১৯৭১ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
১৯৭১ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৮ ডিসে, ২০২৩

১৮ ডিসেম্বর || শহীদ ইমরান ও পল্টন গণহত্যা



আজ ১৮ ডিসেম্বর। শহীদ মুস্তফা শওকত ইমরান ভাইয়ের শাহদাতবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে তিনি শাহদাতবরণ করেন। মহান রাব্বুল আলামীন জানিয়েছেন তিনি শহীদদের জীবিত রাখেন ও রিজিক দেন। আজ অর্ধশত বছর পর আমরা তাঁকে স্মরণ করছি যখন তাঁর অনুসারী অনুজরাই তাঁকে ভুলিয়ে দিতে চেয়েছিল। অবশ্য তা বাধ্য হয়ে করেছিল। কিন্তু সেই ধারাবাহিকতায় কালক্রমে তা হারিয়ে যেতে বসেছে। কিন্তু ঐ যে শহীদের রক্ত! এটা তো মুছা যাবে না। রক্ত কথা বলবেই!

মুস্তফা শওকত ইমরান ভাই ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ছিলেন। ১৯৭১ সালে তিনি ইসলামী ছাত্রসংঘ, ঢাকা শহর শাখার সেক্রেটারি মনোনীত হন। সভাপতি নির্বাচিত হন শামসুল হক ভাই। ১৯৭১ সালের শেষ দিকে শামসুল হক হক ভাই নিখোঁজ হওয়াতে ভারপ্রাপ্ত সভাপতি হন ইমরান ভাই।

৭১ সালের ডিসেম্বরে মুশরিকদের সহায়তায় তাদের এদেশীয় দালাল ও সমাজতন্ত্রীরা গণহত্যা শুরু করে। প্রথমেই আঘাত আসে চীনপন্থী সমাজতন্ত্রীদের ওপর যারা ভৌগলিক রাজনীতির কারণে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল। ১৪ ডিসেম্বর তাদের একটি বড় অংশকে খুন করা হয়।

এরপর আঘাত আসে ইসলামপন্থীদের ওপর। আর এর প্রধান শিকার হয় জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী ও ইসলামী ছাত্রসংঘ। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামী ছাত্রসংঘের নেতাকর্মীদের গ্রেফতার করে পল্টন ময়দানে নিয়ে আসা হয়। এর মধ্যে ছিলেন ঢাকা শহরের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তফা শওকত ইমরান ভাই।

১৮ ডিসেম্বর ১৯৭১ সালের পল্টন গণহত্যার খুনীরা ইমরান ভাইকে দিয়ে তাদের রক্তখেকো চরিত্রের উন্মোচন করে। ইমরান ভাইকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। একইভাবে প্রায় তিনশত ইসলামপন্থী মানুষকে হত্যা করে। এর মধ্যে পঁচাত্তর জনের মতো ছিল জামায়াত ও ইসলামী ছাত্রসংঘের নেতা-কর্মী।

এই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন তৈরি হয় খালেদ মোশাররফ ও এটিএম হায়দারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এই বাহিনীর সদস্যরা ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। আওয়ামী লীগ নেতা মায়া, বিচ্চু জালাল, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম দস্তগীর গাজীসহ ৩৪ জন ছিল এই ক্র্যাক প্লাটুনের সদস্য। খালেদ মোশাররফ ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে ১৮ ডিসেম্বরের পল্টন গণহত্যা ঘটায়।

যেভাবে শহীদ হন মুস্তফা শওকত ইমরান ভাই!
ছাত্রসংঘের তৎকালীন সদস্য তৌফিক ইলাহী জানিয়েছেন, "তখন যুদ্ধ শেষের দিকে। একদিন ছাত্রসংঘের দপ্তরে একটা ফোন আসে। অপর পাশ থেকে কথা শুনতে শুনতে মোস্তফা শওকত ইমরান হেসে উঠলেন। জবাব দিলেন, "জনাব! মরণকে ভয় পাই না। ওকে সামনে দেখেও এভাবেই হাসি, যেভাবে আপনি শুনছেন।" ঘটনা কী, জানতে চাইলাম। জানালেন তার এক আওয়ামী আত্মীয় তাকে ফোন দিয়েছিল। বলে, "তোমার মৃত্যুর সময় খুব কাছে।"

এরপর ১৫ ডিসেম্বরের রাত এলো। যে রাত কখনো ভুলবার নয়। দশটার দিকে ঢাকা জামায়াতের আমীর খুররম জাহ মুরাদ সাহেবের ফোন আসে। তিনি বললেন, সিদ্দিক বাজার অফিসে চলে আসো। শওকত ইমরান আমাকে সাথে নিয়ে জিপে রওনা দিলেন। ওখানে পৌঁছতেই খুররম সাহেব বলেন, "সেনাবাহিনী যদিও স্বীকার করছে না, তবে আমার মনে হচ্ছে এরা নিশ্চিত অস্ত্র সমর্পণ করে দিবে।"

