দুঃশাসন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দুঃশাসন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

২১ সেপ, ২০২৪

জুলাই জেনোসাইডের এক্সক্লুসিভ ভিডিও

২০২৪ সালের ৫ জুন থেকে কোটা আন্দোলন শুরু হয়। ২০১৮ সালের একটি মীমাংসিত ইস্যুকে আবারো চাঙ্গা করে স্বৈরাচারী শেখ হাসিনা। সেই ঘটনাপ্রবাহ জানুন এখান থেকে । 

৫ জুন থেকে শুরু হওয়া কোটা আন্দোলনে ডাইনি শেখ হাসিনা খুন করে সহস্রাধিক মানুষকে। পরবর্তীতে এই আন্দোলন হাসিনা পতনের আন্দোলনে রূপ নেয়। এই আন্দোলনে হাসিনার বর্বরতার শত শত ছোট ক্লিপ এখানে সংরক্ষিত আছে। 

পুলিশের নৃশংসতা দেখুন

সেনাবাহিনীর একশন 

বিজিবির একশন 

গুলিবিদ্ধ আহত ও নিহতদের ভিডিও 

ছাত্রলীগের নির্যাতন

ছাত্র প্রতিরোধ 

ডকুমেন্টারি 

শিক্ষক ও পেশাজীবীদের সমর্থন 

বিদেশের খবর 

অন্যান্য  

২৫ ডিসে, ২০২৩

কেউ কি ভারতের প্রার্থী হতে পারে?


মেহেরপুর -১ আসনের আওয়ামী লীগ নেতা প্রফেসর আব্দুল মান্নান, যিনি ১৯৯১ সালে ও ১৯৯৯ সালের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারের দ্বাদশ ইলেকশনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছেন।

তিনি এক সরকারি কর্মকর্তাকে ধমক দিতে গিয়ে বলেন, 'আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী। আমি এখানে হারার জন্য আসিনি।' একটি স্বাধীন দেশে কেউ কি অন্য দেশের প্রার্থী হতে পারে! এটা কি সম্ভব?

দেশ বাঁচাও, মানুষ বাঁচাও শ্লোগান বিএনপি'র নেতৃত্বে প্রধান বিরোধী জোট ২০১০ সালে আন্দোলনে নামে। সেই আন্দোলনে বিরোধী দল সফল হয়। সে ব্যর্থতার সুযোগ নিয়ে শাসকদল আওয়ামী লীগ এদেশকে ভারতের ইচ্ছের কাছে তুলে দিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা তলানীতে গিয়ে ঠেকেছে। এখানে গুম হওয়া যাওয়া, খুন হয়ে যাওয়া, পুলিশ ও ছাত্রলীগ দ্বারা নির্যাতনের শিকার হওয়া একেবারেই নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

১৯৭১ সালে কেন জামায়াত স্বাধীনতা সংগ্রামে বিরোধীতা করেছিল, এই প্রসঙ্গে তৎকালীন জামায়াত নেতা অধ্যাপক গোলাম আযম বলেছেন, আমরা স্বাধীনতার নামে ভারতের অধীনতা মেনে নিতে পারি না।

আজকে তো অধ্যাপক গোলাম আযমের কথাই ঠিক হলো। বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের করতলগত রাজ্যে পরিণত করেছে। বাংলাদেশের সেনাবাহিনী, ব্যবসা, বর্ডার গার্ড, বাজার, শিল্প কারখানা, বৈদেশিক বাণিজ্য এমনকি এদেশের রাজনীতি ভারত ঠিক করে দেয়। এদেশের মানুষ ভোট দিতে পারে না, ফেয়ার ইলেকশন দেখে নি গত ১৫ বছর। এর কারণও ভারত।

মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক দুই মেয়াদের সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান জেলার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসের সঙ্গে ফোনালাপে বলেন তিনি ভারত ও হাসিনার প্রার্থী। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ফোনালাপের অডিও রেকর্ড ভাইরাল হয়েছে।

ফোনে ডা. অলোক কুমার দাসকে হুমকি দিয়ে প্রফেসর আব্দুল মান্নান বলেন, 'তুমি বাইরে থেকে এসে মেহেরপুরে খুব আরামেই আছো। টাকা-পয়সা অনেক কামাই করছো। বাড়ি-ঘর করেছো। আমি যদি আর একটা কথা শুনি মন্ত্রীকে (প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন) ভোট দেওয়ার ব্যাপারে, আমি এমপি হই, আর না হই, তোমার মেহেরপুরের বাসা আমি উঠিয়ে দেব। আর যদি তুমি সাবধান হয়ে যাও তাহলে আমার প্রিয় পাত্র হয়ে থাকতে পারবে। এটুকু আমি তোমাকে বললাম। পারলে তোমার মন্ত্রীকে বলো।'

তিনি আরও বলেন, 'আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী, এটি তোমাকে মনে রাখতে হবে। আমি এখানে হারার জন্য আসিনি। সাবধান হয়ে যাও তুমি। আমি তোমার কোনো কথা শুনব না। আমি যে রিপোর্ট পেয়েছি, আমি খুব অসন্তুষ্ট তোমার প্রতি, তুমি সাবধান হয়ে যাও।'

এ বিষয়ে ডা. অলোক কুমার দাশ বলেন, গেল ১৭ ডিসেম্বর প্রফেসর আব্দুল মান্নানের কাছ থেকে আমার ফোনে একটি ফোন আসে। সে ফোনে আমাকে হুমকি দেওয়া হয়। তবে এটি সাধারণ বিষয় মনে করেছি। বিষয়টি আমার ফোনে অটোকল রেকর্ড হয়ে যায়। এর বেশি কিছু বলতে চায় না। আমি শান্তিতে থাকতে চাই।

তিনি আরও বলেন, 'এখন এটি সামাজিক যোগযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এসব নিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শামীম হাসান অডিওটি মেহেরপুরের দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ ও নির্বাচনী অনুসন্ধান কমিটির এই শাখার সভাপতি মো. কবির হোসেনকে দিয়েছেন।'

এর আগে ডিসেম্বরের ১ম সপ্তাহে আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের গবেষক সাংবাদিক জুলকারনাইন সিয়ার দাবী করেছেন ভারতের র' ৪০ জনের প্রার্থীতা ও জিতে আসার নিশ্চয়তা দিয়েছে। এর মধ্যে একজন হলেন ফেনী ৩ আসনের জনাব আবুল বাশার।

জুলকারনাইন সিয়ার বলেন, //ভারতীয় গোয়েন্দা সংস্থা র'-এর কর্মকর্তাদের সাথে ১৫ কোটি টাকায় ফেনী ৩ আসনের মনোনয়ন নিশ্চিত করেছেন জনাব আবুল বাশার। বিশ্বস্ত সুত্রের বরাতে র' এর কর্মকর্তাদের চাহিদা মতো অগ্রীম ১ কোটি টাকা পে-অর্ডারের কপিও সংযুক্ত করা হলো।

গত ২৩ শে নভেম্বর বায়তুল মোকারম মার্কেটের ব্যবসায়ী এ কে এম বরকতউল্লাহ-কে পে অর্ডারের মাধ্যমে ১ কোটি টাকা প্রদান করেন বাশার। বরকতউল্লাহ হুন্ডি চক্রের সাথে জড়িত বলে গোয়েন্দা সুত্র নিশ্চিত করেছে। পরবর্তীতে ওই টাকা পাওয়ার পর ২৫ শে নভেম্বর বাশারকে বশির জি সম্বোধন করে 'Congratulations' জানিয়ে মেসেজ পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থার জনৈক কর্মকর্তা। যা নিশ্চিত করে আবুল বাশারের মনোনয়ন।//

গতকাল প্রফেসর মান্নান নিজ মুখেই স্বীকার করলেন তিনি ভারতের প্রার্থী। যারা দ্বারা সাংবাদিক জুলকার নাইনের বক্তব্যের সত্যতা প্রমাণিত হয়।

অত্যান্ত দুঃখজনক বিষয় হলো, আব্দুল মান্নান এত বড় স্বাধীনতাবিরোধী কথা বলার পরও মানুষের মধ্যে কোনো বিকার নেই। এদেশের মানুষও যেন ভারতের অধীনতা মেনে নিতে বাধ্য হয়েছে। এই গোলামী মানসিকতা বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে। আত্মমর্যাদাহীন জাতিতে পরিণত করেছে। রাষ্ট্রকে করেছে তলাবিহিন ঝুড়ি।

২৫ অক্টো, ২০২৩

সতর্ক হোন, প্রতিবাদ করুন, নতুবা জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিন

একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই।

ইসলামের দৃষ্টিতে গুনাহ বা পাপকাজ দুই প্রকার। ১- কবিরা গুনাহ বা বড় গুনাহ। ২- ছগিরা গুনাহ বা ছোট গুনাহ।

কবিরা গুনাহের মধ্যেও সিরিয়াল আছে। একজন মুসলিমের জন্য সবচেয়ে বড় গুনাহ হলো শির্কের গুনাহ।

আল্লাহ তা'আলা সূরা নিসায় ৪৮ ও ১১৬ নং আয়াতে বলেন, আল্লাহ অবশ্যই শিরককে মাফ করেন না। এছাড়া অন্যান্য যত গোনাহ হোক না কেন তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন।

অর্থাৎ এই একমাত্র গুনাহ যা আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন। এখানে আল্লাহর সাথে বেয়াদবি করা হয়। আল্লাহর মর্যাদার সাথে সমন্বয় করে অন্য কাউকে একই মর্যাদা দেওয়া হয়।

লুকমান আ. তাঁর ছেলেকে দেওয়া উপদেশে বলেছেন, প্রিয় বৎস, আল্লাহর সাথে শিরক করো না; নিশ্চয় শিরক হলো বড়ো জুলুম। আল্লাহ তায়ালা এই উপদেশকে পছন্দ করে তা কুরআনের অন্তর্ভুক্ত করে দিয়েছেন।

আল্লাহ অবশ্যই শিরককে মাফ করেন না। এই আয়াতের শানে নুজুল হলো, মদিনায় ইহুদিরা বসবাস করতো। তারা আহলে কিতাব ছিল। সেই হিসেবে তারা শিরক থেকে দূরে থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো তারা নিজেরা শিরকি কার্যক্রমে যুক্ত ছিল এবং যারা শিরকে যুক্ত ছিল না তারা তাদের জাতিকে শিরক থেকে দূরে রাখার ব্যাপারে কাজ করেনি।

মাওলানা মওদূদী রহ. বলেন, //"আল্লাহ অবশ্যই শিরককে মাফ করেন না। এছাড়া অন্যান্য যত গোনাহ হোক না কেন তিনি যাকে ইচ্ছা মাফ করে দেন"। এই আয়াতের অর্থ এই নয় যে, মানুষ কেবলমাত্র শিরক করবে না এবং বাদবাকি গোনাহ করে যেতে থাকবে প্রাণ খুলে।

বরং এ থেকে একথা বুঝানো হয়েছে যে, শিরকের গোনাহকে ইহুদিরা মামুলি গোনাহ মনে করে এসেছে। অথচ এটিই সবচেয়ে বড় গোনাহ। এমন কি অন্য সমস্ত গোনাহ মাফ হতে পারে কিন্তু এই গোনাহটি মাফ করা হবে না। ইহুদী আলেমরা শরীয়াতের ছোট ছোট বিধি-নিষেধ পালনের ওপর বড় বেশী গুরুত্ব দিতেন। বরং তাদের সমস্ত সময় এসব ছোটখাটো বিধানের পর্যালোচনা ও যাচাই বাছাইয়ে অতিবাহিত হতো। তাদের ফকীহগণ এই খুঁটিনাটি বিধানগুলো বের করেছিলেন ইজতিহাদের মাধ্যমে। কিন্তু তাদের চোখে শিরক ছিল একটি হালকা ও ছোট গোনাহ। তাই এই গোনাহটির হাত থেকে বাঁচার জন্য তারা কোন প্রকার চিন্তা ও প্রচেষ্টা চালাননি। নিজেদের জাতিকে মুশরিকী কার্যকলাপ থেকে বাঁচাবার জন্য কোন উদ্যোগও তারা নেননি। মুশরিকদের সাথে বন্ধুত্ব এবং তাদের সাহায্য সহযোগিতাও তাদের কাছে ক্ষতিকর মনে হয়নি।//

কুরআন আমাদের হিদায়াতের জন্য এসেছে। ইহুদী আলেমরা শিরকের গুনাহকে ছোট করে দেখতো বলে আল্লাহ তায়ালা এই আয়াত আমাদের জন্য নাজিল করেছেন যাতে আমরা তাদের মতো ভুল না করি।

কিন্তু দূর্ভাগ্য যে, আমরা ইহুদীদের পদাংক অনুসরণ করে যাচ্ছি। শেখ হাসিনা গত ১৫ বছরের মধ্যে অন্তত দশবছর বলে যাচ্ছে, দুর্গাপূজা নাকি শুধু হিন্দুদের উৎসব নয়, এটা সমস্ত বাঙালির উৎসব। গতকালও সে এই কথা বলেছে। সে আরো শিরকি কথা বলে, যেমন দূর্গা এবার এই বাহনে করে এসেছে অতএব, ফসল ভালো হবে/ বৃষ্টি ভালো হবে। ইত্যাদি।

আমাদের ফকীহ, মুফতিদের দিকে যদি তাকাই তাহলে ইহুদি আলেমদের চিত্রই আমাদের সামনে ফুটে উঠবে। তারা নানান বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করে যাচ্ছে প্রতিনিয়ত। কারো আকিদা খারাপ বলছে, ভিন্ন মতের আলেমদের বিদআতী বলছে, ঈমানহারা বলছে। অথচ শেখ হাসিনা এবং আওয়ামীলীগের প্রায় সব সিনিয়র নেতা সকল পূজাকে আমাদের উৎসব বলে চালিয়ে যাচ্ছে। এই শিরকি বিষয়ে কোনো ফতওয়া নেই আলেমদের। কাউকে বলতে শুনিনি শেখ হাসিনা শিরকি কথা বলেছেন তার আকিদা খারাপ। অথচ আমরা শুনেছি, মাসজিদুল আকসা বিজয়ী মহাবীর সালাউদ্দিন আইয়ুবির আকিদা খারাপ!

ভাইয়েরা! যার যার হিসেব সেই দিবে। আমাদের হিসেব আমাদেরই দিতে হবে। আমরা যদি শেখ হাসিনার কথার প্রতিবাদ না করি তাহলে এর জন্য আল্লাহর কাছে কী জবাব দিব?

জেনে রাখবেন, এই পৃথিবী শুরু হয়েছে বিশ্বাসী মানুষদের দিয়েই। আদম আ. ও হাওয়া আ. -এর বিশ্বাসী সন্তানেরাই একটা পর্যায়ে মুশরিকে পরিণত হয়েছে। এর মূল কারণ হলো,
১। শয়তানের প্ররোচনা
২। অসৎ শাসক
৩। ঈমানদারদের নিষ্ক্রিয়তা

হিন্দুদের মতে দুর্গা হলো "যে দুর্গতি বা সংকট থেকে রক্ষা করে"। তারা দুর্গাকে পূজা করে যাতে দুর্গা খুশি হয়ে তাদের বিপদ থেকে রক্ষা করে। তারা দুর্গার কাছে সাহায্য চায় যাতে দুর্গা তাদের বিপদে সহায় হয়। এই আকিদা বা বিশ্বাস স্পষ্ট ও প্রকাশ্য শিরক। এখানে আল্লাহর ক্ষমতার সাথে দুর্গাকে অংশী করা হয়েছে। এখানে মহান আল্লাহ তায়ালাকে খাটো করেছে মুশরিকরা।

আল্লাহ তায়ালা এসব শিরকি অনুষ্ঠানে অত্যান্ত ক্রোধান্বিত হন। এই অনুষ্ঠানকে যারা সার্বজনীন অনুষ্ঠান বলবে তারা অবশ্যই কবিরা গুনাহ করবে। আর এমন কবিরা গুনাহ যা আল্লাহ ক্ষমা করেন না। এই কবিরা গুনাহ করলে মুসলিম থাকা যায় না। এর জন্য প্রকাশ্যে ঈমান নবায়ন করতে হয়।

আমি দুর্গাপূজা নিয়ে হাসিনার করা মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে জাতির কাছে ক্ষমা চেয়ে ঈমান নবায়ন করার পরামর্শ দিচ্ছি। মুসলিম প্রধান দেশে এরকম কুফরি ও শিরকি আকিদার কোনো শাসক আমাদের ওপর চেপে বসা খুবই দুর্ভাগ্যজনক।

আমি আমার সোশ্যাল মিডিয়ার বন্ধুদের আহ্বান জানাচ্ছি হাসিনার শিরকি আক্বিদার প্রতিবাদ করুন। নইলে কিয়ামতের দিন আল্লাহর ক্রোধের মুখোমুখি হতে হবে।

এই কথাগুলো যারা বলবে ও বিশ্বাস করবে তারা প্রত্যেকে ঈমানহারা হয়ে যাবে। প্রকাশ্যে তওবা করে ঈমান নবায়ন না করলে মুসলিম হওয়া যাবে না। 

শেখ মুজিব, আওয়ামী লীগ ও শেখ হাসিনা দীর্ঘদিন এসব কুফরি বাক্য প্রচলনের মাধ্যমে এদেশের মানুষকে ঈমানহারা করার ইজারা শয়তান থেকে নিয়েছে। 

