্তান পেয়েছি। যে আন্দোলনের মাধ্যমে পাকিস্তান পেয়েছি, সেই মানসিক অবস্থা থেকে জনগণ ও শিক্ষিত সমাজের মত পরিবর্তন করতে সময় লাগবে।”

এভাবে মুসলিম উম্মাহর ঐক্যের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তানে শুরু থেকেই এলাকাগত দ্বন্দ্ব ও বামাদর্শের লোকেরা জাতিকে বিভক্ত করতে থাকে। এর প্রাথমিক কার্যক্রম হিসেবে অল বেঙ্গল মুসলিম স্টুডেন্টস লীগ ভেঙে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠন হয়। সারাদেশে বাঙালির স্বার্থ দেখা ও মুসলিমদের উম্মাহ চেতনা থেকে দূরে সরিয়ে সমাজতন্ত্রের প্রতি আগ্রহী করে তোলে ছাত্রলীগ। ছাত্রলীগে উগ্র জাতিবাদী ও কমিউনিস্টদের সম্মিলন হতে থাকে।

ছাত্রলীগ ভেঙে সফলতা পাওয়ায় মুসলিম লীগের বড় নেতারা এবার নিজেরাই মুসলিম লীগ ভাঙার প্রক্রিয়া শুরু করে। অর্থাৎ সোহরাওয়ার্দি, আবুল হাশিম ও হামিদ খান ভাসানী এবার মুসলিম লীগ ভাঙার পরিকল্পনা চূড়ান্ত করে। ১৯২৪ সালে মুসলিম উম্মাহর আবেগের স্থান ও উম্মাহ চেতনার কেন্দ্রবিন্দু তুর্কি খিলাফত ভেঙ্গে যায়। ১৯৪৭ সালে আবার একই চেতনার ওপর ভিত্তি করে পাকিস্তান গঠিত হয়। কিন্তু ক্ষমতাবাদী, জাতিবাদী ও কমিউনিস্টদের প্ররোচনায় সেই উম্মাহ চেতনার বিলুপ্তি ঘটতে থাকে। এই বিকৃতির অগ্রনায়ক ছিল সোহরাওয়ার্দি, আবুল হাশিম ও হামিদ খান ভাসানী। আর তাদের পাইলট প্রজেক্ট ছিল ছাত্রলীগ।