তার পরামর্শ নিয়ে আমরা প্রথমে এক সাবেক প্রাদেশিক সভাপতির বাড়ি গেলাম। তাঁর ছেলেমেয়েদের সুরক্ষিত স্থানে রাখার জন্য গেলাম গুলশান এলাকায়। ঘরে ফিরি রাত তিনটায়। ঘরে ফিরেই আমি বললাম, "ইমরান ভাই, আপনি খুব ক্লান্ত। কিছুক্ষণ আরাম করে নিন।" তিনি গা এলিয়ে দিলেন। একই কামরায় আল বদরের আরও কয়েকজন সাথীও ঘুমাচ্ছিল।

ফজরের আজান শুনে যেন ঘুম ভাঙলো এক মর্মান্তিক সকালের। নামাজ পড়ার পর ইমরান ভাই আর আমি কর্নেল হিজাযী সাহেবের কাছে গেলাম। তিনি সিভিল পোশাকে জায়নামাজ বিছিয়ে তসবিহ তাহলিল করছিলেন। আমরা তাকে অস্ত্র সমর্পণের খবরের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি বললেন, "বাবা, ব্রিগেডিয়ার বশির বলতে পারবেন।" বশির সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, "এরকমই কথা চলছে। আপনারা চাইলে আমাদের সাথে থাকতে পারেন, আমাদের যা পরিণতি হবে তা আপনারাও সইলেন। বাকি সিদ্ধান্ত আপনাদের।"

আমরা ওখান থেকে ধানমণ্ডি আল বদর ক্যাম্পে চলে আসি। সবাইকে পরিস্থিতি সম্পর্কে সতর্ক করলাম। এর মধ্যেই খবর পেলাম যে মোহাম্মদপুর থানা থেকে একটা গ্রুপ আমাকে গ্রেফতার করতে আসছে। ইমরান ভাই আমাকে বললেন, "আপনি দ্রুত জিপ নিয়ে এখান থেকে বের হোন।" আমি রাজি হচ্ছিলাম না। কারণ এই মুহূর্তে ঢাকাতে আমাদের ১১টি ক্যাম্পে এক হাজারের বেশি আল বদর ক্যাডেট অবস্থান করছে। তাদের না সরিয়ে আমি কিভাবে সরে যেতে পারি! আমার কথা যেন তিনি শুনলেনই না। বাহু ধরে টেনে জোর করে আমাকে জিপে উঠিয়ে ড্রাইভারকে হুকুম দিলেন, "দ্রুত নিয়ে যান।"

আমি চলে আসার পর ওখানে দায়িত্বশীল শুধু ইমরান ভাই ছিলেন। এরই মধ্যে সেনাবাহিনী আত্মসমর্পণ করেছে। ইমরান ভাই পুরো দায়িত্বশীলতার সাথে সকল সাথীকে বিভিন্ন দিকে হিজরত করার জন্য পরামর্শ দিয়ে অন্য ক্যাম্পে রওনা হলেন। কিন্তু রাস্তায় একটা দুর্ঘটনায় উনার হাতে মারাত্মক জখম হয়। খুব কাছেই তার বোনের বাড়ি ছিল। কিন্তু দুলাভাই দোশ নওয়াজ ভাসানীর 'ন্যাশনাল আওয়ামী পার্টি'র কর্মী। ওখানে আশ্রয় হলো না। তিনি চলে গেলেন হলি ফ্যামিলি হাসপাতালে। কিন্তু সেটা তার জন্য সুরক্ষিত ছিল না। কারণ তিনি মেডিকেলেরই শিক্ষার্থী ছিলেন। আর এটাই তার কাল হয়ে দাঁড়াল। হাসপাতালের এক কর্মচারী তাকে চিনে ফেলে, খবর চলে যায় দুশমনের কাছে। কুখ্যাত সন্ত্রাসী ও ন্যাপ-সিপিবি-ছাত্র ইউনিয়নের গেরিলা সংগঠক (পরবর্তীতে ড. কামালের নেতৃত্বাধীন গণফোরামের সাধারণ সম্পাদক) সাইফুদ্দিন আহমেদ মানিকের নেতৃত্বে মুক্তিবাহিনী তাকে তুলে নেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলে (যা এখন সার্জেন্ট জহুরুল হক হল) নিয়ে যাওয়া হলো ইমরান ভাইকে। ওখানে মৌলবী ফরিদ আহমদ ও ছাত্র সংঘের কর্মী আজিজুল ইসলামের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল। দুই দিন ইমরান ভাইকে ওখানেই রাখা হলো। এ সময়ে মৌলবী ফরিদ আহমদ শহীদ হন। তার পরনে শুধু একটা গেঞ্জি আর লুঙ্গি ছিল। নামাজের জন্য যখনই পানি চাইতেন, মুক্তি বাহিনী তাকে পেশাব ভরা গ্লাস ধরিয়ে দিত। (লেখার শেষ দিকে মৌলভী ফরিদ আহমদের পরিচয় তুলে ধরবো ইনশাআল্লাহ।)