সতর্ক হোন, প্রতিবাদ করুন, নতুবা জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিন।


দ্রষ্টব্য : আমি দূর্গাপূজার বলার বিরোধীতা করেছি। এর মানে এই না যে, আমরা দূর্গাপূজা হতে দেব না বা তাদের মন্দিরে আক্রমণ চালাবো। ইসলামী রাষ্ট্রে বিধর্মীরা তাদের পূজা করতে পারবে। দায়িত্বপ্রাপ্ত মুসলিম শাসকরা তাদের নিরাপত্তার ব্যবস্থা করবে।

ইসলাম কাউকে জোর করে মুসলিম বানাতে আগ্রহী না।

১৪ সেপ, ২০২৩

আদালত এখন খুনীদের আশ্রয়স্থল


১২ জুন ১৯৯৬ তারিখে ৭ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনের আগে বাংলাদেশের জনপ্রিয় দল বিএনপি অজনপ্রিয় সিদ্ধান্ত নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে অবস্থান করে। পরবর্তীতে জনগণের আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে বাধ্য হয়।

বিএনপির এই দুর্বল সিদ্ধান্তের সুযোগ নিয়ে ইসলাম বিদ্বেষী ও ভারতীয়দের একান্ত অনুগত আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় চলে আসে। তখন থেকেই তারা সারাদেশে ইসলামী রাজনীতিকে উৎখাত করার জন্য উঠে পড়ে লাগে। চট্টগ্রামের সীতাকুণ্ডেও এর বিপরীত কিছু ছিল না।

এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালের ২২ জুলাই সীতাকুণ্ড কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রলীগ ৪ জন ছাত্রকে জোরপূর্বক বের করে দেয়। বলাবাহুল্য এরা প্রত্যেকেই ছিলেন সীতাকুণ্ড কলেজ ছাত্রাবাসের বৈধ ছাত্র ও ছাত্রশিবিরের কর্মী। ৪ টি সিট দখল করে তারা ছাত্রলীগের কিছু গুন্ডাকে হলে তুলে দেয়। ছাত্রশিবির এই ঘটনার প্রতিবাদ করে। কলেজ কর্তৃপক্ষকে অবহিত করে। কলেজ কর্তৃপক্ষ ও কর্তব্যরত পুলিশ সাহস করেনি সরকারি দলের মাস্তানদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

পরবর্তীতে ছাত্রশিবিরের জেলা নেতাদের হস্তক্ষেপে এই ঘটনার মীমাংসা হয় এবং ছাত্রলীগ গুন্ডারা ছাত্রাবাস ছেড়ে দিতে বাধ্য হয়। ২৪ জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ মীমাংসিত ঘটনাকে পুনরায় চাঙ্গা করে সীতাকুণ্ড কলেজ ক্যাম্পাসে তাণ্ডব চালায়। এতে আহত হয় ৪ জন শিবিরকর্মী।

২৪ জুলাই ১৯৯৬, সেদিন ছিল ৭ রবিউল আউয়াল। নবী সা.-এর মাস রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে র‍্যালি করে ছাত্রশিবির। সেই সমাবেশেও গুলি করে ছাত্রলীগ। বেশ কয়েকজন আহত হয়। কিন্তু রক্তের নেশা মেটে না ছাত্রলীগের। সেদিন বিকেলে আলিয়া মাদরাসায় হামলা চালায় ও গুলি বর্ষণ করে ছাত্রলীগ। এবার আলিয়া মাদরাসা থেকে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে ছাত্রশিবির বিক্ষোভ মিছিল বের করে। ছাত্রশিবিরের দৃঢ় অবস্থানে সীতাকুণ্ড পৌর এলাকা থেকে ছাত্রলীগ পালিয়ে যায়।

২৫ জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে হামলা চালিয়ে আহত করে শিবির কর্মী হেলাল উদ্দিনসহ ৩ জনকে। শিবির নেতৃবৃন্দ ঘটনা জানিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে অনুরোধ করলেও আওয়ামী সরকারের অশুভ ইশারায় পুলিশ উল্টো হানা দেয় সীতাকুণ্ড আলীয়া মাদরাসায়। শিবির কর্মীসহ ১৫ জন সাধারণ ছাত্রকে গ্রেফতার করে পুলিশ ষড়যন্ত্রমূলক অস্ত্র মামলায় জড়িয়ে দেয়। কিন্তু এরপরও বিষাক্ত ছাত্রলীগ সীতাকুণ্ড কলেজ থেকে ছাত্রশিবিরের ছাত্রদের বের করে দেয়ার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারে নি।

২৯ জুলাই ১৯৯৬। সেদিন ছিল ১২ রবিউল আউয়াল। নবী সা.-এর ওফাতের দিন। বিকেল ৪ টায় সীতাকুণ্ড কলেজের ইসলামী আন্দোলনের কর্মী মো. শাহজাহান তাঁর বন্ধু নুর হোসেনসহ কলেজসংলগ্ন রাস্তা দিয়ে রিকশায় চড়ে তাদের বাসায় যাচ্ছিলেন। ছাত্রলীগ সন্ত্রাসীরা তাঁদের দুইজনকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। সন্ধ্যার পর কলেজ সংলগ্ন মাঠে ইট, রড, লাঠি দিয়ে পিটিয়ে শাহজাহান ও নুর হোসেনের সমস্ত শরীর থেঁতলে দেয়। মারাত্মক আহত শাহজাহান পানি চাইলে খুনি দুলাল চন্দ্র দে তাঁর মুখে প্রস্রাব করে।

উপস্থিত জনগণ পুলিশকে খবর দিলেও পুলিশ আসেনি। খবর পেয়ে ছাত্রশিবিরের কর্মীরা একত্র হয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। ছাত্রলীগের সন্ত্রাসীরা পালিয়ে যায়। শাহজাহান ভাই ও নূর হোসেন ভাইকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নূর হোসেন ভাই জীবন ফিরে পেলেও আল্লাহ তায়ালা শাহজাহান ভাইকে কবুল করে নিয়েছিলেন। অমানুষিক নির্যাতন ও অতিরিক্ত রক্তক্ষরণে শাহদাতবরণ করেন সীতাকুণ্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী মুহাম্মদ শাহজাহান ভাই।

৩০ জুলাই চট্টগ্রাম লালদিঘীতে জানাযা ও পরে শহীদের ক্যাম্পাস সীতাকুণ্ড কলেজ মাঠে জানাজা হয়ে শহীদের মীরসরাইয়ে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়।

এই ঘটনায় মামলা হয়। মামলার বাদি ছিলেন শাহজাহান ভাইয়ের চাচাতো ভাই রায়হান উদ্দিন। সরাসরি যারা খুনের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অভিযোগ করে মামলা করা হয়। তারা হলো, নুরুচ্ছাফা, বিজয় চক্রবর্তী, মো. শাহজাহান, রুহুল আমিন, দুলাল চন্দ্র দে, আমিনুল ইসলাম, আনোয়ার হোসেন, পাপন চন্দ্র দে ও আলাউদ্দিন।

তদন্ত শেষে সীতাকুণ্ড থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন ১৯৯৮ সালের ২৮ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামীদের অনেকেই গ্রেপ্তার হয়। আদালতের দীর্ঘসূত্রীতার সুবিধা নিয়ে বেশ কয়েকবছর জেলে থেকে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে আসে খুনীরা। বিচার কাজ এগিয়ে যেতে থাকে ধীরে ধীরে।

২০১৩ সালের ৯ সেপ্টেম্বর আওয়ামী সরকার হস্তক্ষেপ্ত করে এই মামলায়। এই মামলায় থাকা ৯ আসামীর মধ্যে ১ম সাত আসামীকে তারা নির্বাহী আদেশে মামলা থেকে অব্যাহতি প্রদান করতে চায়। এই ৭ জন খুনি এখন সীতাকুণ্ড উপজেলার আওয়ামী রাজনীতির সাথে জড়িত। বাকী দুইজন এখন আওয়ামী লীগ করে না বিধায় তাদের ব্যাপারে সরকারের কোনো বক্তব্য নেই।

২০১৩ সাল থেকে এই প্রসেস শুরু হলেও এটি কার্যকর হয় ২০২৩ সালে। ২০২৩ সালের ১৭ জুলাই বিচার বিভাগের ওপর নজিরবিহীন হস্তক্ষেপের মাধ্যমে মামলা থেকে আসামীদের অব্যাহতি দেওয়া হয়। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, 'মামলাটি আগে চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারাধীন ছিল। জেলা পিপি হিসেবে আমি আসামির নাম প্রত্যাহারের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।'

এই কেমন বিচারব্যবস্থা! বাদী অভিযোগ করেছে খুনীদের বিরুদ্ধে। অথচ সরকারের ইশারায় আদালত বিচার না করে, বাদীর সাথে আলোচনা না করে, খুনের মামলার মতো স্পর্শকাতর মামলার আসামীদের কোনো প্রকার তদন্ত ছাড়াই মামলা থেকে অব্যাহতি দিয়ে দেয়।

অব্যাহতি পাওয়া এই খুনীরা হলো, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সহসম্পাদক নুরুচ্ছাফা, সদস্য বিজয় চক্রবর্তী, সীতাকুণ্ড আওয়ামী লীগের সদস্য রুহুল আমিন, যুবলীগের কর্মী দুলাল চন্দ্র দে, আমিনুল ইসলাম ও আনোয়ার হোসেন।

৭ এপ্রি, ২০২৩

বঙ্গবাজারে আগুন! দায়ী কে?

বঙ্গবাজার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এর দায় কার? আমার হিসেবে এর দায় সরকার, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, বঙ্গবাজার ব্যবসায়ী সমিতি, হাইকোর্টের বিচারপতি ও জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে। 

ফুলবাড়িয়ায় বঙ্গবাজার কমপ্লেক্স ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় পড়েছে। পাশাপাশি লাগোয়া চারটি বিপণিবিতানের সমন্বিত নাম বঙ্গবাজার কমপ্লেক্স। এর মালিকানায় রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। সিটি করপোরেশনের হিসাবে, টিন-কাঠের অবকাঠামোতে তৈরি বঙ্গবাজার কমপ্লেক্সে ২ হাজার ৯৬১টি দোকান রয়েছে।

কিন্তু বাস্তবে দোকানের সংখ্যা ছিল প্রায় দ্বিগুণ। আবার করপোরেশনের কাগজপত্রে এই বিপণিবিতান দোতলা। কিন্তু কমপ্লেক্সের কিছু অংশ তিনতলা। এই বিপণিবিতানের মালিক সমিতির নেতারা যে যার সুবিধামতো দোকান বাড়িয়ে নেওয়ার পাশাপাশি কমপ্লেক্সের কিছু তৈরি করে নিয়েছিলেন। 

২০১৯ সালে বাংলাদেশের বিভিন্ন স্থানে বড় বড় অগ্নিকাণ্ড ঘটে এবং ফায়ার সার্ভিসের দূর্বলতা ভীষণভাবে ফুটে ওঠে। একইসাথে ভবনগুলো রাজউক ও ফায়ার সার্ভিসের নির্দেশিকা মেনে তৈরি হয়নি এই বিষয়টিও প্রকটভাবে ফুটে ওঠে। মিডিয়ায় রাজউক, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ব্যাপক কথাবার্তা হয়। এর প্রেক্ষিতে ফায়ার সার্ভিস নড়ে চড়ে ওঠে। তারা বিভিন্ন শপিং কমপ্লেক্স ও বিপণিবিতানে অনুসন্ধান চালায়। 

যেগুলো আগুনের জন্য ঝুঁকিপূর্ণ সেগুলোর তালিকা করে ও তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়। আর কিছু বিপণিবিতানকে খুবই ঝুঁকিপূর্ন হিসেবে চিহ্নিত করে ও ভেঙ্গে ফেলার পরামর্শ দেয়। এর মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ন ছিল বঙ্গবাজার। বঙ্গবাজারের দোকান মালিক সমিতি ফায়ার সার্ভিসের এই সতর্কতাকে থোড়াই কেয়ার করে। ফায়ার সার্ভিস বার বার তাদের নোটিশ দেয়। বঙ্গবাজারের সামনে ঝুঁকিপূর্ণ হিসেবে ব্যানার টানিয়ে দেয়। তারপরেও কোনো ব্যবস্থা নেয় না দোকান মালিক সমিতি। ২০১৯ সালের ২ এপ্রিল বঙ্গবাজারকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ব্যানার টানিয়েছে ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডের প্রথমত দায় দোকান মালিক সমিতির।  

অবশেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবনটি ভাঙার ও এই স্থানে দশতলা বহুতল ভবন করার জন্য উদ্যোগ নেয়। এই ব্যাপারে তারা দোকান মালিক সমিতির সহায়তা চায়। কিন্তু দোকান মালিক সমিতির বাধার মুখে  বাধার কারণে ঝুঁকিপূর্ণ টিনের ভবনগুলো ভেঙে নতুন করে ভবন নির্মাণের কাজ শুরু করা সম্ভব হয়নি। দোকান মালিকদের প্রণোদনা ও ভবন তৈরির সময়ে অন্য কোথাও বসার ব্যবস্থাও মেনে নেয়নি দোকান মালিক সমিতি। তারা এই ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যেই ব্যবসা চালিয়ে যেতে থাকে।  

সিটি কর্পোরেশন বসে থাকে নি। সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সময়ে বঙ্গবাজার কমপ্লেক্সটিকে স্টিলের অবকাঠামো দিয়ে ১০ তলা করতে দরপত্র আহ্বান করা হয়। এই কাজ করতে ঠিকাদারকে কার্যাদেশও (ভবন নির্মাণের অনুমতিপত্র) দেওয়া হয়েছিল। সিটি কর্পোরেশনের অগ্রগতি ঠেকাতে দোকান মালিক সমিতির নেতারা উচ্চ আদালতে গিয়ে নির্মাণকাজের স্থগিতাদেশ নিয়ে আসেন। এই অগ্নিকান্ডের দ্বিতীয়ত দায় উচ্চ আদালত তথা হাইকোর্টের। ফায়ার সার্ভিসের উচ্চঝুঁকি ঘোষিত মার্কেটে ব্যবসা চালিয়ে যাওয়ার অনুমতি মালিক সমিতিকে দেয় হাইকোর্ট। 

সিটি কর্পোরেশন আপাত দৃষ্টিতে দমে যায়। এবার সিটি কর্পোরেশন, সরকার, ফায়ার সার্ভিস একজোট হয়ে ভিন্ন চিন্তা করে। আর এই ভিন্ন চিন্তা হলো বরাবরের মতো একটি পরিকল্পিত দুর্ঘটনা ঘটিয়ে দেওয়া। এটা হুট করে হবে না। বরং সরকার যখন কোনো ইস্যুতে বেকায়দা অবস্থায় থাকবে তখনই একটি দুর্ঘটনা ঘটিয়ে বেকায়দা অবস্থা কাটিয়ে ওঠবে। অনির্বাচিত স্বৈরাচারী সরকার হলে যা হয়! দুই জন ব্যাক্তি মোটর সাইকেলযোগে এসে সকাল বেলা আগুন লাগিয়ে দিয়ে যায়। কাছে থাকা ফায়ার সার্ভির নির্লিপ্ত থাকে আগুনকে প্রশ্রয় দেয় যাতে পুরো মার্কেট পুড়ে ছাই হয়ে যায়।     

অগ্নিকাণ্ডের তৃতীয়ত কিন্তু প্রধান দায় সরকারের। এখানে সরকার বলতে শেখ হাসিনা, সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিস। তাদের নতুন ভবন করতে আর বাধা থাকলো না। যদিও নতুন ভবন করাটা যৌক্তিক কিন্তু তাদের উচ্ছেদ পলিসি অত্যন্ত ষড়যন্ত্রমূলক, হটকারী। এর মাধ্যমে হাজার হাজার ব্যবসায়ী অনেক বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।  

দোকান মালিক সমিতির কিছু নেতার ব্যক্তিগত স্বার্থ ও সুবিধা নেওয়ার মানসিকতা ও স্বৈরাচারী সরকারের নৃশংস পরিকল্পনায় হাজার হাজার পরিবার আজ পথে বসলো। বঙ্গবাজার কমপ্লেক্স ঝুঁকিপূর্ণ, এটি বিবেচনায় নিয়েই সেখানে আধুনিক ভবন নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যারা এই পরিকল্পনা বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়াল, তারা সবাই কোনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। কাজটি তারা করেছিল শুধু নিজেদের স্বার্থে, টাকার লোভে।

অগ্নিকাণ্ডের চতুর্থত ও পরোক্ষ দায় জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের। সরকার পরিকল্পনা করে রেখেছিল যে কোনো সময় আগুন লাগাবে। কিন্তু সেই সময়টা এখন হতো না যদি DW র‍্যাব নিয়ে তাদের প্রতিবেদনটি পাবলিশ না করতো। DW র‍্যাবের নৃশংসতা নিয়ে তথ্যচিত্র পাবলিশ করলো। বাংলাদেশসহ সারা পৃথিবীতে হইচই লেগে গেল। অমনি স্বৈরাচারী হাসিনা ইস্যু ঢাকতে এখনই অগ্নিকাণ্ড লাগিয়ে দিল। ব্যবসায়ীরা তাদের সম্পূর্ণ অর্থ বিনিয়োগ করে ঈদের প্রাক্কালে পোশাক মজুদ করেছে। আর হাসিনা আগুন লাগিয়ে তা মুহূর্তেই ছাইয়ে পরিণত করলো। 