১৮ তারিখ দুশমনরা ইমরান ভাইকে প্রথমে টিএসসি নিয়ে যায়। সেখান থেকে আধা ঘন্টা পর জিপে তুলে নিয়ে যায় হাতিরপুল। এখানে মুক্তিবাহিনীর একটা জটলা ছিল। ইতোমধ্যেই চালানো নির্যাতনের কারণে ইমরান ভাইয়ের মাথায় ক্ষত হয়েছিল। মাথায় বাঁধা রুমালটাও তখন ভেজা, রক্তাক্ত। জিপ থেকে নামাতেই আরেক দফা নির্যাতন শুরু হয়। সর্বশেষ ওনাকে নিয়ে যাওয়া হয় পল্টন ময়দানে।

মুক্তি সন্ত্রাসীরা তাকে আঘাত করছিল আর বলছিল 'জয় বাংলা' বলতে। প্রতিটি আঘাতের জবাবেই ইমরান ভাই আরও শক্তি নিয়ে বলে উঠছিলেন 'আল্লাহু আকবার' 'পাকিস্তান জিন্দাবাদ'। তার মুখ থেকে আল বদর সম্পর্কে কোন তথ্য বের করা গেল না। সন্ত্রাসীরা রাগে, উন্মত্ততায় নরপিশাচে রূপ নিল। ব্লেড দিয়ে জখম করে করে গায়ে লবণ মাখানো হলো। তবুও আমানতের হেফাজত করেছেন ইমরান। নির্যাতনের পরিমাণ এত বেড়ে গেছিল যে যেন তার নিশ্বাস কমে আসছে। অতিরিক্ত রক্ত ক্ষরণ হচ্ছিল, গলা শুকিয়ে হয়তো কাঁটা হয়ে যাচ্ছিল। 'পানি' বলে চিৎকার করে উঠলেন তিনি। তার গলার কম্পিত আওয়াজে শয়তান যেন শান্তি পেল। একজন গ্লাসে পেশাব করে তা ইমরানের মুখের কাছে ধরে। তিনি চোখ খুলেই ধাক্কা দিয়ে গ্লাস ফেলে দিলেন।

ইমরান ভাই প্রচণ্ড তৃষ্ণায় নিজের বাম হাতের আঙুল মুখে নিয়ে রক্ত চুষতে লাগলেন। কিন্তু মুহুর্তেই তা ফেলে দিলেন। তার চোখ এখন বন্ধ হয়ে আসছে। এক মহিয়ান মঞ্জিলের দিকে তিনি সফর করতে যাচ্ছেন। তার জবান বন্ধ হয়ে আসছে। কিন্তু কোন তথ্যই তিনি দিচ্ছেন না। ফলে প্রমাণিত হচ্ছিল তার বুক ইসলাম ও পাকিস্তানের মুজাহিদদের গোপনীয়তার দুর্গ। তাই এত নিপীড়নের পরও তার এত 'সহজ' মৃত্যু সহ্য হচ্ছিল না আধিপত্যবাদী গুন্ডাদের। তাদের একজন চাকু দিয়ে ইমরান ভাইয়ের বুকে 'জয় বাংলা' খোদাই করতে উদ্যত হলো। এই যন্ত্রণায় ঠোঁট কাঁপতে কাঁপতে শাহাদাতের অমীয় সুধা পান করলেন মোস্তফা শওকত ইমরান। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ...

কিন্তু ম্রিয়মাণ এই কালেমার আওয়াজও ইসলাম দুশমন মুক্তিযোদ্ধাদের সহ্য হয়নি। তার কলেজেরই এক ছাত্রলীগ কর্মী বুকে চাকু দিয়ে গভীর আঘাত করে দুই হাতে বুক চিরে কলিজা বের করে আনে। ঠিক যেভাবে ইসলামের দুশমনরা শহীদ হামজা রা.-এর কলিজা চিরে বের করেছিল। পল্টন ময়দান যেন উহুদের মাঠ। ইমরান ভাই এভাবে শাহদাতের নজরানা পেশ করেছিলেন মহান রবের দরবারে। তার কর্মীদের আর আন্দোলনের গোপনীয়তা জীবন দিয়ে রক্ষা করেছেন। দ্বীন প্রতিষ্ঠার কর্মীদের জন্য দুর্গম দুঃসাহসিক অভিযাত্রায় উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেকে উপস্থাপন করেছেন শহীদ মোস্তফা শওকত ইমরান। ইসলামের ইতিহাসে ত্যাগ আর কুরবানির যে সিলসিলা, তা রক্ষা করেই ১৯৭১ সালের ১৮ ডিসেম্বর সন্ধ্যা আরও একবার উজ্জ্বল হলো তার রক্তে।"

[ নির্যাতনের বিস্তারিত তৌফিক ইলাহীকে জানিয়েছেন ইমরান ভাইয়ের ওপর নির্যাতনে অংশ নেওয়া মুক্তিবাহিনীর সদস্য ড. জামিল উজ জামান। তিনি আজিমপুরে থাকতেন। ইমরান ভাইয়ের শাহাদাত তাকে ইসলামী আন্দোলনের পথ দেখায়। ]

পল্টন গণহত্যা
পল্টন ময়দানের এই গণহত্যায় ক্র্যাক প্লাটুন, মুজিব বাহিনী, খালেদ মোশাররফের সন্ত্রাসীদের পাশাপাশি আরেকজন সন্ত্রাসীর নাম উল্লেখযোগ্য, সে হলো যুদ্ধাপরাধী কাদের সিদ্দিকী। সে ও তার অনুসারীরা ছিল বর্বর ও হিংস্র। তারা যুদ্ধের আগে ডাকাতি করতো। ক্র্যাক প্লাটুনের লোকদের গ্রেফতার করা শত শত নিরস্ত্র ও বেসামরিক মানুষকে হিংস্র ও বর্বরভাবে খুঁচিয়ে হত্যা করে কাদের সিদ্দিকী ও তার দল।

১৮ ডিসেম্বর সারাদেশে কয়েকশত জামায়াত ও ইসলামী ছাত্রসংঘের নেতাকর্মীকে শহীদ করা হয়। একইসাথে নেজামে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, ঢাকার অনেক মসজিদের ইমাম এবং অনেক কওমী মাদ্রাসায় হাজারো শহীদের রক্তের স্রোত বইয়ে দেওয়া হয়।

১৮ ডিসেম্বরে শহীদ ইমরান ভাইদের হত্যাকাণ্ড নিয়ে ইতালির বিখ্যাত সাংবাদিক ওরিয়ানা ফ্যালাসি শেখ মুজিবের সাথে দীর্ঘ বাকযুদ্ধে লিপ্ত হন।



ফ্যালাসি ১৮ ডিসেম্বরের হত্যাকাণ্ডকে ম্যাসাকার হিসেবে উল্লেখ করে মুজিবের প্রতিক্রিয়া জানতে চাইলে মুজিব বলে,
//- ম্যাসাকার? হোয়াট ম্যাসাকার?
- ঢাকা স্টেডিয়ামে মুক্তিদের দ্বারা সংঘটিত হত্যাকান্ডটি।
- ঢাকা স্টেডিয়ামে কোন ম্যাসাকার হয়নি, তুমি মিথ্যে বলছো।
- মিঃ প্রাইম মিনিস্টার। আমি মিথ্যাবাদী নই। সেখানে আরো সাংবাদিক ও হাজার হাজার লোকের সাথে আমি হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করেছি। আপনি চাইলে ছবি দেখাতে পারি। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে।
- মিথ্যেবাদী, ওরা মুক্তিবাহিনী নয়।
- মিঃ প্রাইম মিনিস্টার দয়া করে মিথ্যেবাদী শব্দটা আর উচ্চারণ করবেন না, তারা মুক্তিবাহিনী তাদের নেতৃত্ব দিচ্ছিল আবদুল কাদের সিদ্দিকী।
- তাহলে হয়তো তারা রাজাকার ছিল, যারা প্রতিরোধের বিরোধীতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছিলো।
- মিঃ প্রাইম মিনিস্টার, কেউ প্রমাণ করেনি যে, লোকগুলো রাজাকার ছিল এবং বিরোধীতা করেছিল। তারা ভীতসন্ত্রস্ত্র ছিল, হাত-পা বাঁধা ছিল তারা নড়া ছড়াও করতে পারছিলোনা।
-মিথ্যেবাদী
- শেষবারের মত বলছি, আমাকে “মিথ্যাবাদী” বলার অনুমতি আপনাকে দেবো না।
- আচ্ছা সে অবস্থায় তুমি কি করতে?
- আমি নিশ্চিত হতাম, ওরা রাজাকার এবং অপরাধী, তারপর ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে ঘৃন্য হত্যাকাণ্ড এড়াতাম।
- ওরা এভাবে করেনি, হয়তো আমার লোকেদের কাছে বুলেট ছিলনা।
- হ্যা তাদের কাছে বুলেট ছিল। প্রচুর বুলেট ছিল, এখনো তাদের কাছে প্রচুর বুলেট রয়েছে। তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গুলি ছোঁড়ে। ওরা গাছে, মেঘে, আকাশে, মানুষের প্রতি গুলি ছোঁড়ে শুধু আনন্দ করার জন্য।//