অগ্নিকাণ্ডের বেসিক দায় সরকারের মানে হাসিনার। আর এর বাইরে বঙ্গবাজার মালিক সমিতি, নালায়েক হাইকোর্টের বিচারকরাও কমদায়ী নয়।

হাসিনার নির্দেশেই গুম খুন করে র‍্যাব

গতকাল জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচেভেলে ও নেত্রনিউজের যৌথ অনুসন্ধানে র‍্যাবের বিষয়ে ‘ডেথ স্কোয়াড’ নামে তথ্যচিত্র প্রকাশিত হয়েছে। এখানে কক্সবাজারের আওয়ামী লীগ নেতা একরামুল হক হত্যা ও র‍্যাবের অন্যান্য বিষয় উঠে এসেছে। প্রতিবেদনটি দেখুন।

সেনা এবং পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত র‍্যাবকে নিয়ে গত কয়েক মাস ধরে ডয়চে ভেলের ইনভেস্টিগেটিভ ইউনিট এবং সুইডেনভিত্তিক নেত্র নিউজ যৌথ অনুসন্ধান চালিয়েছে৷ প্রতিষ্ঠার দুই দশক পর এই প্রথম এই বাহিনীতে কাজ করা দুই সদস্য এই ‘ডেথ স্কোয়াড’ এর ভেতরের তথ্য জানালেন৷

র‍্যাবের একজন অফিসার জানিয়েছেন, ব়্যাব যদি জানতে পারে যে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তাহলে তিনি যে বাহিনীতে কাজ করেছেন সেই বাহিনীই তাকে মেরে ফেলতে পারে৷ডয়চে ভেলে তাদের স্বীকারোক্তির সত্যতা যাচাই করেছে এবং বিশেষজ্ঞ, মানবাধিকার কর্মী এবং অন্যান্য সূত্র যেমন পুলিশ এবং পোস্টমর্টেম প্রতিবেদন, বিভিন্ন মামলার তথ্যভাণ্ডার এবং একটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অডিও রেকর্ড যাচাই করার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হয়েছে৷

ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেয়া দুই ব্যক্তিই দেয়া তথ্য অনুযায়ী, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রাজনৈতিক স্বার্থে এই এলিট বাহিনীকে ব্যবহার করেন৷ অভিযোগ রয়েছে, সর্বোচ্চ কর্তৃপক্ষ থেকে এসবের অনুমোদনও দেয়া হয়৷লক্ষ্যবস্তু যদি রাজনৈতিক ব্যক্তি হয় তাহলে কেবল উচ্চপর্যায়ের সুস্পষ্ট অনুমোদনের পরিপ্রেক্ষিতেই এটি বাস্তবায়ন করা হয়৷ সাক্ষাৎকার দেয়া এক ব্যক্তি বলেন, এসব ক্ষেত্রে ‘‘সিদ্ধান্ত সর্বনিম্ন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবে৷ বা স্বরাষ্ট্রমন্ত্রী এই আদেশটা প্রদান করে থাকেন৷”

অন্য সাক্ষাৎকারদাতা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর অনুমোদন ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী এমন কোনো নির্দেশ দেন না৷”

ডয়চে ভেলে এবং নেত্র নিউজ এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে তারা যোগাযোগ করেছে৷ স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করেছে এবং এসব অভিযোগকে ‘‘বিভ্রান্তিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত‘‘ বলে প্রত্যাখ্যান করেছে৷ ডয়চে ভেলেকে ‘‘দলীয় দৃষ্টিভঙ্গী প্রচার” না করার বিষয়ে সতর্কও করেছে মন্ত্রণালয়৷ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো উত্তর দেয়া হয়নি৷

‘‘ডেথ স্কোয়াড” নিয়ে অনুসন্ধানে যা জানা যায়,

কোনো টার্গেটকে যখন মেরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়, তখন বেশ কিছু পদক্ষেপ সতর্কতার সঙ্গে গ্রহণ করা হয়৷

প্রথমত একটি স্থান নির্ধারণ করা হয়৷ লোকচক্ষুর আড়ালের একটি স্থান বেছে নেয়া হয়, যাতে কোনো সম্ভাব্য সাক্ষী না থাকে৷ ঢাকায় এমন এক জায়গা হচ্ছে শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া দূষিত তুরাগ নদীর তীর৷ আরেকটি হচ্ছে কক্সবাজার এবং টেকনাফের মধ্যকার ৮০ কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভের কিনারা৷

এরপর, সাধারণত গভীর রাতে, যখন রাস্তা জনমানবশূন্য থাকে এবং দোকানপাটও বন্ধ হয়ে যায়, কোনো কিছু বুঝতে না দিয়ে টার্গেটকে আটকে চোখ বেঁধে একটি বেসামরিক গাড়িতে তুলে নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়৷

এরপর টার্গেটকে গুলি করে তার রক্তক্ষরণে মৃত্যু হওয়া অবধি অপেক্ষা করা হয়৷ যখন তাদের নড়াচড়া বন্ধ হয়ে যায়, তাদের চোখের কাপড় খুলে ফেলা হয়৷ কোনো চিহ্ন না রাখার জন্য চোখ বাঁধা হয় নরম কাপড় দিয়ে৷ এরপর তাদের হাতের বাঁধনও খুলে ফেলা হয়। এরপর দৃশ্যপট সাজানো হয়৷ কী গল্প বলা হবে, তার ওপর নির্ভর করে নিহতের শরীরে নানা প্রমাণ সাজিয়ে রাখা হয়৷

যদি গল্পটি দুই গ্যাং এর মধ্যে মারামারির হয়, তাহলে মাদক এবং ইয়াবা মৃতের সঙ্গে রাখা হয়৷ সন্দেহভাজন জিহাদী হলে তার শরীরের পাশে ধর্মীয় কাগজপত্র রেখে দেয়া হয়৷উভয় ক্ষেত্রেই টার্গেটের সঙ্গে আগ্নেয়াস্ত্র রেখে দেয়া হয়৷ তিনি জানান, এইসব অস্ত্র অনানুষ্ঠানিকভাবে ভারত থেকে পাচার করে আনা হয়৷ এরপর ফাঁকা গুলি করে বুলেটের খোসা মাটিতে ফেলে রাখা হয়৷

কিন্তু কিছু বিরল ক্ষেত্রে ব়্যাব একেবারেই নীরবে কাজ করে৷ ভিকটিমদের তুলে নিয়ে কোনো চিহ্ন রাখা হয় না৷ কখনও কখনও কয়েক সপ্তাহ, কয়েক মাস, এমনকি কয়েক বছর পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায় না৷ এইসব ঘটনাকে ‘‘গুম” বলে উল্লেখ করা হয়৷বাংলাদেশজুড়ে এখনও শত শত মানুষ এভাবেই নিখোঁজ রয়েছেন৷

বছরের পর বছর ধরে র‌্যাবের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে রাজনৈতিক ব্যক্তিরাও৷ র‌্যাব এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা শত শত রাজনৈতিকভাবে সক্রিয় বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছে, যারা আর ফিরে আসেনি, জানান এসব ঘটনার দিকে নজর রাখা অ্যাক্টিভিস্টরা৷

র‍্যাবের ব্যাপারে এমন অনুসন্ধান এর আগে করেছিল সুইডিশ রেডিও ২০১৭ সালের এপ্রিল মাসে। যাদের প্রশিক্ষণ দিয়ে খুনী বানায় তাদের একটি প্রশিক্ষণের অডিও রেকর্ড পেয়েছে সুইডিশ রেডিও। যার খুব অল্প অংশ তারা প্রচার করেছে। তারা বলেছে যে ব্যক্তি এই রেকর্ড ইংরেজিতে অনুবাদ করেছে সে অস্থির হয়ে গিয়েছিল। বারবার সে প্যানেল থেকে বের হয়ে পানি খাচ্ছিল।

অডিওতে র‌্যাবের উচ্চপদস্থ এক কর্মকর্তাকে বলতে শোনা যায়, “তোমরা যদি তাকে(টার্গেটকৃত ব্যক্তিকে) খুঁজে পাও, শুট এন্ড কিল হিম(গুলি করো এবং হত্যা করো), যেখানেই থাকুক। এরপর তার পাশে একটি অস্ত্র রেখে দাও।”

বিচারবহির্ভুত হত্যার এমন রোমহর্ষক নির্দেশ দেয়ার পর পুলিশের এলিট ফোর্স কিভাবে কাকে হত্যা করবে এসব তালিকা কিভাবে নির্বাচন করে এসব নিয়ে কথা বলতে শোনা যায়। এমনকি এই কর্মকর্তা নিজেই যে অসংখ্য হত্যার সাথে জড়িত তা নিজেই উল্লেখ করে।

র‌্যাব কর্মকর্তা বর্ণনা করেন কীভাবে পুলিশ সন্ত্রাসীদের কাছ থেকে ঘুষ নেয়। এমনকি তারা অবৈধ অস্ত্র কিনে মানুষকে খুন করে সেই অস্ত্র তার পাশেই রেখে দেয়। আসলে সাধারন মানুষ কখনো অবৈধ অস্ত্র রাখে না। কিন্ত পুলিশ যাকে হত্যা করছে তারও পুলিশকে হত্যার উদ্দেশ্য ছিল এই ধরনের বিষয় প্রমানের জন্য, বলতে গেলে আত্মরক্ষার্থে তারা গুলি ছোড়ল, এই বক্তব্যের যথার্থতার জন্য নিহতের পাশে অস্ত্র রেখে দেয়া হয়।

দুইঘণ্টাব্যাপী এই গোপন রেকর্ডিং-এ র‌্যাব যে হত্যা এবং জোরপূর্বক গুম করে এই বিষয়টি এই কর্মকর্তা তার বক্তব্যে বার বার উল্লেখ করেন।

গুমের ক্ষেত্রে তিন ধরনের কৌশল ব্যবহার করে থাকেন-

(১) টার্গেটকৃত ব্যক্তিকে অপহরন

(২) তাকে হত্যা করা

(৩) তার লাশ চিরতরে গুম করে ফেলা।

আলাপকালে তিনি বলেন, কোন লাশ নদীতে ফেলে দেওয়ার আগে তারা লাশের সাথে ভারি ইট বেঁধে দেয়। সেই কর্মকর্তা আরো কথা বলে যা অনেকেটা সিনেমার মত- যেসব অফিসার এই ধরনের অপারেশনে যায়,তারা অনেকে নিখুঁতভাবে এই কাজ করে। এটাও সত্য গুম এরপর হত্যা, এই ধরনের কাজে সব পুলিশ দক্ষ না। তাই এই ধরনের অপারেশনে কোন প্রকার ক্লু বা সামান্য চিহ্নও যাতে না থাকে, এমনকি আমাদের আইডিকার্ড, আমাদের গ্লাভস পরতে হয় যাতে আংগুলের ছাপ পাওয়া না যায়। এমনকি জুতার মধ্যেও আলাদা আবরন লাগানো হয়।

ওই কর্মকর্তার মতে, রাজনীতিতে বিরোধীদলের বিশাল একটা অংশকে নিশ্চিহ্ন করাই এই ধরনের অপারেশনের লক্ষ্য। এই র‌্যাব কর্মকর্তা বলেন, আসলে র‌্যাব যাদেরকে ধরে নিয়ে আসে, তাদের ভাগ্য আসলে উপরের নির্দেশের উপর নির্ভর করে। তিনি এই গোপন রেকর্ডিংয়ে গুমকৃত ব্যক্তিদের উপর কিভাবে অত্যাচার করা হয় এই বিষয়গুলোও বলেন। আসলে একটা অন্ধকার কক্ষের ঠিক মাঝখানে একটি হালকা আলোর বাতি দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিকে নগ্ন অবস্থায় ঝুলিয়ে রাখা হয়। তাকে হ্যান্ডকাফ পরিয়ে রাখা হয়, আর তার অন্ডকোষে ইট বেঁধে দেয়া হয়। ইটের ওজনের কারনে তার অন্ডকোষ অনেকেটা মুছড়িয়ে যায়। যার ফলশ্রুতিতে এই ধরনের ব্যক্তি অবচেতন হয়ে যায়, আর বুঝাই যায় না সে কি মৃত না জীবিত।

ফাঁস হওয়া অডিওটি শুনতে ও তাদের প্রতিবেদন পড়তে সুইডিশ রেডিওর ওয়েবসাইট দেখুন।

এখন র‍্যাবের একটাই পরিচয় সারা দেশে “র‍্যাব একটি সরকারি সন্ত্রাসী বাহিনী”। না এটা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বেই তাদের এই পরিচয়। আগে র‍্যাব ছিল সন্ত্রাসীদের মূর্তিমান আতঙ্ক, আর এখন সাধারণ মানুষদের।

৪ ফেব, ২০২৩

ওয়ালি-মুকাদ্দাস গুমের আদ্যপান্ত

২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১.০০টায় ঢাকা জেলার সাভার থানার নবীনগর এলাকা থেকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৪ (র‌্যাব) ও ডিবি পুলিশ (গোয়েন্দা শাখা) সদস্য পরিচয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিকাহ্ বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আল মুকাদ্দাস (২২) এবং দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মার্স্টাস পরীক্ষার্থী মোঃ ওয়ালিউল্লাহকে (২৩) ধরে নিয়ে যাওয়ার পর থেকে তাঁদের গুম হওয়ার অভিযোগ রয়েছে। আজ ১১ বছর তাদের কোনো খবর নেই। 


জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ বাংলাদেশ সরকারকে গুমের শিকার হওয়া ৭৬ জনের তালিকা দেয়। ওই তালিকায় ওয়ালী উল্লাহ ও আল মুকাদ্দাসের নাম আছে। এই দুইজন ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। 


এর প্রেক্ষিতে ১২ ফেব্রুয়ারি ২০১২, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চে হেবিয়াস কর্পাস আবেদন করেন। আবেদনটি ১৩ই ও ১৪ই ফেব্রুয়ারি ২০১২ শুনানি শেষে আদালত তা আমলে নেন। রিট পিটিশন নম্বর ১৫৩৫/২০১২।


গত ১৫ই ফেব্রুয়ারি ২০১২ আদালত তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজি, ডিসি ডিবিসহ মোট নয়জনকে কেন আল মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহকে তিন সপ্তাহের ভিতরে আদালতে হাজির করা হবে না, এই মর্মে জবাব দিতে বলে।


হেবিয়াস কর্পাস আবেদনের প্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি ২০১২ আদালত তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি, র‌্যাবের ডিজি, ডিসি ডিবিসহ মোট নয়জনকে এ রুলের জবাব দিতে বলে। তিন সপ্তাহ পর উল্লেখিত নয়জনই আদালতে জানান, নিখোঁজদের ব্যাপারে তাঁরা কোন সন্ধান পাননি। আদালত তাঁদের জবাবে সন্তুষ্ট নয় বলে অধিকতর তদন্ত করতে আরো ৭দিন সময় বাড়িয়ে দেন। ৭দিন পর তাঁরা নয়জন আবার আদালতে হাজির হয়ে এই বিষয়ে তাঁদের অপারগতা প্রকাশ করেন। আদালত আবারও ৭দিনের সময় দিয়ে বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানিগুলোর কাছ থেকে মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের মোবাইল ফোনের কললিস্ট আদালতে হাজির করতে বলেন। ৭দিন পর তারা নয়জন হাতে লিখে কয়েকটি মোবাইল ফোন নম্বর আদালতে উত্থাপন করলে বিজ্ঞ আদালত অরিজিনাল কললিস্ট নিয়ে ১৪/৪/২০১২ তারিখে হাজির হতে বলেন। ১৪/৪/২০১২ তাঁরা নয়জন অরিজিনাল কললিস্ট আদালতে জমা দিতে ব্যর্থ হন। এরপর আদালত আবার ১৮/৪/২০১২ তারিখে অরিজিনাল কললিস্টসহ তাঁদের নয় জনকে হাজির হতে বলেন। কিন্তু ১৮/৪/২০১২ তারিখে হরতাল থাকায় সেদিন আর শুনানী হয়নি। এরপর আদালত আর কোনো আদেশ দেয়নি। 


পিরোজপুর জেলার খানা কুনিয়ারী গ্রামের আব্দুল হালিম ও আয়েশা সিদ্দিকার ছেলে আল মুকাদ্দাস এবং ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার পশ্চিম শৈল জালিয়া গ্রামের মোঃ ফজলুর রহমান ও আফিফা রহমানের ছেলে মোঃ ওয়ালিউল্লাহ। আল মুকাদ্দাস এবং মোঃ ওয়ালিউল্লাহ একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং তাঁরা একে অপরের বন্ধু ছিলেন। এছাড়া দুইজনই 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল' এর ২১১ নম্বর কক্ষে থাকতেন।