যতদূর জানতে পেরেছি অর্থাৎ পুরাতন লোকদের কাছ থেকে শুনেছি বেয়নেট দিয়ে ইমরান ভাইয়ের বুক চিরে হৃৎপিণ্ড বের করে সেই রক্তাক্ত হৃৎপিণ্ড নিয়ে উল্লাস করেছে গণহত্যাকারী, যুদ্ধাপরাধী বর্বর খালেদ মোশাররফের ক্র্যাক প্লাটুন ও কাদের সিদ্দিকীর ডাকাত দল। সেই ক্র্যাক প্লাটুনের গাজী দস্তগীর এখনো খুন করে যাচ্ছে। যতদূর জানা যায় গাজী দস্তগীরের সর্বশেষ শিকার ফারদিন নামের এক সাধারণ বুয়েট শিক্ষার্থী।





ইমরান ভাইয়ের সংক্ষিপ্ত পরিচিতি

মোস্তফা শওকত ইমরান ভাই ফেনী শহরে এক বিত্তবান পরিবারে জন্ম নেন। শৈশব থেকেই তিনি নম্র-ভদ্র হিসাবে বেড়ে উঠেছিলেন। কিন্তু বাবা ছিলেন আওয়ামীলীগ নেতা। ফলে ঘরে রাজনীতি চর্চা হওয়ায় তখন থেকেই দুর্বার সাহসীও হয়ে ওঠেন শওকত ইমরান। স্কুল জীবন থেকেই বিভিন্ন বক্তৃতা প্রতিযোগিতায় অংশ নিতেন। পরবর্তীতে মেডিকেল শিক্ষার্থী হলেও ইতিহাসের উপর তার অসামান্য দক্ষতা ছিল।

স্কুল জীবনেই ছাত্র সংঘের দাওয়াত পেয়েছিলেন তিনি। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভর্তি হন ঢাকা মেডিকেল কলেজে। এখানে এসে ইসলামী ছাত্রসংঘে সক্রিয়ভাবে অংশ নেন। ৩০ এপ্রিল ১৯৬৮ সদস্য হওয়ার জন্য আবেদন করেন। চার মাস সদস্য প্রার্থী থাকার পর নভেম্বরে সদস্য হন। ১৯৬৯ সালে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রসংঘের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই বছর প্রথমে প্রাদেশিক শুরা সদস্য এবং পরের বছর কেন্দ্রীয় শুরা সদস্য হিসাবে নির্বাচিত হন তিনি। সর্বশেষ ১৯৭১ সালের অক্টোবরে তিনি ঢাকা শহরের সেক্রেটারি মনোনীত হন। যুদ্ধ চলাকালে দেশ রক্ষায় ঢাকা আল বদরের তিনটি কোম্পানিতেই তিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

শহীদ ইমরান ভাইয়ের পরিবার আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত থাকায় মাওলানা আবুল আ'লা মওদূদী ও অধ্যাপক গোলাম আযমের প্রতি বিদ্বেষ পোষণ করতেন। বাবা ছেলেকে জামায়াতের থেকে কিনেও নিতে চেয়েছিলেন। একবার মোস্তফা শওকত ইমরানকে চিঠি পাঠিয়েছিলেন, "মোস্তফা, মাওলানা মওদূদী তোমাকে কত টাকায় কিনেছে? তুমি যদি মওদূদী আর গোলাম আযমের ক্রীতদাস হয়ে থাকো, তাহলে আমি প্রতিটি উপায়ে তোমাকে মুক্ত করতে চাই। নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে, এমনকি নিজের শরীরের চামড়া দিয়ে জুতা বানিয়ে হলেও তোমাকে গোলামী থেকে মুক্ত করতে চাই।"

এসব কারণে শওকত ইমরান পরিবারের চিঠি এড়িয়ে যেতেন। ঘন ঘন বাড়ি যাওয়াও তার পছন্দ ছিল না। তৌফিক ইলাহী চিঠির ব্যাপারটা খেয়াল করে তাকে পড়ার জন্য চাপ দিতে থাকেন। তখন তিনি নিজেই চিঠি খুলে তৌফিক ইলাহীকে পড়তে দেন। উপরোক্ত চিঠি পড়ার পর তৌফিক বুঝতে পারেন পরিস্থিতি। শওকত ইমরান তখন বলেন, "আমি আব্বা-আম্মার সাথে বেয়াদবি করতে চাই না। এ জন্য চিঠি খুলে দেখি না। সবর করি। কারণ, মনে হয় এই চিঠিগুলো আমাকে আব্বা-আম্মার অবাধ্য করাবে অথবা সরিয়ে দিবে ইসলামী আন্দোলন থেকে।" শাহাদাতের পর মোস্তফা শওকত ইমরানের বাবা ও ছোট ভাই জামায়াতে ইসলামীর সাথে যুক্ত হন।

ইমরান ভাইয়ের ব্যাপারে শহীদ নিজামী রহ.-এর স্মৃতিচারণ
শহীদ নিজামী রহ. বলেন, "মোস্তফা শওকত ইমরান ভাই ছাত্রসংঘের জনশক্তিদের জন্য আপাদমস্তক ইখলাসের উদাহরণ ছিলেন। তার সাথে দুয়েকটি ঘটনা এখনও স্মৃতিতে আছে। এর একটি— ১৯৭১ সালের জানুয়ারিতে যখন দ্বিতীয় দফায় আমাকে কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব অর্পণ করা হলো, তখন আমার সমস্যা তিনি কিছুটা বুঝতে পেরেছিলেন। রাত বারোটার দিকে ওষুধ নিয়ে আমার রুমে চলে আসলেন। যেহেতু উনি ডাক্তার ছিলেন, জানতেন যে আমি মানসিকভাবে পেরেশান থাকলে আমার ঘুম হয় না। তিনি সম্মেলন কেন্দ্রের ইনচার্জ ছিলেন। কিন্তু সমস্ত দায়িত্ব পূরণ করার পরও নিজে আরাম করলেন না। আমার খেয়াল না রেখে নিজে ঘুমানোর প্রস্তুতি নেননি।

বিভিন্ন সম্মেলন বা প্রশিক্ষণ কেন্দ্রগুলোর দায়িত্ব যাদের উপর অর্পিত হতো— শহীদ আব্দুল মালেক, শহীদ শাহ জামাল, শহীদ শওকত ইমরানকে দেখেছি, কর্মসূচি বাস্তবায়নের জন্য দিনরাত কাজ করতেন। এত দায়িত্ব আঞ্জাম দিয়েও মেজাজের উপর পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। সব কাজ নিজে এগিয়ে এসে করতেন। শাহ জামাল ভাই মেঝেতে বসে বসে কাজ করিয়ে নিতেন। কিন্তু আব্দুল মালেক ও শওকত ইমরান সম্মেলন কেন্দ্রের ইনচার্জ কিংবা সম্মেলনের সভাপতি হয়েও ছোট ছোট কাজ নিজ হাতে সেরে ফেলতেন।"

আল্লাহ তায়ালা শহীদ মুস্তফা ইমরান ভাইকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। সেই সাথে তাঁর সাথে শহীদ হওয়া হাজারো মুসলিমের রক্তের অভিশাপ থেকে আমাদের মুক্ত করুন। আমরা যাতে মুশরিকদের ফাঁদ থেকে উদ্ধার হতে পারি সেই তাওফিক দান করুন।

শহীদ মৌলভী ফরিদ আহমদ
ফরিদ আহমদ বাংলার প্রথিতযশা আইনজীবী, রাজনীতিবিদ ও ইসলামী ব্যক্তিত্ব ছিলেন। যিনি মৌলভী ফরিদ আহমদ নামে বেশি পরিচিত ছিলেন। তিনি পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী, জাতীয় পরিষদের সদস্য, গণপরিষদের সদস্য ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের চীফ হুইপ ছিলেন।


ফরিদ আহমদ ৩ জানুয়ারি ১৯২৩ সালে কক্সবাজারের রামুর রশিদ নগরের মাছুয়াখালী গ্রামে জন্মগ্রহণ করেন। কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক ও চট্টগ্রাম কলেজ থেকে আইএ পাস করে তিনি ১৯৪৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বিএ, ১৯৪৬ সালে এমএ ডিগ্রি ও ১৯৪৭ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন করেন।

ছাত্রজীবন থেকেই ফরিদ আহমদ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৪৬-১৯৪৭ মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপির দায়িত্ব পালন করেন। ১৯৫২ সালে তিনি নেজামে ইসলাম পার্টিতে যোগ দিয়ে ১৯৫৪-১৯৬৯ পর্যন্ত দীর্ঘ সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলেন। তৎকালিন জাতীয় ও আন্তর্জাতিক খেলার রেডিও ধারাভাষ্য দিয়েছেন তিনি। তিনি কক্সবাজার পৌরসভার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা বার কাউন্সিলের সহসভাপতিও ছিলেন।

যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে ১৯৫৪ সালে তিনি পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের সদস্য (এম.এল.এ) এবং ১৯৫৫ সালে পাকিস্তান গণপরিষদের সদস্য (এমএনএ) নির্বাচিত হয়ে পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদের চীফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। ইবরাহিম ইসমাইল চুন্দ্রিগড়ের মন্ত্রিসভায় তিনি ১৯৫৭ সালে পাকিস্তানের কেন্দ্রীয় শ্রমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়ে ১৯৬২-১৯৬৫ মেয়াদে পাকিস্তান জাতীয় পরিষদের পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন।