গুম হওয়া আল মুকাদ্দাসের চাচা মুহাম্মদ আব্দুল হাই (৪১) জানান, তিনি ঢাকার মালিবাগের ৮/২ শান্তিবাগ এলাকায় থাকেন। ২রা ফেব্রুয়ারি ২০১২ তাঁর সঙ্গে আল মুকাদ্দাসের মোবাইল ফোনে কথা হয়। আল মুকাদ্দাস ইসলামী বিশ্ববিদ্যাল ক্যাম্পাস থেকে ঢাকায় আসে। আল মুকাদ্দাস তাঁকে জানায়, একটি দেশাত্ববোধক গানের অ্যালবাম বের করার জন্য ঢাকায় দুইদিন থাকতে হবে। আল মুকাদ্দাস বাংলামোটরে জাফর নামে এক বন্ধুর বাসায় থেকে একটি স্টুডিওতে গান রেকর্ড করতে থাকে। এছাড়া ৩রা ফেব্রুয়ারি ২০১২ আল মুকাদ্দাসের আরেক বন্ধু মোঃ ওয়ালিউল্লাহ প্রিন্টিং প্রেসের কাজের জন্য ঢাকায় আসে এবং একই সঙ্গে তারা অবস্থান করে।


৪ঠা ফেব্রুয়ারি ২০১২ আল মুকাদ্দাস তাঁর সঙ্গে ঢাকার পল্টন এলাকায় দেখা করে জানায় যে, গানের রেকডিং হয়েছে, পরে এডিট করে বাজারে ছাড়া হবে। আল মুকাদ্দাস এবং মোঃ ওয়ালিউল্লাহ রাতে ক্যাম্পাসে ফিরে যাবে বলে তাঁকে জানায়।


৬ই ফেব্রুয়ারি ২০১২ বিকাল আনুমানিক ৩.০০টায় আল মুকাদ্দাসের ছোট বোন তাঁকে মোবাইল ফোনে জানায়, আল মুকাদ্দাসের মোবাইল বন্ধ এবং বিশ্ববিদ্যালয় বা বাড়ীতে কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি তখন পল্টন থানায় যান এবং আল মুকাদ্দাস নিখোঁজ হয়েছে বলে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন। তিনি আল মুকাদ্দাসের কয়েকজন বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। বাংলামোটর থেকে আল মুকাদ্দাসের বন্ধু জাফর তাঁকে মোবাইল ফোনে জানায়, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য রাতে আল মুকাদ্দাস ও মোঃ ওয়ালিউল্লাহকে সে কল্যাণপুরগামী বাসে তুলে দিয়েছে। আল মুকাদ্দাসের আরেক বন্ধু সাইয়েদ আহমেদ তাঁকে জানায়, আল মুকাদ্দাস এবং মোঃ ওয়ালিউল্লাহর সঙ্গে রাত ১০.৩২টায় মোবাইল ফোনে কথা হয়েছে। তখন আল মুকাদ্দাস সাইয়েদকে বলেছিল যে, তারা কল্যানপুর বাস কাউন্টার থেকে হানিফ এন্টারপ্রাইজ পরিবহনে রাত ১১.৩০টায় ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবে। আব্দুল হাই আরো বলেন, সাইয়েদ এর কাছ থেকে এ খবর পেয়ে তিনি ঢাকা মহানগরীর দারুস সালাম থানায় যান এবং সেখানে গিয়ে মোঃ ওয়ালিউল্লাহর ভাই মুহাম্মদ খালিদ সাইফুল্লাহকে দেখতে পান। থানায় বসে আলোচনা করে খালিদ সাইফুল্লাহ দুইজনের নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন।


৭ই ফেব্রুয়ারি ২০১২ তিনি খালিদ সাইফুল্লাহকে সঙ্গে নিয়ে তিনি হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের কল্যাণপুর কাউন্টারে যান এবং সুপারভাইজার মোঃ সুমন মিয়ার সঙ্গে দেখা করেন। সুপারভাইজার সুমন মিয়া তাঁকে জানান, ৪ঠা ফেব্রুয়ারি ২০১২ রাত আনুমানিক ১১.৩০টায় হানিফ এন্টারপ্রাইজের গাড়ি নম্বর ৩৭৫০ কল্যাণপুর থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়িটি সাভারের নবীনগর এলাকায় পৌছালে রাত আনুমানিক ১২.৩০ টা থেকে ১.০০টার মধ্যে একটি সাদা মাইক্রোবাসে করে ৭/৮ জন লোক সেই গাড়ির কাছে আসে। কয়েকজন লোকের পরনে ছিল ডিবি পুলিশের জ্যাকেট। বাকীরা র‌্যাবের পোশাক পরা ছিল। ডিবি সদস্যরা গাড়ির ভেতরে ওঠে এবং সি-১ ও সি-২ সিটের যাত্রী মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসকে জোর করে নামিয়ে নিয়ে যায়। সুমন মিয়া ডিবি পুলিশ সদস্যদের কাছে জানতে চান, তাঁর যাত্রীদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এক ডিবি সদস্য তাঁকে বলেন, দুইজনের নামে অভিযোগ আছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে। এই কথা বলে দুইজনকে সেই সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।


মুহাম্মদ আব্দুল হাই সুপারভাইজার সুমনের কাছে এ খবর শুনে আশুলিয়া থানায় যান এবং একটি জিডি করেন। যার নম্বর ৫২৫; তারিখ ৮/২/২০১২। পরে তিনি খালিদ সাইফুল্লাহকে সঙ্গে নিয়ে মিরপুর পাইকপাড়ায় র‌্যাব-৪ এর কার্যালয়ে যান। সেখানে কর্মরত একজন র‌্যাব কর্মকর্তা তাঁদের নবীনগর র‌্যাব ক্যাম্পে যেতে বলেন। তিনি নবীনগর র‌্যাব ক্যাম্পে গেলে মিজান নামে এক র‌্যাব কর্মকর্তা তাঁকে জানান, ঐ ক্যাম্পের সদস্যরা সেদিন কাউকে গ্রেপ্তার করেননি।


অবশেষে ১০ই ফেব্রুয়ারি ২০১২ তিনি জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। ১১ই ফেব্রুয়ারি ২০১২ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন।


ওয়ালিউল্লাহার ভাই মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ (৩২) জানান, তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে থাকেন। ৩রা ফেব্রুয়ারি ২০১২ মোঃ ওয়ালিউল্লাহ মোবাইল ফোনে তাঁকে বলেন, সে কুষ্টিয়া থেকে প্রয়োজনীয় কাজে ঢাকায় এসেছে এবং এক বন্ধু আল মুকাদ্দাসের সঙ্গে দেখা হয়েছে। মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাস এক সঙ্গে বাংলামোটরে তাঁদের আরেক বন্ধু জাফরের বাসায় থাকবে এবং কাজ শেষে কুষ্টিয়া ফিরে যাবে। ৫ই ফেব্রুয়ারি ২০১২ বিকাল আনুমানিক ৩.০০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে মোঃ ওয়ালিউল্লাহর এক সহপাঠী তাঁকে জানান, মোঃ ওয়ালিউল্লাহর মোবাইল নম্বর বন্ধ এবং ঢাকা থেকে সে ক্যাম্পাসে তখনও ফেরেনি। তিনি তখন বিভিন্ন জায়গায় খোঁজ খবর করেন এবং জাফরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন।


জাফর তাঁকেও জানায় যে, মোঃ ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাসকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে কল্যাণপুরের বাস কাউন্টারে যাওয়ার জন্য বাসে তুলে দেয়। মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ তখন দারুস সালাম থানায় যান। তিনি সেখানে আল মুকাদ্দাসের চাচা আব্দুল হাই এর দেখা পান। তিনি একটি জিডি করেন।


পরে তিনি আব্দুল হাইকে সঙ্গে নিয়ে আশুলিয়া থানায় যান এবং একটি জিডি করেন।


গুম হওয়া আল মুকাদ্দাসের বন্ধু সাইয়েদ আহমেদ (২৩) জানান, তিনি ঢাকায় সরকারি তিতুমীর কলেজে পড়াশুনা করেন। আল মুকাদ্দাস তাঁর এলাকার ছেলে এবং পরিচিত। আল মুকাদ্দাস একটি গানের এ্যালবাম বের করার জন্য এবং মোঃ ওয়ালিউল্লাহ প্রিন্টিংয়ের কাজ করতে ঢাকায় এসেছিলেন। ৩ ফেব্রুয়ারি ২০১২ তারিখে আল মুকাদ্দাস এর গান রেকর্ডিংয়ের সময় তিনি একটি স্টুডিওতে একই সঙ্গে ছিলেন। ৪ ফেব্রুয়ারি ২০১২ তাঁরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে চলে যাওয়ার জন্য সেখান থেকে বেরিয়ে যান। রাত ১০.৩২ মিনিটে আল মুকাদ্দাসের সঙ্গে তাঁর শেষ কথা হয়। আল মুকাদ্দাস তাঁকে জানান যে, তাঁরা কল্যাণপুর থেকে রাত ১১.৩০টার গাড়িতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে রওনা দিবেন। এরপর তাঁর সঙ্গে আর কোন কথা হয়নি।


হানিফ এন্টারপ্রাইজ পরিবহনের সুপারভাইজার সুমন মিয়া (৩২) জানান, গত ৪ঠা ফেব্রুয়ারি ২০১২ রাত আনুমানিক ১১.৩০টায় ৩৭৫০ নম্বর গাড়িতে তিনি ডিউটি করছিলেন। তাঁদের গাড়ি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত আনুমানিক ১২.৩০ থেকে ১.০০টার মধ্যে ঢাকা জেলার সাভার থানার নবীনগর এলাকায় পৌঁছায়। রাস্তায় জ্যাম থাকায় গাড়ি থেমেছিল। এমন সময় একটি সাদা মাইক্রোবাস এসে গাড়ির বামপাশে থামে এবং মাইক্রোবাস থেকে ৭/৮জন লোক নামে। কয়েকজনের পরনে ছিল ডিবি পুলিশের জ্যাকেট এবং বাকি লোকদের পরনে ছিল র‌্যাবের পোশাক। তারা র‌্যাব-৪ ও ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেয়। তল্লাশির নামে তারা কয়েকজন গাড়ির ভেতরে ওঠে এবং একজন লোক সি-১ ও সি-২ সিটের যাত্রী মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসকে তাদের সঙ্গে নেমে যেতে বলে। তিনি তখন র‌্যাব ও ডিবি সদস্যদের বলেন, এঁরা তাঁর যাত্রী। এঁদের কোথায় নেয়া হবে? এমন সময় ডিবির এক সদস্য তাঁকে জানায়, মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের নামে অভিযোগ আছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হবে। তারা যাত্রী ২ জনকে নিয়ে সেই সাদা মাইক্রোবাসে তোলে এবং তাঁকে গাড়ি নিয়ে চলে যেতে বলে। তিনি তখন গাড়ি নিয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে চলে যান।


আশুলিয়া থানার সাব ইন্সপেক্টর খায়রুল আলম জানান, ৮ই ফেব্রুয়ারি ২০১২ তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের আত্মীয়স্বজনরা থানায় আসেন এবং দুইজনকে র‌্যাব ও ডিবি পুলিশ সদস্যরা ধরে নিয়ে গেছে বলে একটি জিডি করেন। তিনি জানান, জিডির ভিত্তিতে প্রথমে তদন্ত করেন এসআই তৌহিদুল ইসলাম। এসআই তৌহিদুল ইসলাম হঠাৎ বদলি হওয়ায় জিডির তদন্ত কাজ চালান এসআই খায়রুল ইসলাম। এসআই খায়রুল ইসলামও পরে বদলি হওয়ার কারণে জিডি তদন্তের দায়িত্ব পান এসআই জাকারিয়া।


পরে এসআই জাকারিয়া নিজেই বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। যার নম্বর-৬১; তারিখঃ ২৩/০২/২০১২। ধারা-৩৬৪/১৭১/৩৪ দ-বিধি। এছাড়া বাদী নিজেই মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে তদন্ত চালিয়ে যান।


দারুস সালাম থানার এসআই সারোয়ার আলম জানান, ৬ই ফেব্রুয়ারি ২০১২ নিখোঁজ মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের পরিবারের সদস্যরা রাত ১০.৪৫টায় থানায় আসেন এবং ঐ দুইজনের শারীরিক গঠন, গায়ের রঙের বর্ণনা সম্বলিত নিখোঁজ সংবাদ দিয়ে একটি জিডি করেন। যার নম্বর ৩১৭; তারিখঃ ৬/০২/২০১২। তিনি নিজেই জিডিটি তদন্ত করছেন।


ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ওহিদুজ্জামান জানান, ডিবি পুলিশ সদস্যরা ৫ই ফেব্রুয়ারি ২০১২ তারিখে নবীনগর এলাকা থেকে মোঃ ওয়ালিউল্লাহ এবং আল মুকাদ্দাস নামে কাউকে গ্রেপ্তার করেনি।


র‌্যাব-৪ এর লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ্ ইবনে জায়েদ জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র মোঃ ওয়ালিউল্লাহ ও আল মুকাদ্দাসের পরিবারের পক্ষ থেকে আদালতে হেবিয়াস কর্পাস দরখাস্ত দাখিল করার পরে আদালত র‌্যাব এবং পুলিশসহ নয়জনকে জবাব দিতে রুল জারি করেছেন। র‍্যাব সদর দপ্তর প্রয়োজনীয় ব্যাখ্যা আদালতকে দিয়েছে।  


আজ ৪ ফেব্রুয়ারি। ১১ বছর হয়ে গেলেও এই গুমের আর কোনো খবর পাওয়া যায়নি। ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের স্বজনরা এখনো অপেক্ষা করছে। কবে ফিরবে তারা? আদৌ কী তারা ফিরবে?  

২৪ জানু, ২০২৩

ঝিনাইদহ গণহত্যা : বাংলাদেশ পুলিশের ভয়ংকর রূপ ( পর্ব – ০৩)


২০১৬ সালে ঝিনাইদহে ধর্মান্তরিত খ্রিস্টান সমির মণ্ডল হত্যা করে দায় স্বীকার করে আইএস জঙ্গীরা। বাংলাদেশের পুলিশ প্রশাসন আইএসের উপস্থিতি ধামাচাপা দিতে চায়। তারা তাই খুনের দায় বিরোধী রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর ওপর চাপিয়ে দিতে চায়। একদিকে জঙ্গীরা গুপ্তহত্যা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে তাদের অপকর্মের দায় জামায়াত-শিবিরের ওপর চাপিয়ে দিচ্ছে বাংলাদেশ পুলিশ। 

আর তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে গিয়ে তারা একে একে খুন করেছে ১৪ জন নীরিহ মানুষকে। ঝিনাইদহ গণহত্যার ৯ম শিকার হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম মামুন। তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ঝিনাইদহ শহরের একটি থানার অর্থ সম্পাদক ছিলেন সাইফুল ইসলাম। সাইফুল ইসলামের বাড়ি ঝিনাইদহের জেলার শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নে। 

সাইফুল ইসলামের বাবা লুৎফর রহমান অভিযোগ করে বলেন, গত ১ জুলাই ২০১৬ তারিখ শুক্রবার গভীর রাতে ঝিনাইদহ শহরের পবহাটীর টুলু মিয়ার বাড়ির ছাত্রাবাস থেকে পুলিশ তার ছেলেকে আটক করে নিয়ে যায়। সাইফুলের আটকের খবর থানা থেকেই তাকে জানানো হয়। এক পুলিশ সদস্যের মোবাইল ফোন থেকে তাকে জানানো হয়। 

খবর পেয়ে সাইফুল ইসলামের বাবা শনিবার দুপুরে তার প্রতিবেশী কাজিপাড়া গ্রামের তপন কুমার ঘোষসহ ঝিনাইদহ সদর থানায় খবর নিতে আসেন। এ সময় দূর থেকে দেখেন সাইফুল ইসলাম থানা হাজতে আছে। দূর থেকে তাদের ইশারাও হয়। বিকাল ৩টার দিকে খাবার দিতে গেলে থানা থেকে জানানো হয় সাইফুল নামে থানায় কেউ নেই। এবার পুলিশ সাইফুলের গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে। সাইফুলের বাবাকে তাড়িয়ে দেওয়া হয়।  

অবস্থা বেগতিক দেখে সাইফুলের পরিবারের সদস্যরা নিজ ইউনিয়নের চেয়ারম্যানের কাছে যান। এই বিষয়ে সাইফুলের মামাতো ভাই ব্যবসায়ী নাসির উদ্দীন জানান, সাইফুলকে পুলিশ গ্রেফতার ও গুম করে ফেলার পর আমরা ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিরুল ইসলাম বিপুল ও শৈলকুপার এমপি ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইকে জানাই। তারা বলেছিলেন শিবির করলে আমরা কিছুই করতে পারব না। 

১৮ দিন গুম রেখে ভীষণ অত্যাচার করে সাইফুল ইসলামকে। সাইফুল ইসলাম পুরোহিত হত্যার মিথ্যা স্বীকারোক্তি না দিলে ১৯ জুলাই ২০১৬ তারিখ গভীর রাতে পুলিশ গুলি করে খুন করে সাইফুল ইসলামকে। ঝিনাইদহ সদর থানার তৎকালীন ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টহলদল ঝিনাইদহ-মাগুরা সড়কে আড়ুয়াকান্দি নামক স্থানে পৌঁছালে শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ৪/৫টি হাতবোমা ছুড়ে মারে। পুলিশের আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে কমপক্ষে ২০ মিনিট গুলিবিনিময় হয়। বন্দুকযুদ্ধ শেষে শিবির নেতা-কর্মীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ সাইফুলের লাশ উদ্ধার করা হয়। 