১৯৬৪ সালে পূর্ব পাকিস্তানের সম্মিলিত বিরোধী দলের (COP) চেয়ারম্যান, ১৯৬৫ সালে তিনি পুনরায় পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৬৭ সালে পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্টের সদস্য হিসেবে আইয়ুব বিরোধী গণআন্দোলনে অংশগ্রহণ ভুমিকা রাখেন। নেজামে ইসলাম পার্টির প্রতিনিধি হিসেবে ফেব্রুয়ারি-মার্চ ১৯৬৯ সালে আইয়ুব খানের গোলটেবিল বৈঠকে যোগ দেন। ১৯৬৯ সালে ৮ দল নিয়ে গঠিত ডেমোক্রেটিক একশন কমিটি (DAC) কার্যনির্বাহী কমিটির সদস্য এবং পূর্ব পাকিস্তান শাখার আহবায়ক নির্বাচিত হন।

তিনি ২৪ জুন ১৯৬৯ সালে পাকিস্তান গণতান্ত্রিক দল (পিডিপি) নামক নতুন রাজনৈতিক গঠন হলে সহসভাপতি হিসেবে যোগ দেন। তিনি পত্রিকায় ইসলাম ও ইসলামের ইতিহাস নিয়ে লিখতেন। ইসলাম নিয়ে লেখালেখি করা ও আলেমদের রাজনৈতিক সংগঠন নেজামে ইসলামে সেক্রেটারি হওয়ার তাঁর নামের সাথে মৌলভী যুক্ত হয়ে যায়।

ফরিদ আহমদ বিভিন্ন বিষয়ে অনেক বই লিখেন। তিনি দৈনিক নাজাত পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মাসিক পৃথিবীর উপদেষ্টা সম্পাদক ছিলেন। শহীদ মৌলভী ফরিদ আহমদের বড় ছেলে মোঃ খালেকুজ্জামান ১৯৯৬ সালে কক্সবাজার ৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তাঁর মৃত্যুর পর মৌলভী ফরিদ আহমদের ছোট ছেলে মোহাম্মদ শহীদুজ্জামান ২০০১ সালে একই আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।

১৯৭০ সনের নির্বাচনে সমগ্র কক্সবাজার জেলা আসনে তীব্র প্রতিদন্তিতা করে আওয়ামী লীগ নেতা (কলাগাছ প্রার্থী) নুর আহমেদ এর কাছে হেরে যান। আসলে তাকে হারিয়ে দেওয়া হয়। কক্সবাজারে নূর আহমেদকে কেউ চিনতো না। ব্যাপক কারচুপি ও কেন্দ্র দখল করে ফরিদ আহমদকে হারিয়ে দেউ আওয়ামী সন্ত্রাসীরা।

১৬ ডিসেম্বরের পর ১৮ ডিসেম্বর তার ঢাকায় বাসায় সন্ত্রাসীদের আক্রমণ হতে পারে এমন আশংকায় তিনি লালবাগ থানায় আশ্রয় নেন। সেখান থেকে মুজিব বাহিনী তাকে ছিনিয়ে নেয়। ইকবাল হলে টানা নির্যাতন করে তাঁকে খুন করা হয়। পরে ২৩ তারিখ সলিমুল্লাহ হলের পিছনে তাঁর লাশ পাওয়া যায়।

৮ ডিসে, ২০২৩

আলিম নামের জালিমদের কথা!



বিংশ শতাব্দি মুসলিমদের পরাজয়ের শতাব্দি। মুসলিম খিলাফত ভেঙ্গে যায়। মুসলিমরা উম্মাহকেন্দ্রীক না থেকে জাতীবাদী হয়ে পড়ে। এলাকাভিত্তিক ও ভাষাভিত্তিক অনেকগুলো রাষ্ট্র গঠিত হয়। মুসলিম রাষ্ট্রগুলো পরষ্পর দ্বন্দ্বে লিপ্ত হয়। এই ষড়যন্ত্রের মূল উস্কানীদাতা ছিল ইহুদীরা ও বাস্তবায়ন করেছে ইংল্যান্ড।

বিংশ শতাব্দিতে মুসলিমদের এতো সমস্যার মধ্যেও আশা জাগানিয়া ছিল ১৯৪৭ সালের পাকিস্তান রাষ্ট্র গঠন। সারা পৃথিবীতে যেখানে জাতীবাদের ভিত্তিতে মুসলিমরা আলাদা হয়ে যাচ্ছিল সেখানে মুসলিম পরিচয়ের ভিত্তিতে ৭ জাতি মিলে একটি মুসলিম রাষ্ট্র গঠিত হয়।

শুরু থেকেই এই রাষ্ট্রের শক্তিশালী বিরোধী অংশ ছিল। এই রাষ্ট্র যাতে ফাংশনাল না হয় সেক্ষেত্রে এই রাষ্ট্রেরই জনশক্তিদের প্ররোচিত করতে থাকে। আমেরিকা ও ইংল্যান্ডের চাওয়া ছিল এই রাষ্ট্র কোনোভাবেই যাতে ইসলামিক না হয়, এটা যাতে সেক্যুলার রাষ্ট্র হিসেবে পরিচয় পায়। এজন্য তারা নানা ভাবে পাকিস্তানের শাসকদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছিল।