অথচ বাস্তবতা হলো ১ জুলাই থেকে সাইফুল ইসলাম পুলিশের কাছে বন্দি। সাইফুল ইসলামের সাথে আরো দুইজন শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। সাইফুলসহ গুম থাকা সবার জন্য সাংবাদিক সম্মেলন করে পরিবারগুলো। পুলিশ গ্রেফতার করাকে স্বীকার করেনি, জিডিও গ্রহণ করেনি। সাইফুলের সাথে থাকা দুইজন পুরোহিত হত্যার স্বীকারোক্তি দিতে বাধ্য হলে সাইফুলকে খুন করার দুইদিন আগে অর্থাৎ ১৭ জুলাই ২০১৬ তারিখে তাদের আদালতে হাজির করা হয়। 

পুলিশের কথা সত্য হলে সাইফুলের শরীরে শুধু গুলির দাগ থাকতো। কিন্তু সাইফুলের পুরো শরীর জুড়ে গভীর আঘাতের চিহ্ন। তার দুইহাত ও দুই পা ভীষণ ফোলা ও আঘাতের ফলে কালো হয়ে গিয়েছিল। একই রকম আঘাতের চিহ্ন দেখা গিয়েছে স্বীকারোক্তি দেওয়া দু'জনের শরীরেও।   

২৬ জুলাই ২০১৬ তারিখে ডিবি পুলিশ পরিচয় দিয়ে রমজান আলী নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। পুলিশের দাবি অনুসারে ৩০ জুলাই ২০১৬ তারিখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী নামক স্থানে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে রমজান আলী (৪৬) নামে একজন ডাকাত সদস্য নিহত হয়েছে। তিনি মহেশপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের কুড়োন মণ্ডলের ছেলে। তিনি ঝিনাইদহ গণহত্যার ১০ম শিকার। একজন নীরিহ মানুষকে হত্যা ডাকাত বানিয়ে দেওয়ার মতো ঘৃণ্য কাজও ঝিনাইদহ পুলিশ করেছে।

মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশের একটি টহল গাড়ি মহেশপুর কোটচাঁদপুর সড়কের কাটাখালী নামক স্থানে পৌঁছালে ওঁৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ে মারে। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। দশ মিনিট গুলি বিনিময়ের পর ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ডাকাত সদস্যের লাশ উদ্ধার করে। কৃষ্ণপুর গ্রামের ইউপি সদস্য ওমর আলী ও একই গ্রামের বাসিন্দা কোমল কুমার মৃতদেহটি রমজান আলীর বলে শনাক্ত করে। অথচ রমজান আলী গ্রামের বাজারের সাধারণ ব্যবসায়ী এবং তাঁকে ৪ দিন আগেই এরেস্ট করা হয়েছে। রমজান আলী কোনো রাজনৈতিক দলের যুক্ত ছিলেন না। 

২০১৬ সালের ২ আগস্ট যশোরের ষষ্ঠীতলা গ্রামের শরিফুল ইসলামের ট্রেনে কাটা পড়া লাশ পাওয়া যায় ঝিনাইদহের কালীগঞ্জের ফুলবাড়ী রেলগেটে। শরিফুল ইসলামের পরিবার দাবি করে ২৭ জুলাই তাকে ডিবি পুলিশ পরিচয়ে গ্রেফতার করে একদল লোক। শরিফুল কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। তিনি একটি প্রতিষ্ঠানে চাকুরি করতেন। তিনি ঝিনাইদহ গণহত্যার ১১শ শিকার 

২০১৬ সালের ৪ আগস্ট গ্রেফতার হন রঘুনাথপুর হোসেন আলী আলিম মাদরাসার শিক্ষক ও মহিষগাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর। পান্না হুজুর রঘুনাথপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি ছিলেন। তাকে রামচন্দ্রপুর বাজার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় একদল লোক। এরপর অনেক স্থানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায় নি। 

৯ আগস্ট মাওলানা ইদ্রিস আলীর স্ত্রী মমতাজ বেগম ঝিনাইদহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকসহ দেশবাসীকে জানান, তার স্বামীকে গত ৪ আগস্ট শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর বাজার থেকে ফেরার সময় রাত ৮টার দিকে সাদা পোশাকধারী লোকজন মোটরসাইকেলসহ তুলে নিয়ে যায়। এরপর থানায় অভিযোগ দিতে গেলে অভিযোগ নেয়া হয়নি।

৮ দিন গুম করে রাখার পর ১২ আগস্ট ২০১৬ তারিখে পুলিশ হরিণাকুন্ডু-ঝিনাইদহ সড়ক থেকে লাশ উদ্ধার করার নাটক সাজিয়েছে। পান্না হুজুরের লাশ পাওয়া যায় অত্যন্ত ক্ষতবিক্ষত অবস্থায়। তার হাত-পায়ের নখ ওঠানো। গায়ে প্রচুর ক্ষতস্থান। ধারণা করা হয় পুলিশের ভীষণ নির্যাতনে তিনি মৃত্যুবরণ করলে পুলিশ তার লাশের গাড়ি চালিয়ে তাকে সড়ক দুর্ঘটনায় মৃত্য  হয় বলে নাটক সাজায়। মাওলানা ইদ্রিস আলী ওরফে পান্না হুজুর ঝিনাইদহ গণহত্যার ১২শ শিকার।

ঝিনাইদহ গণহত্যার ১৩শ শিকার হলেন ঝিনাইদহ পৌরসভা জামায়াতের আমীর জহুরুল ইসলাম। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরের দিশারি প্রি-ক্যাডেট স্কুলের সামনে থেকে গ্রেফতার করা হয় তাঁকে। সদর থানা পুলিশের এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল সাদা পোশাকের পুলিশ তাকে গ্রেফতার করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয়। তারপর ওই স্থানে থাকা সি.সি ক্যামেরা ও তার রেকর্ড খুলে নিয়ে যায় পুলিশ। এরপর তাকে চোখ বেঁধে মাইক্রোবাসে তুলে অজানা স্থানে নিয়ে যায় এস আই আমিনুল। তার খোঁজে থানায় যোগাযোগ করে আত্মীয়রা। থানা পুলিশ দিনে দুপুরে শত মানুষের সামনে ঘটা এই গ্রেফতারের ঘটনা অস্বীকার করে।  

নিহত জহুরুল ইসলাম কালিগঞ্জ আসাদুজ্জামান হোসনেয়ারা কেয়া বাগান কলেজের ইসলামের ইতিহাসের প্রভাষক। তিনি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে অনার্স ও মাস্টার্স করেন। এ ছাড়া ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা থেকে কামিল পাস করেছেন। তিনি একাধিকবার ঝিনাইদহ জেলা ও পৌর ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। গ্রেফতার হওয়ার কিছুদিন আগে তিনি বিয়ে করেন। জহুরুল ইসলামের খোঁজে পরিবার সাংবাদিক সম্মেলন করে, জামায়াত বিবৃতি দেয় ও বিক্ষোভ মিছিল করে। কিন্তু কোথাও জহুরুল ইসলামের খোঁজ মিলে না। 

এদিকে এই ঘটনার ৬ দিন পর অর্থাৎ ২০১৬ সালের ১৩ সেপ্টেম্বর ঝিনাইদহ শহরে বাড়ির পাশ থেকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যায় ডা. তারিক হাসান সজিবকে। ডা. সজিব ঝিনাইদহ গণহত্যার ১৪শ শিকার। তারিক হাসান সজিবের গ্রামের বাড়ি শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। তিনি আরাপপুর সেবা ক্লিনিকের পাশে বসবাস করেন। পেশায় তিনি একজন ডাক্তার। তিনি বেশ কিছুদিন ঝিনাইদহ ইসলামী ব্যাংক হাসপাতালে কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকায় চলে যান। তিনি দুই বছর আগে একই এলাকার লুৎফর রহমানের মেয়েকে বিয়ে করেন। গ্রেফতারের সময় তাঁর স্ত্রী সন্তানসম্ভবা ছিলেন। 

ডা. তারিক হাসান সজিব ছাত্রজীবনে ছাত্রশিবিরের ঢাকা মহানগরী উত্তরের অফিস সম্পাদক ও ঢাকা মহানগরী পশ্চিমে স্কুল কার্যক্রম সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। নিহত ডা. সজিব ঝিনাইদহ ব্যাপারিপাড়ার মৃত খন্দকার আব্দুল লতিফের ছেলে। 

সজিবের মা মাহফুজা খাতুন বলেন, ‘আমার ছেলে এমবিবিএস ডাক্তার। ১৩ সেপ্টেম্বর ঈদের পরের দিন বিকেলে ঝিনাইদহ শহরের বাড়ির পাশে হাটের রাস্তা থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় একদল লোক। এরপর থেকে সে নিখোঁজ। এ ব্যাপারে ১৪ সেপ্টেম্বর ঝিনাইদহ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল।’

দীর্ঘদিন পাওয়া যায়নি জহুরুল ইসলাম ও ডা. তারিক হাসান সজিবকে। এরপর ২৬ অক্টোবর ২০১৬ তারিখে পুলিশের কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন বলে পুলিশ প্রচার করে। জনপ্রিয় জামায়াত নেতা জহুরুল ইসলামকে ৪৮ দিন গুম করে রেখে নির্মম নির্যাতনের পর ঠাণ্ডা মাথায় গুলী করে হত্যা করে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে পুলিশ। একইসাথে মেধাবী ছাত্রনেতা ডা. তারিক হাসান সজিবকে ৪২ দিন গুম রেখে নির্যাতন করে খুন করে পুলিশ। 

এই দুই খুনের ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে শহরের নাজির উদ্দিন সড়কে পুলিশের একটি দল ডিউটিতে ছিল। এ সময় তিনটি মোটরসাইকেলে ছয় যুবক যাচ্ছিল। পুলিশ থামার সংকেত দিলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলী ও ককটেল ছোঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলী ছেঁড়ে। একপর্যায়ে দু’জন গুলীবিদ্ধ হয়। এ সময় অন্যরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন-ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড আবাসিক ভবনের সমশের আলী মোল্যার ছেলে ও পৌর জামায়াতের আমীর জহুরুল ইসলাম ও আরাপপুর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মিয়ার ছেলে ও ঢাকা মহানগর পশ্চিমের ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল তারিক হাসান সজিব। 

অথচ মূল ঘটনা হলো এই দুইজন দেড় মাস ধরে পুলিশের কাছে আটক। মৃত্যুর কয়েকদিন আগে ডা. সজিবের জমজ দুটি মেয়ে সন্তান জন্ম নিয়েছে। যাদের মুখ তিনি মারা যাওয়ার আগে আর দেখতে পারলেন না। এই দুজনের ঝিনাইদহ পৌর এলাকায় শোক ও আতংক নেমে আসে। লাশের পাশে দাঁড়িয়ে এলাকাবাসী আওয়ামী সরকার ও পুলিশ প্রশাসনকে অভিশাপ দিতে থাকে।  

এই ছয়জন নিরীহ মানুষকে বিনা বিচারে ও নির্মমভাবে হত্যার ঘটনায় তাদের পরিবার ও তাদের রাজনৈতিক সংগঠন জামায়াত সন্দেহাতীতভাবে পুলিশকে দায়ী করেছেন। সুনির্দিষ্টভাবে ৬টি খুনের জন্যই এএসপি আজবাহার আলী শেখ ও ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান দায়ী। 

এর বাইরে সাইফুল ইসলামকে হত্যার জন্য হরেন্দ্রনাথ সরকার (ওসি, সদর, ঝিনাইদহ), ফয়সাল হোসেন (কনস্টেবল, সদর, ঝিনাইদহ) ও সুমন হোসেন (কনস্টেবল, সদর, ঝিনাইদহ) দায়ী। রমজান আলীকে হত্যার জন্য আমিনুল ইসলাম (ওসি, মহেশপুর, ঝিনাইদহ), সেলিম রেজা (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ) ও আহসান হাবিব (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ)। শরিফুল ইসলামের খুনের জন্য দায়ী আনোয়ার হোসেন (ওসি, কালিগঞ্জ, ঝিনাইদহ) এবং নীরব হোসেন (এসআই, কালিগঞ্জ, ঝিনাইদহ)। 

মাওলানা ইদ্রিস আলী হত্যার জন্য মাহাতাব উদ্দীন (ওসি, হরিণাকুন্ডু, ঝিনাইদহ) দায়ী। জামায়াত নেতা জহুরুল ইসলাম ও ডা. তারিক হাসান সজিবের খুনের জন্য হরেন্দ্রনাথ সরকার (ওসি, সদর, ঝিনাইদহ), আমিনুল ইসলাম (এসআই, সদর, ঝিনাইদহ), বুলবুল আহমেদ (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ), আলমগীর হোসেন (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ), আজিম উদ্দিন (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ) ও নাসিম হোসেন (কনস্টেবল, মহেশপুর, ঝিনাইদহ)।   

ঝিনাইদহ গণহত্যা : বাংলাদেশ পুলিশের ভয়ংকর রূপ ( পর্ব – ০২)

সোহান তার ছোট বোনকে সাথে নিয়ে অপেক্ষা করছিল মায়ের। মা আসবেন ঢাকা থেকে। মাকে এগিয়ে নিতে জামতলায় অপেক্ষা করছিল সোহান ও মাসুমা। এইসময় একটি ইজিবাইকে চারজন লোক এসে দাঁড়ায় তাদের সামনে। টেনে হিঁচড়ে গাড়িতে তুলে সোহানকে। কিংকর্তব্যবিমুঢ় হয় মাসুমা এবং উপস্থিত জনতা। সোহানকে সাদা পোষাকে তুলে নিয়ে যায় ঝিনাইদহের কালিগঞ্জ থানার দুই এসআই নীরব হোসেন ও নাসির উদ্দিন। তাদের সাথে আরো দুইজন কনস্টেবল ছিল যাদের নাম জানা যায়নি।

 

ঝিনাইদহের নূর আলি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল মহিউদ্দিন সোহান। এটা ১০ এপ্রিল ২০১৬ সালের কথা। এরপর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না সোহানকে। কিশোর সোহানের অপরাধ সে ছাত্রশিবিরের কর্মী। সমির উদ্দিন মণ্ডল হত্যার ঘটনায় জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চায় ঝিনাইদহ পুলিশ। এজন্য সোহানকে অপহরণ করে ঝিনাইদহ সহকারী পুলিশ সুপার আজবাহার আলী শেখ। সবাই খুঁজতে থাকে সোহানকে। না, কোথাও পাওয়া যায় না তাকে। পুলিশ তার অপহরণের কথা অস্বীকার করে। মামলা, জিডিও কিছুই গ্রহণ করে নি।

 

১৭ এপ্রিল ২০১৬ তারিখে সংবাদ সম্মেলন করে সোহানের পরিবার। কিছু পত্রিকায় রিপোর্ট হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সোহানের বাবা মো. মহসিন আলী।  এ সময় সোহানের মা পারভিন খাতুন ও ছোট দুই ভাই বোন উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে মহসিন আলী জানান, গত ১০ এপ্রিল ২০১৬ তারিখে বিকাল ৫টার দিকে আমার বড় ছেলে কালীগঞ্জ নুর আলী কলেজের ছাত্র সোহান ঈশ্বরবা জামতলা নামক স্থানে তার মায়ের জন্য অপেক্ষা করছিলো। এ সময় নিজেদের ডিবি পুলিশ পরিচয়ে চারজন লোক ইজিবাইকে করে জোরপুর্বক তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে সোহান নিখোঁজ রয়েছে। ছেলের সন্ধানে রাজনৈতিক নেতা ও প্রশাসনের দ্বারস্থ হয়ে আমি ক্লান্ত। সবাই আমাকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে। সোহানের মা অসুস্থ। ছেলের শোকে আরও অসুস্থ হয়ে পেড়েছে।

 

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহানের বাবা এবং মা তাদের আশংকার কথা উল্লেখ করে বলেন, হয়তো পুলিশের লোকজন তার ছেলেকে নিয়ে গেছে। এ সময় তারা কান্নায় ভেঙ্গে পড়েন। তারা অক্ষত অবস্থায় সোহানকে তাদের কাছে ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানান। তারপরও সোহানের খোঁজ পাওয়া যায়নি কোথাও। পুলিশ সাহায্য করা তো দূরের কথা বরং অস্বীকার করে যাচ্ছে। সংবাদ সম্মেলনের পর জিডি নিয়েছে তবে হুমকি ধামকি দিয়েছে। সোহানের পরিবারকে জঙ্গী পরিবার বলেছে।

 

তার পরের দিন অর্থাৎ ১৮ এপ্রিল সোহানের মা স্থানীয় এমপি আনোয়ারুল আজিমের কাছে যান ছেলেকে বাঁচাতে। আনোয়ারুল আজিম তাকে তাড়িয়ে দেন। প্রায় ৩০০ গ্রামবাসী মিলে এমপির কাছে গিয়ে অনুরোধ করে পুলিশের কাছ থেকে সোহানকে ছাড়িয়ে আনতে। তারা এও বলে, আগামী দিন থেকে সোহান ও সোহানদের পরিবার আওয়ামী লীগ করবে। এমপি আনোয়ারুল আজিম দম্ভের সাথে তাদের বলে, তোদের আওয়ামীলীগ করা লাগবে না। আওয়ামী লীগ করার জন্য লোকের অভাব হবে না।

 

এর দুইদিন পর ২০ এপ্রিল ২০১৬ তারিখে কালীগঞ্জ থেকে প্রায় ৫০ কি.মি. দূরে চুয়াডাঙ্গায় সোহানের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভুলাটিয়ার মাঠে ডান হাত ভাঙ্গা, চোখ উপড়ানো মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় মহিউদ্দীন সোহানের। কান্নায় ভেঙে পড়ে সোহানের বাবা-মা ও আত্মীয় স্বজন! তারা তাদের সন্তানকে হারিয়ে ফেললো। সোহানের মা সেদিন আর্তনাদ করে বলেছিলেন "মারবেই যখন আমার বাবুটারে। চোখ তুইল্যা নিলো ক্যান বাবুর?"

 

এভাবে নৃশংস নির্যাতন করেও মহিউদ্দিন সোহানের কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি নিতে পারেনি পুলিশ। নানানভাবে নির্যাতন করে জামায়াত শিবিরের নেতা-কর্মীদের কাছ থেকে 'ধর্মান্তরিত' হওয়া সমির উদ্দিন মন্ডলের খুনের দায় চাপাতে চেয়েছে ঝিনাইদহ পুলিশ। সোহান ছিল তাদের ৫ম শিকার।

 

ঝিনাইদহ পুলিশের ৬ষ্ঠ শিকার হলেন ছাত্রশিবির নেতা শহিদ আল মাহমুদ। শহিদ আল মাহমুদ সদর উপজেলার বদনপুর গ্রামের রজব আলীর ছেলে। ২০১৬ সালের ১৩ জুন ঝিনাইদহ শহরের বদনপুর থেকে সাদা পোষাকের একদল লোক ডিবি পুলিশ পরিচয়ে তাকে গাড়িতে তুলে নেয়। পুলিশ সাদা পোষাকে গ্রেপ্তার করতে গেলে উপস্থিত জনতা তাদের মধ্য থেকে এসআই আমিনুর রহমান ও এসআই উজ্জলকে চিনতে পারে।

 

১৮ জুন ২০১৬ তারিখে আল মাহমুদের পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হয়েছিলো। তিনি সাংবাদিক সম্মেলনে অভিযোগ করে বলেন, “গত ১৩ জুন রাত ১২টার দিকে সাদা পোশাকধারী ব্যক্তিরা পুলিশ পরিচয় দিয়ে তার ছেলে শহীদ আল মাহমুদকে ঝিনাইদহ সদর উপজেলার বদনপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায়। সেই থেকে আল মাহমুদ নিখোঁজ। ১০/১২ জন লোক একটি কালো মাইক্রোবাস ও ৩টি মোটর সাইকেল এসে তার ছোট ছেলে শহীদ আল মাহমুদকে উঠিয়ে নিয়ে যায়। এমতাবস্থায় তিনি এবং তার পরিবার ছেলের জীবন নিয়ে শঙ্কিত। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শহীদ আল মাহমুদের বড় বোন মদিনা খাতুন এবং মামা ফিরোজ আহমেদ। তবে পুলিশের পক্ষ থেকে শিবির কর্মী শহীদ আল মাহমুদকে আটক করা হয়নি বলে জানানো হয়।

 

অন্যদিকে ১৬ জুন ২০১৬ তারিখে রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে ছাত্রশিবিরে সহকারী সাহিত্য সম্পাদক ও ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি ইবনুল ইসলাম পারভেজ, ঝিনাইদহের ছাত্রকল্যাণ ও আইন সম্পাদক এনামুল হক এবং ঝিনাইদহ পলিটেকনিকের সাবেক সভাপতি আনিসুর রহমানকে সাদা পোষাকের পুলিশ গ্রেপ্তার করে।

 

ঝিনাইদহ গণহত্যার ৭ম ও ৮ম শিকার হলেন আনিসুর রহমান ও ইবনুল ইসলাম পারভেজ। ঢাকা থেকে ডিবি পরিচয়ে তিনজনকে গ্রেপ্তার করে ঝিনাইদহে নিয়ে আসে আজবাহার আলী গং। পুলিশের কাছে আটক থাকা ৪ জনের মধ্যে একজন প্রচণ্ড নির্যাতনে পুরোহিত খুনের স্বীকারোক্তি দিতে বাধ্য হয়। ২১ জুন ২০১৬ তারিখে শিবির নেতা এনামুল হককে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়। এসময় তার এক পা ভাঙ্গা ছিল এবং সারা শরীরে ভয়ংকর নির্যাতনের গভীর ক্ষতস্থান ছিল। এনামুল হলো ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া তিনজনের মধ্যে একজন।

 

বাকি তিনজন অর্থাৎ ১৩ জুন ঝিনাইদহ থেকে আটক হওয়া আল মাহমুদ এবং ১৬ জুন ঢাকা থেকে আটক হওয়া আনিসুর রহমান ও ইবনুল ইসলাম পারভেজের সন্ধানের দাবীতে পরিবার ও ছাত্রশিবিরের পক্ষ থেকে একাধিকবার বিবৃতি এবং সংবাদ সম্মেলন করা হয়। একই দাবীতে ২১ জুন ছাত্রশিবিরের পক্ষ থেকে দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এত কিছুর পরও পুলিশ তাদের বর্বরতার অবস্থান থেকে ফিরে আসতে পারেনি।

 

১ জুলাই ২০১৬ তারিখে আল মাহমুদ ও আনিসুর রহমানকে হত্যা করে ঝিনাইদহ পুলিশ। পুলিশের ভাষ্য অনুসারে ১ জুলাই গভীর রাতে তাদের ওপর আক্রমণ করে শিবির নেতা আল মাহমুদ ও আনিসুর রহমান। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে তেতুলবাড়ীয়া এলাকায় একদল দুর্বৃত্ত নাশকতা সৃষ্টির জন্য অবস্থান করছে। খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার টহল পুলিশ তেতুলবাড়ীয়া রাস্তা দিয়ে টহল দিচ্ছিল। পুলিশ টহলের সময় তেতুলবাড়ীয় গ্রামের উত্তর মাঠের দিকে দুর্বৃত্তরা পুলিশের গাড়ী লক্ষ্য করে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ ও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের প্রায় ২০ মিনিট গুলি বিনিময় হয়। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

 

নিহত আনিসুর রহমানের বাড়ি ঝিনাইদহ না হলেও তিনি ঝিনাইদহ পলিটেকনিকে পড়াশোনা করেছিলেন। ঝিনাইদহে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং পলিটেকনিক শাখার সভাপতি ছিলেন। তার বাড়ি কুষ্টিয়া জেলার জুগিয়ার ভাটাপাড়ায়। তিনি সাবদার হোসেন ও জাহানারা খাতুনের ৫ সন্তানের মধ্যে ছোট সন্তান। 

 

ছাত্রশিবির এই দুইজনের হত্যার প্রতিবাদ বিবৃতিতে বলে, “গ্রেপ্তারের ১৭ দিন পর শিবির নেতা শহিদ আল মাহমুদ ও ১৪ দিন পর আনিসুর রহমানকে ঝিনাইদহে নিয়ে পরিকল্পিতভাবে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়। মূলত পুলিশ তাদের দীর্ঘদিন আটক রেখে পুরোহিত হত্যার স্বীকারোক্তিমূলক জবানবন্দী আদায়ের জন্য নির্মম নির্যাতন চালায়। শত নির্যাতনের পরেও মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকার করলে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে পুলিশ। আমরা মনে করি, সরকার সারাদেশে পরিকল্পিতভাবে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যা করে এর দায়ভার ছাত্রশিবিরের উপর চাপিয়ে দমন নিপীড়নের ক্ষেত্র তৈরি করতে চাইছে। এইসব হত্যার সাথে সরকার সরাসরি জড়িত”।

 

এই দুইজনকে হত্যার পরদিনই অর্থাৎ ২ জুলাই ২০১৬ তারিখে ইবনুল ইসলাম পারভেজকে খুন করে ঝিনাইদহ পুলিশ। ঝিনাইদহ জেলার সদর উপজেলার আড়ুয়াকান্দিতে একটি কবরস্থানের পাশে ২ জুলাই ভোররাতে ‘বন্দুকযুদ্ধের’ নামে ইবনুল ইসলাম পারভেজকে হত্যা করে ঝিনাইদহ পুলিশ। নিহত পারভেজ ঝিনাইদহ শহরের বনানীপাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঝিনাইদহ শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ছিলেন।

 

এই ঘটনা সম্পর্কে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, “শুক্রবার দিবাগত রাতে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে পুলিশের একটি টহল দল গাড়িতে করে টহল দিচ্ছিল। রাত আড়াইটার দিকে মহাসড়কের আড়ুয়াকান্দি কবরস্থান এলাকায় পুলিশের গাড়িটি পৌঁছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে। পরে জানা যায়, নিহত ব্যক্তি শিবিরের নেতা পারভেজ”।

 

পারভেজের হত্যাকাণ্ডের প্রতিবাদে ছাত্রশিবির তাদের বিবৃতিতে বলে, “গ্রেপ্তারের পর প্রায় ১৬ দিন গুম রেখে পুরোহিত হত্যার মিথ্যা স্বীকারোক্তির আদায় করতে তাদের উপর বর্বর নির্যাতন চালায় পুলিশ। কিন্তু শত নির্যাতনের পরেও মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকার করলে তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে পুলিশ”।

 

পুরোহিত হত্যার স্বীকারোক্তি দেওয়া শিবির নেতা আমিনুল হককে ভয়ংকরভাবে অসুস্থ অবস্থায় আদালতে উপস্থাপনের মাধ্যমে এই কথা নিশ্চিত হয়ে যায়, আল মাহমুদ, আনিসুর রহমান ও পারভেজকে হত্যার জন্য নিঃসন্দেহে পুলিশ দায়ী। আমিনুলকে তাদের সাথেই গ্রেপ্তার করে পুলিশ। তাদের ১৫-১৬ দিন আটক রেখে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করতে না পেরে খুন করা হয়েছে।

 

স্বীকারোক্তি আদায় করার জন্য বাংলাদেশ পুলিশ ভয়ংকর নির্যাতন করে। এই নির্যাতন সহ্য করতে না পেরে সন্দেহভাজনরা প্রায়ই দায় স্বীকার করে। এরকম একটি উল্লেখযোগ্য ঘটনা হলো নারায়ণগঞ্জের দিশামণির ঘটনা। ৪ জুলাই ২০২০ সালে দিশা মণি এক কিশোরি নিখোঁজ হয়। তার পরিবার নিখোঁজ ডায়েরি করলে পুলিশ ঐ এলাকার তিন সন্দেহভাজন যুবককে প্রচণ্ড নির্যাতন করে হত্যার স্বীকারোক্তি আদায় করে নেয়। ঐ তিন যুবক ধর্ষণের পর হত্যার বিবরণ দিয়ে জবানবন্দি দেয়। মূলত দিশা তার প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার ৪৯ দিন পর সে ফিরে এসেছে। এই নিয়ে দেশে তোলপাড় হয়েছে ব্যাপক। যদি সত্যিই খুন হতো দিশা অথবা আর ফিরে না আসতো তবে মিথ্যা অভিযোগে ঐ তিন যুবকের জীবন স্তব্ধ হয়ে যেত।

 

পুলিশ স্বীকারোক্তি আদায়ের জন্য শিবির নেতা এনামুল হককে নির্যাতন করে পা ভেঙ্গে দেয়, তার হাত পায়ের সব নখ উপড়ানো ছিল। তার পুরো শরীর থেতলে দিয়ে তার থেকে স্বীকারোক্তি নিয়েছিল। একইভাবে দেখা যায়, খুন হওয়া সোহান, আল মাহমুদ, আনিস ও পারভেজের শরীর ভীষণভাবে নির্যাতিত। কিশোর সোহানের এক চোখ উপড়ানো ছিল। ভয়ঙ্কর নির্যাতনেও এরা স্বীকারোক্তি দেয়নি বলে তাদের তাদের হত্যা ঝিনাইদহ পুলিশ।

 

সোহান, মাহমুদ, আনিস ও পারভেজ এই চারজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় তাদের পরিবার ও তাদের রাজনৈতিক সংগঠন ছাত্রশিবির সন্দেহাতীতভাবে পুলিশকে দায়ী করেছেন। সুনির্দিষ্টভাবে ৪টি খুনের জন্যই এএসপি আজবাহার আলী শেখ ও ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান দায়ী। এর বাইরে কিশোর মহিউদ্দিন সোহান হত্যার জন্য আনোয়ার হোসেন (ওসি, কালিগঞ্জ, ঝিনাইদহ), নীরব হোসেন (এসআই, সদর, ঝিনাইদহ) ও নাসির উদ্দিন (এসআই, সদর, ঝিনাইদহ) দায়ী। বাকী তিনজন হত্যার জন্য  হাসান হাফিজুর রহমান (ওসি, সদর, ঝিনাইদহ), আমিনুর রহমান (এসআই, সদর, ঝিনাইদহ), উজ্জল (এসআই, সদর, ঝিনাইদহ), প্রবির কুমার (এসআই, সদর, ঝিনাইদহ), রাব্বি হোসেন (কনস্টেবল, সদর, ঝিনাইদহ), তারিকুল ইসলাম (কনস্টেবল, সদর, ঝিনাইদহ), আরিফুল ইসলাম (কনস্টেবল, সদর, ঝিনাইদহ) এবং সামন্ত কুমার (কনস্টেবল, সদর, ঝিনাইদহ)।  

ঝিনাইদহ গণহত্যা : বাংলাদেশ পুলিশের ভয়ংকর রূপ ( পর্ব – ০১)

ঘটনার সূত্রপাত একজন ধর্মান্তরিত খ্রিস্টান নাগরিক হত্যা নিয়ে। ঝিনাইদহে হোমিওপ্যাথ চিকিৎসক সমির উদ্দিন মণ্ডল ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম প্রচারে কাজ করছিলেন। কে বা কারা ২০১৬ সালের ৭ জানুয়ারি তার চেম্বারে রোগী সেজে তাকে হত্যা করে। ঘটনাটি ঘটে ঝিনাইদহ সদরের কালুহাটি গ্রামের বেলেখাল বাজারে। 

ওইদিন রাতেই মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) 'ধর্মান্তরিত হওয়ায়' সমিরকে হত্যার দায় স্বীকার করেছে বলে খবর দেয় জঙ্গি হুমকি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট 'সাইট ইনটিলেজেন্স গ্রুপ'। সমির উদ্দিন ২০০১ সালে স্থানীয় 'ওয়ানওয়ে চার্চ বাংলাদেশ' এর মাধ্যমে খ্রিস্টধর্ম গ্রহণ করেন বলে দাবি করেন চার্চের ঝিনাইদহ এলাকার কো-অর্ডিনেটর হারুন অর রশিদ। হারুন আরো বলেন, "সমির খ্রিস্টধর্ম প্রচারে নিয়োজিত ছিলেন। জঙ্গিরা এ কারণেই তাকে হত্যা করেছে।" 

বাংলাদেশের পুলিশ প্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে জোর গলায় আইএসের বিষয়টি অস্বীকার করা হয়। তারা তাদের এই কথাকে সত্য প্রমাণ করতে ভয়ংকর ষড়যন্ত্র শুরু করে। মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যাওয়া সমিরের খুনের দায় তারা জামায়াত-শিবিরের ওপর চাপানোর চেষ্টা করে। খুনীদের ধরার ব্যাপারে তাদের প্রচেষ্টা দেখা যায় না বরং তারা কীভাবে এর দায় জামায়াত-শিবিরের ওপরে চাপিয়ে দেবে সেই প্রচেষ্টা বেশ লক্ষ্যণীয়। 

বাংলাদেশ পুলিশ তাদের এই ষড়যন্ত্র বাস্তবায়ন করার জন্য একে একে খুন করে ১৪ জন মানুষকে। ক্রসফায়ারের ভয় দেখিয়ে কয়েকজনকে সমির হত্যার স্বীকারোক্তি দিতে বাধ্য করে। যে কয়েকজন স্বীকারোক্তি দিয়েছে তারা বেঁচে আছেন। যারা শত নির্যাতনেও স্বীকারোক্তি দিতে রাজি হয়নি তাদের খুন করে ফেলা হয়েছে। এই গণহত্যার মাস্টার মাইন্ড হলো, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি এ কে এম শহীদুল হক। মাঠ পর্যায়ে এই গণহত্যা কার্যক্রম পরিচালনা করে ঝিনাইদহের তৎকালীন এএসপি আজবাহার আলী শেখ, সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান, হরিণাকুণ্ড থানার ওসি মাহাতাব উদ্দীন, মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম, কালিগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ও ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান।   

গণহত্যার প্রথম শিকার জামায়াত কর্মী ও মাদ্রাসা শিক্ষক আবু হুরাইরা মালিথা। তাঁর বয়স ছিল ৫৫ বছর। ২০১৬ সালের ২৩ জানুয়ারি ঝিনাইদহ সদর উপজেলার শৈলমারী বাজার সংলগ্ন কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসা থেকে আবু হুরাইরা মালিথাকে ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তুলে নিয়ে যায়। কুঠিদুর্গাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক আবু হুরাইরা সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের মৃত আশির উদ্দীন মালিথার ছেলে। মাদ্রাসা সুপার শরিফুল ইসলাম জানান, ঘটনার দিন (২৩ জানুয়ারি ‘১৬) সকাল ১০টার দিকে আবু হুরাইরা মাদ্রাসার ক্লাস নিচ্ছিলেন। এ সময় মটরসাইকেল যোগে কয়েকজন সাদা পোশাকের মানুষ এসে জানান, তারা বৃহত্তর যশোর থেকে এসেছেন এবং ডিবি পুলিশের লোক। ডিবি পুলিশের কথা শুনে শিক্ষক আবু হুরাইরা তাদের সঙ্গে চলে যান। 

ডিবি পরিচয়ে শিক্ষক আবু হুরাইরাকে নিয়ে যাওয়ার পর মাদ্রাসা কর্তৃপক্ষ ও তার পরিবারের লোকজন এক মাসেরও বেশি সময় কোথাও তাকে খুজে পাচ্ছিলেন না। ঝিনাইদহ পুলিশ ও ডিবির পক্ষ থেকেও বিষয়টি অস্বীকার করা হয়েছে। এ ব্যাপারে ঝিনাইদহ গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান জানিয়েছে, আবু হুরাইরা নামে তারা কাউকে আটক করেননি। আবু হুরাইরার পরিবার সদর থানায় জিডি করতে গেলে তা গ্রহণ না করে পরিবারকেই খোঁজ করতে বলেছে সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান। 

২৩ জানুয়ারী আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মাদরাসা থেকে তুলে নেয়ার ১ মাস ৬ দিন পর আবু হুরাইরা মালিথার  ক্ষত-বিক্ষত লাশ ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারী সোমবার যশোর চৌগাছা সড়কের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এলাকায় পাওয়া যায়। যশোর কতোয়ালি থানা পুলিশ অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করে। সন্ধ্যায় যশোর হাসপাতাল মর্গে লাশটি আবু হুরাইরার বলে তার ভাই আব্দুল খালেক মাস্টার শনাক্ত করেন।  

ঝিনাইদহ পুলিশের ২য় শিকার হলেন ঝিনাইদহ আলীয়া মাদ্রাসার ফাজিলের ছাত্র ও শিবির নেতা হাফেজ জসিম উদ্দীন। তাঁর বয়স ২৫ বছর। জসিমের বাবা কালুহাটি গ্রামের খলিল মন্ডল জানান, গত ১১ জানুয়ারী জসিম উদ্দীন সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। পরদিন ১২ ফেব্রুয়ারি গোয়ালন্দ ঘাট পার হয়ে জসিম তার বাবাকে জানান, ডিবি পুলিশ পরিচয়ে সাদা পোশাকের লোকজন তাদের বাসটি চেক করবে বলে থামিয়েছে। এরপর থেকেই জসিমের মোবাইল বন্ধ রয়েছে। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, আবু হুরাইরা ও জসিম নামে কাউকে পুলিশ আটক করেনি। তাদের কোন তথ্যও পুলিশের কাছে নেই। অথচ দুই পরিবারের লোকেরা জিডি করতে গেলে তা নেওয়া হয়নি। 

নিখোঁজ হওয়ার ২২ দিন পর ২০১৬ সালের ৪ মার্চ ঝিনাইদহের হরিণাকুণ্ডুর হিঙ্গার গ্রামের একটি মাঠ থেকে থেকে জসিম উদ্দিনের হাত-পা বাঁধা গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তাকে চোখ ও পেছনে হাত বেধে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে হরিণাকুণ্ডু থানায় নেয়। ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সভাপতি আনোয়ার হোসেন জানান, নিহত জসিম উদ্দিন ঝিনাইদহের গান্না ইউনিয়নের শিবিরের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। পুলিশ শিবির নেতা জসিমকে আটকের পর অস্বীকার করছে। গতকাল শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া গ্রামের মাঠ থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। 

নিহতর ভাই সাইফুর রহমান জানান, গত ১২ ফেব্রুয়ারি সিলেট থেকে বাসযোগে বাড়ি ফেরার পথে ডিবি পুলিশ পরিচয়ে গোয়ালন্দ ঘাট থেকে জসিমকে নামিয়ে নেয়। সেই থেকে জসিম নিখোঁজ ছিলো। শুক্রবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার হিঙ্গেরপাড়া মোস্তবাপুর গ্রামের মাঠে মুখ ও পিঠমোড়া করে হাত-বাধা অবস্থায় গুলিবিদ্ধ লাশ পাওয়া যায় জসিমের। সাইফুর রহমান অভিযোগ করেন, তার ভাইকে প্রশাসনের সহায়তায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ঝিনাইদহে আজবাহার আলী গং-দের ৩য় ও ৪র্থ শিকার হলেন আবু যর গিফারী ও শামীম হোসেন। ২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে জুমআর নামাজের পর ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় চাপালী গ্রামের ইসলাম আলীর ছেলে আবু জর গিফারীকে। তাঁর বয়স ২২ বছর। তিনি যশোর এম এম কলেজের অনার্সের ছাত্র। এর পরদিন ২৪ মার্চ বিকেলে বাকুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শামীম হোসেনকে পুলিশ পরিচয়ে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁর বয়স ২০ বছর। তিনি ঝিনাইদহ সরকারি কে সি কলেজের ছাত্র। 

আবু জর গিফারী ছাত্রশিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি ও শামীম হোসেন ছাত্রশিবিরের কর্মী ছিলেন। আবু জর গিফারীর পিতা ইসলাম আলী গণমাধ্যমকে বলেন, ২৭ দিনেও তিনি তাঁর ছেলে আবু জর গিফারীকে ফেরত পাননি। ১৮ মার্চ জুমার নামাজ পড়ে ফেরার সময় বাড়ির সামনে অপেক্ষমাণ দুটি মোটরসাইকেলে চারজন লোক ডিবি পুলিশ পরিচয় দিয়ে গিফারীকে জোর করে তুলে নিয়ে যায়। তাদের কাছে পিস্তল ও হ্যান্ডকাপ ছিল। তিনি আরো বলেন, ‘ছেলে নিখোঁজ হওয়ার পর কালীগঞ্জ থানায় একটি জিডি করার জন্য আবেদন করি। পুলিশ আবেদনটি রেখেছিল। কিন্তু পরবর্তী সময়ে জিডি হিসেবে আর লিপিবদ্ধ করেনি।’ 

আরেক অপহৃত ছাত্র শামীম হোসেনের বাবা বাকুলিয়া গ্রামের মাদ্রাসাশিক্ষক রুহুল আমিন গণমাধ্যমকে বলেন, তাঁর ছেলে ২৪ মার্চ ২০১৬ তারিখে সন্ধ্যায় কালীগঞ্জ শহরের মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের পাশ দিয়ে বাড়ি ফিরছিলেন। সেখানে অপেক্ষায় থাকা কয়েক ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তাঁকে অস্ত্র দেখিয়ে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর খোঁজ মিলছে না। 

২০১৬ সালের ১২ এপ্রিল আবু যর গিফারী ও শামীম হোসেনের লাশ একসাথে পাওয়া যায়। সেদিন সকালে ঝিনাইদহের বারোবাজার সীমান্তে যশোর সদরের লাউখালি শ্মশান এলাকা থেকে তাদের ক্ষতবিক্ষত ও গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা যথাক্রমে ১৮ ও ২৪ মার্চ পুলিশ কর্তৃক অপহৃত হয়েছিলেন। 

প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, লাউখালী গ্রামের মাঠে একটি শ্মশান রয়েছে। ১২ এপ্রিল ২০১৬ তারিখে মাঠে কাজ করতে আসা লোকজন ওই শ্মশানে দুটি লাশ পড়ে থাকতে দেখেন। তাঁরা যশোর থানার পুলিশকে জানালে যশোর কোতোয়ালি থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়। পরে গিফারীর চাচাতো ভাই পান্নু মিয়া গিফারীকে শনাক্ত করেন। শামীম হোসেনের ভাই তাজনিম হোসেন তাঁর মরদেহ শনাক্ত করেন।

যশোর হাসপাতাল মর্গের সামনে আবু জর গিফারীর ফুপা আক্কাস আলী গণমাধ্যমকে বলেন, গিফারীকে গত ১৮ মার্চ বাড়ি থেকে পুলিশ পরিচয়ে সাদাপোশাকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যায়। এরপর থানায় খোঁজ করা হলেও তাঁর খোঁজ মেলেনি। গিফারী ছাত্রশিবিরের কালীগঞ্জ পৌর শাখার সভাপতি ছিলেন। শামীমের মামা ইমরান হোসেন বলেন, ২৪ মার্চ বিকেলে শামীম কালীগঞ্জের মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজের সামনের একটি দোকানে পত্রিকা পড়ছিলেন। এ সময় দুটো মোটরসাইকেলে হেলমেট পরা চারজন এসে শামীমকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আশপাশের লোক ধাওয়া দিলে পিস্তল বের করে তাঁরা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেন। এরপর থানায় খোঁজ করলে শামীমের খোঁজ মেলেনি। 

কালীগঞ্জ থানা পুলিশ আটকের বিষয় অস্বীকার করে। একইসাথে জিডিও নেয়নি। এই চারজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় তাদের পরিবার ও তাদের রাজনৈতিক সংগঠন জামায়াত সন্দেহাতীতভাবে পুলিশকে দায়ী করেছেন। সুনির্দিষ্টভাবে ৪টি খুনের জন্যই এএসপি আজবাহার আলী শেখ ও ঝিনাইদহ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হাসেম খান দায়ী। এর বাইরে আবু হুরাইরা খুনের জন্য হাসান হাফিজুর রহমান (ওসি, সদর, ঝিনাইদহ) দায়ী। হাফেজ জসিম উদ্দিন জসিম উদ্দিন খুনের জন্য মাহাতাব উদ্দীন (ওসি, হরিণাকুন্ডু, ঝিনাইদহ) ও হাসান হাফিজুর রহমান (ওসি, সদর, ঝিনাইদহ) দায়ী। আবু জর গিফারী ও শামীম হোসেন খুনের জন্য আনোয়ার হোসেন (ওসি, কালিগঞ্জ, ঝিনাইদহ), নীরব হোসেন (এসআই, সদর, ঝিনাইদহ) ও নাসির উদ্দিন (এসআই, সদর, ঝিনাইদহ) দায়ী।

৩ জানু, ২০২৩

সুদী লেনদেনে জড়িয়েছে ইসলামী ব্যাংক

 


পৃথিবীজুড়ে লেনদেনকে সহজ করার জন্য ব্যাংকব্যবস্থা চালু হওয়ার মাধ্যমে সারা পৃথিবীতে মুসলিমরাও ব্যবসায়ের কাজে সুদী লেনদেনে জড়িত হতে বাধ্য হয়েছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পৃথিবীর বিখ্যাত ইসলামী স্কলাররা ইসলামী ব্যংকিং সিস্টেম চালু করেছেন। এরই ধারাবাহিকতায় প্রথমে মিশরে 'মিটগামার ব্যাংক' নামে ইসলামী ব্যংক চালু হয়।

জামায়াতে ইসলামী বাংলাদেশের প্রচেষ্টায় এদেশের ইসলামপন্থী মানুষদের সহায়তায় ১৯৮৩ সালের ৩০ মার্চ বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার ১ম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু হয়। ইসলামী ব্যাংকের বেসিক উদ্দেশ্য ছিল বাংলাদেশের জনগণকে সুদের জাল থেকে রক্ষা করা। সুদকে বাদ দিয়ে ব্যাংকিং-এর যাবতীয় সুবিধা পাওয়ার ব্যবস্থা করা।

১৯৭১ সালে পটপরিবর্তনের মাধ্যমে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে সেক্যুলার/ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চালু করায় বাংলাদেশ ইসলামকে বাদ দিয়েছে। সুদী ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশ ব্যাংক তাই ইসলামী ব্যাংকগুলোর জন্য আলাদা নীতি প্রবর্তন করেনি। বাংলাদেশের মানুষ ইসলামপ্রিয় হওয়ায় ও এর পরিচালনায় জামায়াত সংশ্লিষ্ট মানুষরা যুক্ত থাকায় ইসলামী ব্যাংক জনগণের আস্থা অর্জন করেছে। ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের সেরা ব্যাংকে পরিণত হয়েছে। এর আমানত, রেমিটেন্স, বিনিয়োগ এবং লাভ সবচেয়ে বেশি।

২০০৮ সালে পাতানো নির্বাচনের মাধ্যমে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় এসে জামায়াতের ওপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের খুন করেছে। জামায়াত সংশ্লিষ্ট সকল আর্থিক প্রতিষ্ঠান দখল করেছে। এর ধারাবাহিকতায় ২০১৭ সালের জানুয়ারিতে বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং এমডিকে বাসা থেকে তুলে নিয়ে ডিজিএফআই সদর দপ্তর ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে আসে।

সেখানে একজন গোয়েন্দা কর্মকর্তা তাদের পদত্যাগ পত্র এগিয়ে দিয়ে তাতে স্বাক্ষর করতে বলেন। বাধ্য হয়ে তারা পদত্যাগ পত্রে স্বাক্ষর করে চলে আসেন। এরপর গোয়েন্দা কর্মকর্তাদের উপস্থিতিতেই সেনাবাহিনী পরিচালিত একটি হোটেলে (হোটেল রেডিসন ব্লু ) সভা ডেকে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়।

এভাবেই শুরু হয় বাংলাদেশের সবচেয়ে ব্যবসাসফল ও বড় ব্যাংক ইসলামী ব্যাংকের দুর্ভাগ্যের সূচনা। ৭ বছর আগে সরকারের পৃষ্ঠপোষকতায় এস আলম গ্রুপ যখন ইসলামী ব্যাংক দখল করে তখন ইসলামী ব্যাংকে মানুষের আমানত সবচেয়ে বেশি ছিল। মালিকানা দখল করে এস আলম গ্রুপ নামে বেনামে ভুয়া কাগজপত্র দেখিয়ে জামানত ছাড়াই হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় ইসলামী ব্যাংক থেকে।

বিধি বহির্ভূতভাবে ঋণ বিতরণ করে ইসলামী ব্যাংক তারল্য সংকটে পড়ে। এর মধ্যে জনগণ বিভিন্ন গণমাধ্যমে এস আলম গ্রুপের আগ্রাসী ভূমিকার কথা জেনে তাদের আমানত তুলে নিচ্ছে। এতে সংকট আরো ঘণীভূত হয়েছে। এখন ইসলামী ব্যাংক তারল্য ঘাটতি কাটাতে বাধ্য হয়ে সুদের ভিত্তিতে আমানত নিচ্ছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংক তার লক্ষ্যচ্যুত হয়েছে। তার লক্ষ্যই ছিল সুদ এড়ানো। এখন তারা তাদের লেনদেনে সুদকে জড়িত করেছে। অর্থাৎ ইসলামী ব্যাংক এখন সুদী ব্যাংকে পরিণত হয়েছে।

ইসলামী ব্যাংক এতদিন আমানত গ্রহণ করতো মুদারাবা সিস্টেমে। মুদারাবা হল ইসলামি শরীয়াহ সম্মত এক ধরনের অংশীদারি ব্যবসায় পদ্ধতি, যেখানে একপক্ষ মূলধন সরবরাহ করে এবং অপর পক্ষ মেধা ও শ্রম দিয়ে উক্ত মূলধন দ্বারা ব্যবসা পরিচালনা করে। যে পক্ষ মূলধন সরবরাহ করে তাকে সাহিব-আল-মাল বলে এবং ব্যবসায় পরিচালনাকারীকে বলা হয় মুদারিব বলে। এক্ষেত্রে, ব্যবসায়ে মুনাফা হলে পূর্ব চুক্তি অনুসারে বা আনুপাতিক হারে উভয়পক্ষের মাঝে মুনাফা বণ্টিত হয় এবং ব্যবসায় লোকসান হলে মূলধন সরবরাহকারী বা সাহিব-আল-মাল উক্ত লোকসান বহন করে। অন্যদিকে, ব্যবসায় পরিচালনাকারী বা মুদারিব তার মেধা ও শ্রমের বিনিময়ে কোনো পারিশ্রমিক পায় না, যা তার লোকসান হিসেবে গণ্য হয়। তবে যদি মুদারিব কর্তৃক নিয়ম লঙ্ঘন, অবহেলা বা চুক্তিভঙ্গের কারণে লোকসান হয় তাহলে মুদারিবকেই লোকসানের দায় বহন করতে হয়।

তারল্য সংকট এড়াতে ইসলামী ব্যাংক গত মাসে অর্থাৎ ২০২২ সালের ডিসেম্বরে 'নগদ'-এর কাছ থেকে ৮% সুদে ৮ হাজার কোটি টাকা ঋণ চেয়েছে। অন্যদিকে নগদও তা দিতে রাজি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক জানিয়েছেন, গত ২৮ ডিসেম্বর ৫ হাজার ১০১ কোটি টাকা ঘাটতিতে পড়ে ইসলামী ব্যাংক। সেজন্য তারা ৮.৭৫% সুদে জরুরি ভিত্তিতে ৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক।

এই ঘটনা ইসলামী ব্যাংকের জন্য প্রথম। প্রতিষ্ঠার পর থেকে তাদের কখনোই অন্যান্য ব্যাংক থেকে ঋণ নেয়ার প্রয়োজন হয় নাই। কারণ এই ব্যাংকের আমানতদাতা ছিল বেশি। আর সুদের ভিত্তিতে ঋণ নেয়ার তো প্রশ্নই আসে না। সুদ রিলেটেড ইসলামী ব্যাংকের প্রবলেম ছিল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকে যে টাকা পরিশোধিত মূলধন হিসেবে জমা রাখতো সেখান থেকে সুদ পেত। এই সুদের টাকা তারা মূল ব্যবসার সাথে না জড়িয়ে বিভিন্ন দান-খয়রাত ও দাতব্য কাজে ব্যয় করতো। এখন ইসলামী ব্যাংক নতুনভাবে সুদের জালে জড়িয়ে পড়েছে। তারা সুদের ভিত্তিতে আমনত নিয়েছে।

ইসলামী ব্যাংকের নানা অনিয়ম আলোচনায় আসার পর ব্যাংকটিতে আমানত কমতে থাকে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ইসলামি ধারার ব্যাংকগুলোকে টাকা ধার দিতে বিশেষ উদ্যোগ নেয়। ইসলামী ব্যাংক এত দিন বাংলাদেশ গভর্নমেন্ট ইসলামিক বিনিয়োগ বন্ড ও সুকুক বন্ড জমা দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা ধার করলেও এখন সেই সুযোগও শেষ হয়ে এসেছে। কারণ, টাকা ধার করতে ব্যাংকটির হাতে আর বন্ড ও সুকুক নেই। ফলে ব্যাংকটির তারল্য জোগানে উচ্চ সুদে আমানত সংগ্রহের বিকল্প নেই।

এদিকে ইসলামী ব্যাংক ইসলামি ধারার অন্য ব্যাংকগুলোকে ৮ হাজার কোটি টাকা ধার দিয়ে রাখলেও সেই টাকা এখন ফেরত পাচ্ছে না। কারণ, যেসব ব্যাংককে টাকা ধার দিয়েছে সেগুলোও একই মালিকানার প্রতিষ্ঠান। এই ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও সোশ্যাল ইসলামী ব্যাংক। সাম্প্রতিক পরিস্থিতিতে এসব ব্যাংকও তারল্যসংকটে পড়েছে। এসব ব্যাংকও বাংলাদেশ ব্যাংকে নিয়মিত সিআরআরের অর্থ রাখতে ব্যর্থ হচ্ছে।

২০১৭ সালের পর থেকে ইসলামী ব্যাংকে আমানত রাখার ব্যাপারে আস্থার সংকট তৈরি হয়েছে এবং এটা অব্যাহত রয়েছে। ২০২২ সাথে আস্থার সংকট প্রকট আকারে দেখা দিয়েছে। ২০২৩ সাল থেকে ইসলামী ব্যাংক ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধতার সংকটে পড়েছে। সুদের ভিত্তিতে ঋণ নেয়ার পর এই ব্যাংককে আর 'ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক' বলার সুযোগ নেই। এটি সাধারণ সুদী ব্যাংকে পরিণত হয়েছে। শেখ হাসিনা সরকার একটি প্রতিষ্ঠিত লাভজনক ইসলামী ব্যাংককে সুদী ব্যাংক বানিয়ে ছাড়লো।

২৭ নভে, ২০২২

আবির যেন মব জাস্টিসের শিকার না হয়!


চট্টগ্রামে নিখোঁজ আয়াতকে খুনের জন্য পুলিশ দায়ী করেছে আবির নামে এক গার্মেন্টস কর্মীকে। এন্টিকাটার আর বটি দিয়ে নাকি সে শিশু আয়াতকে জঘন্যভাবে খুন করেছে। আসলেই এন্টিকাটার কিংবা বটি দিয়ে ডেডবডি টুকরো করা যায় কিনা এটা প্রশ্নসাপেক্ষ। আর এই জন্য যে মানসিক প্রস্তুতি দরকার সেই মানসিক প্রস্তুতি থাকে একজন পেশাদার অপরাধীর। কোনো প্রকার প্রতিশোধ, দ্বন্দ্ব, প্রচণ্ড ঘৃণা না থাকলে এভাবে একজন সাধারণ মানুষ অসাধারণ খুনী হয়ে ওঠা দুষ্কর।

এর মধ্যে সোশ্যাল মিডিয়া ও জনমনে স্বভাবতই আবিরের বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হয়েছে। অনেকে তাকে ক্রসফায়ার করে খুন করার আবেদন জানাচ্ছেন। ইত্যাদি ইত্যাদি।

আমি জানিনা আবির খুনী কিনা। তবে আমি চাই তার বিচার হোক। সে সুষ্ঠু ও নির্ভরযোগ্য আইনজীবী পাক। আয়াতের প্রকৃত খুনীর প্রচণ্ড শাস্তি হোক। তবে আমি চাই না আয়াতের খুনের জন্য কোনো সাধারণ মানুষ ফেঁসে যাক।

যারা আবিরের ক্রসফায়ার চাইছেন তাদের জন্য আমি একটা ঘটনা শেয়ার করতে চাই।

//রেখা আক্তার। স্বামীর অভাবের সংসারে সুখের রেখা টানতে সেলাই মেশিনে বাসায় বসে কাজ করেন। হোসিয়ারি গার্মেন্টসে স্বামী কাজ করে যা রোজগার করেন তা দিয়ে সংসার চালানো অনেক কষ্টের। দুই মেয়ে লেখাপড়া করে। কোন ছেলে নেই তাদের। বড় মেয়ে এবার এসএসসি পাশ করেছে। ছোট মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রি।

ছেলে সন্তান না থাকলেও মেয়েকে কোন কাজে দেননি তারা। মাঝে মাঝে অভাবের সংসারে বড় মেয়ে পড়ালেখা ছেড়ে মায়ের সাথে কাজ করতে চায়। কিন্তু রেখা আক্তার সুস্থ থাকতে সেটা করতে দিতে রাজি হননা। রাতে যখন নিস্তব্ধ শহর, তখনও রেখা সেলাই মেশিনে সুতার রেখা টেনে চলেন কাপড়ে। তবে আজকের গল্পটা অন্যরকম রোমহর্ষক।

আদরের দুই মেয়ে জেরিন ও জিসা। ছোট্ট সংসারে অভাব থাকলেও সুখ ছিল। খুব বেশি চাওয়া নেই তাদের। করোনার কারণে গার্মেন্টস বন্ধ হলেও রেখা ঠিকই সংসার সামলেছেন দিন-রাত কাজ করে। ছোট্ট ঘরে চারটি প্রাণ নিয়ে কখনও কারো নিকট হাত পাতেননি। করোনার কারণে যে গার্মেন্টস বন্ধ ছিল তা এখন খোলা হয়েছে। স্বামী জাহাঙ্গীর কাজ করে উপার্জন করছে। এখন তাদের অভাব নেই।

তবে ঘটনার শুরু ৪ জুলাই, ২০২০ সন্ধ্যার পর থেকে। ছোট মেয়ে জিসা(১৪) কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গিয়েছে, কার সাথে গিয়েছে কিছুই জানেনা তারা। আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি এমন কারো ঘর নেই যেখানে খোঁজা হয়নি তাঁকে। কিন্তু তারা জানেনা কেউ হারিয়ে গেলে নিকটস্থ থানায় সংবাদ দিতে হয়। কেউ একজন বলেছিল থানায় জিডি করতে। খুব বেশি কর্ণপাত করেনি সে কথায়।

অবশেষে ১৭ জুলাই ২০২০ নারায়ণগঞ্জ সদর মডেল থানায় গিয়ে মেয়ের নিখোঁজ জিডি করেন দেওভোগ এলাকার রেখা আক্তার। তদন্তকারী অফিসার এসআই শামীম আল মামুন। ঘটনার ১৩ দিন পর জিডি হলেও থেমে থাকেননি তিনি। বারবার রেখা আক্তারের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ ও গোপন অনুসন্ধান অব্যাহত রাখেন। জিসা কোন মোবাইল ফোন ব্যবহার করত না। শুধুমাত্র রেখা আক্তারের একটি মোবাইল ফোন ব্যবহার করত পরিবারের সকল সদস্যরা। তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে কোন ফল পাওয়া যাবে কিনা সেটাও ছিল অনিশ্চিত। তবুও এগিয়ে যান তদন্তকারী অফিসার।

তথ্য প্রযুক্তির সহায়তা এবং বিভিন্ন সোর্স থেকে তথ্য সংগ্রহ করে সন্দেহ করা হয় অটো রিক্সা চালক রকিবকে। জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আনা হয় থানায়। পাওয়া যায় ঘটনার কিছু সূত্র। সে অনুযায়ী ৬ আগস্ট অপহরণ মামলা রুজু হয় থানায়। অতঃপর আটক করা হয় আব্দুল্লাহকে। এদের কাউকে চিনেনা রেখা আক্তারের পরিবার। তাদের সাথে কোন পূর্ব শত্রুতাও নেই। তবে তারা কেন অপহরণ করবে জিসাকে? প্রশ্ন থেকেই যায়।

এগুতে হবে তদন্তকারী দলকে। রকিব ও আব্দুল্লাহকে বিজ্ঞ আদালতের মাধ্যমে দুই দিনের পুলিশ রিমাণ্ডে আনা হয়। এবার নতুন তথ্য পাওয়া যায় আব্দুল্লাহর নিকট থেকে। ঘটনার সময় নারায়ণগঞ্জ ইস্পাহানী ঘাট থেকে জিসাকে নিয়ে আব্দুল্লাহ একটি ছোট বৈঠা চালিত নৌকা ভাড়া করেছিল। তখন রাত অনুমান নয়টা। রাত বারোটার দিকে ফিরে এসেছিল আব্দুল্লাহ। তবে ফিরে আসেনি জিসা। আর তার পুরো ঘটনা জানতে হলে যেতে হবে সেই মাঝির নিকট। তবে সে মাঝির নাম জানেনা আব্দুল্লাহ। পুলিশ সুপার নারায়ণগঞ্জ নির্দেশে নারায়ণগঞ্জ সদর মডেল থানার টিম ও সংশ্লিষ্ট সার্কেল অফিসার একসাথে কাজ শুরু করেন পুরো রহস্য উদ্ঘাটনে।

ইস্পাহানী ঘাটে থাকা বৈঠা দ্বারা চালিত ১২টি নৌকার মাঝিকে একযোগে জিজ্ঞসাবাদের জন্য আটক করা হয়। হাজির করা হয় আব্দুল্লাহর সামনে। এক এক করে মাঝিকে দেখানো হয় তাঁকে। এবার খুঁজে পাওয়া যায় সেই মাঝিকে, নাম খলিলুর রহমান ওরফে খলিল। এরপর আটক করা হয় তাঁকেও। গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ঘটনার আদ্যোপান্ত।

জিসা খুব সহজ সরল এবং চরম বিশ্বাস প্রবণ একটি মেয়ে। সবাইকে খুব সহজেই বিশ্বাস করত। আব্দুল্লাহর কোন নির্দিষ্ট পেশা নেই। অনেকটা ভবঘুরে স্বভাবের। জিসাদের বাড়ির পাশে একটি চায়ের দোকানে কাজ করেছে কিছুদিন। সেখান থেকেই পরিচয় হওয়ার পর জিসা তাঁকে দিয়েছিল তার মায়ের মোবাইল নম্বর। আব্দুল্লাহর নিজের কোন মোবাইল নেই। এরপর সুযোগ পেলে অন্য কোন মোবাইল থেকে তাদের কথা হতো মাঝে মাঝে। ঘটনার দিন সন্ধ্যায় আব্দুল্লাহ অটো রিক্সা চালক রকিবের মোবাইল ফোন থেকে ফোন দিয়ে কথা বলে জিসার সাথে।

ঘুরতে যাওয়ার কথা বলে রকিবের অটোতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে রাত নয়টায় ইস্পাহানী ঘাটে যায় তারা। রকিব তাদেরকে নামিয়ে দিয়ে চলে আসে। রাতের নদীতে ভ্রমনের আনন্দ নিতে খলিলের নৌকা ৩০০ টাকায় ভাড়া করে আব্দুল্লাহ। নদীর মাঝে ঘুরতে ঘুরতে একসময় আব্দুল্লাহ ঝাঁপিয়ে পড়ে জিসার উপর। নিজেকে রক্ষা করতে প্রাণপণে চেষ্টা করে জিসা। কিন্তু জিসার শক্তির সাথে পেরে ওঠেনা আব্দুল্লাহ। সাহায্য করে মাঝি খলিল। জিসা’র দু পা ধরে রাখে সে। আর আব্দুল্লাহ জোর পূর্বক ধর্ষণ করে রক্তাক্ত করে জিসাকে।

তার গগণবিদারী হাহাকার রাতের আঁধারের নদীতে কেউ শোনেনি। মুখ বন্ধ করে ধরে রাখে আব্দুল্লাহ। তারপর রক্তাক্ত দেহে আবার ধর্ষণ করে মাঝি খলিল। জিসা তখন ক্লান্ত ও অবসন্ন। ধর্ষণের আঘাতে চরম ক্ষতিগ্রস্থ তার শরীর। যন্ত্রণায় কাতর জিসা শুধু বলে বাড়িতে গিয়ে সব বলে দিবে। এমন কথায় ভয় পেয়ে যায় আব্দুল্লাহ ও খলিল। এবার নতুন মিশনে নামে তারা দু’জন। জিসার গলা টিপে ধরে আব্দুল্লাহ আর পা চেপে রাখে খলিল। একসময় নিস্তেজ হয়ে যায় জিসার দেহ। প্রাণ চলে যায় দূর আকাশে। পড়ে থাকে দেহ রাতের আঁধারে নদীর বুকে খলিল মাঝির নৌকায়। স্রোতাস্বিনী শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয় জিসা’র মরদেহ।

০৯ আগস্ট বিজ্ঞ আদালতে নির্মম এ খুনের রোমহর্ষক বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত আসামি আব্দুল্লাহ (২২), রকিব (১৯) ও খলিলুর রহমান (৩৬)। আদালতের নির্দেশে আসামিরা এখন জেলখানায় বন্দি। মা রেখার জীবনে আর ফিরে আসবেনা জিসা। এখন পর্যন্ত পাওয়া যায়নি জিসার লাশ। শেষ দেখাও হবে কিনা জিসার মুখটা তাও অনিশ্চিত। তবে জড়িত আসামিদের সনাক্ত ও বিচারের মুখোমুখি করতে পেরেছে পুলিশ।

জিসার পরিবার কখনো ভাবতে পারেনি তাদের জিসা এমন নির্মম ধর্ষণ ও খুনের শিকার হয়েছে। তারা পুলিশের কাছেও আসতে চায়নি। তবে যখন পুলিশের নিকট এসেছে, পুলিশ তাদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে অকল্পনীয় ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে। পুলিশ এতটুকু না করলেও হয়তো রেখা আক্তারের কোন অভিযোগ থাকত না। কারণ তারা এসবের কিছুই জানেনা বা ভাবতেও পারেনি। শুধুমাত্র পেশাগত দায়িত্ববোধ থেকেই এমন ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে সক্ষম হযেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
সম্মানিত নাগরিকদের পাশে সর্বদাই বাংলাদেশ পুলিশ।//

এই অসাধারণ সুন্দর গল্পটি ১০ আগস্ট ২০২০ পাবলিশ হয়েছে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড পেইজে সন্ধ্যায়। মজার ব্যাপার হলো গল্পের জিসা গত রবিবার(২৩/৮/২০) তার মাকে ফোন দিয়ে বলে বাসা ভাড়ার জন্য চার হাজার টাকা দিতে! মূলত জিসা মারা যায়নি। সে তার প্রেমিক ইকবালের সাথে পালিয়ে গেছে। দেড় মাসের মতো সংসার করেছে। এখন টাকা শেষ হয়ে যাওয়ায় তারা ফোন করে টাকা চাইছে।

এদিকে বীর পুঙ্গব পুলিশ বাহিনী রিমান্ডে নিয়ে তিন জনের কাছ থেকে খুনের স্বীকারোক্তি আদায় করে ফেলেছে। এই হলো আমাদের পুলিশের বীরোচিত গল্পগাঁথা। পুলিশের রিমান্ডের চোটে ভয় দেখিয়ে পুলিশ তার কেইস সমাধান করে। বাংলাদেশের পুলিশের মতো ভয়ংকর সন্ত্রাসী আর কেউ হতে পারে না।

রিমান্ডে পুলিশ নিজেই গল্প সাজিয়ে দেয়। সন্দেহভাজনদের সেই গল্প বলতে বাধ্য করে। নতুবা খুন করে ফেলার হুমকি দেয়। আর প্রচন্ড নির্যাতন তো আছেই। আমি নিজেই সাক্ষী চট্টগ্রামে পাঁচলাইশ ও চাঁন্দগাঁও থানায়। আল্লাহ সাহায্য করেছেন, ধৈর্য দিয়েছেন। তাই আমাকে কোনো ভুয়া স্বীকারোক্তি দিতে হয়নি।

পুলিশের নির্মমতা শুধুমাত্র তারাই বুঝবেন যারা পুলিশের খপ্পরে পড়েছেন। তাই এখনই আবিরের বিরুদ্ধে মব জাস্টিস তৈরি করবেন না। অপেক্ষা করুন। প্রকৃত খুনী যাতে শাস্তি পায় সে জন্য দোয়া করুন।

আয়াতের জন্য খুবই কষ্ট হচ্ছে। আমারো এই বয়সী একটি সন্তান আছে। ডাইনি হাসিনা ও আওয়ামী লীগের সন্ত্রাসী সমাজে নিজের ও সন্তানদের নিরাপত্তার ব্যাপারে আরো সাবধানী হই। তাদেরকে একা না ছাড়ি। চোখে চোখে রাখি।

আল্লাহ কবে যে আমাদের এই জালিম জনপদ থেকে মুক্তি দেবে!