মুসলিম পরিচয়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া এই রাষ্ট্রকে ভেঙ্গে ফেলার চেষ্টা শুরু থেকেই ছিল ইহুদীদের। এদিকে সারাবিশ্বে কম্যুনিজমকে প্রতিষ্ঠিত করার ব্রত নিয়ে এগিয়ে যাচ্ছিল কমিউনিস্ট রাষ্ট্র রাশিয়া।

আর বলার অপেক্ষা রাখে না এই রাষ্ট্রের বিরুদ্ধে মূল ক্রীয়ানক ছিল ভারত। তারা এই রাষ্ট্রকে ভাংতে সর্বোচ্চ চেষ্টাই করে যাচ্ছিল। ১৯৬৫ সালের যুদ্ধের পর ভারত উপলব্ধি করে দুই পাশে পাকিস্তান রেখে চলা ভারতের নিরাপত্তার জন্য হুমকি। তাই ১৯৬৮ সালে RAW প্রতিষ্ঠা করে তাদের ১ম প্রজেক্ট দেওয়া হয় পাকিস্তান ভেঙ্গে দেওয়া।

মোটাদাগে যে চারটি রাষ্ট্রশক্তি পাকিস্তান ভাঙ্গার কাজে নিয়োজিত ছিল তারা হলো, ১. ভারত, ২. রাশিয়া, ৩. ইংল্যান্ড ও ৪. ইসরায়েল।

যুদ্ধ শুরু হওয়ার আগেই ২৩ মার্চ পাকিস্তান দিবসে ঢাকায় অবস্থিত দূতাবাসে রাশিয়া ও ইংল্যান্ড পাকিস্তানের পতাকা উত্তোলনের বিপরীতে জয় বাংলার পতাকা উত্তোলন করে। যা দ্বারা এই দুই রাষ্ট্র সরাসরি পাকিস্তান ভাঙ্গার কাজে নিজেদের অবস্থান ঘোষণা করে।

এখানে উল্লেখ্য যে, চারটি রাষ্ট্রের উদ্দেশ্য ও আদর্শ ভিন্ন হলেও প্রাথমিক টার্গেট থাকা পাকিস্তানকে দুই ভাগ করা। আর এই প্রাথমিক উদ্দেশ্যকে সামনে রেখে তারা একত্রিত হয়ে যায়। পাকিস্তানের সাথে সিয়োটা চুক্তি ছিল আমেরিকার। এই চুক্তি অনুসারে চুক্তিবদ্ধ কোনো রাষ্ট্রে বামপন্থী রাষ্ট্র হামলা চালালে বাকীরা তাকে সহযোগিতা করতে বাধ্য থাকবে।

তাই ভারত এখানে রাশিয়াকে প্রাথমিকভাবে সামরিক আগ্রাসনে জড়িত না থাকার পরামর্শ দেয়। এসব নিয়ে আমি বিস্তারিত লিখেছি আমার লেখা বই বঙ্গকথা -তে। আশা করি যারা এখনো সংগ্রহ করেন নি, সংগ্রহ করবেন।

১৯৭১ সালে দেশ ভাঙ্গার পর ভারতীয় মূর্তিপূজকদের সহায়তায় এদেশের শাসক হয় শেখ মুজিব। এসেই সে ইসলামপন্থীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইসলামী রাজনীতি নিষিদ্ধ করে।

শুধু যে ইসলামপন্থীরা আক্রান্ত হয়েছে তা নয়। মুক্তিযোদ্ধাদের দ্বারা ইসলাম বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে। তারা ইসলামের প্রতি আক্রোশ দেখিয়েছে। যে সকল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থার নামে ইসলাম ও মুসলিম ছিল সেগুলো থেকে তারা ইসলাম ও মুসলিম শব্দ বাদ দিয়েছে। উদাহরণস্বরূপ বলা যায় জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে মুসলিম বাদ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো থেকে 'রাব্বি জিদনি ইলমা' ও কুরআনের চিহ্ন বাদ দেওয়া হয়েছে। নজরুল ইসলাম কলেজ থেকে ইসলাম বাদ দিয়েছে। পাবনার সেরা কলেজ ইসলামিয়া কলেজকে বুলবুল কলেজে পরিণত করা হয়েছে। এভাবে সারা বাংলাদেশে সব স্থান ইসলাম ও মুসলিমকে উৎখাত করা হয়েছে। কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ও শিক্ষিকাদের বোরকা নিষিদ্ধ করে শাড়ি পড়তে বাধ্য করা হয়েছে। এই কারনে বহু ছাত্রী একাত্তর পরবর্তীতে বিদ্যালয়ে শিক্ষা নিতে যায় নি।

সংবিধান প্রণয়ন করে বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার এই যে, নেজামী ইসলামী ও জামায়াতে ইসলামী এই দুইদলই ছিল সেসময় ইসলামী রাজনীতির ধারক ও বাহক। এদের নিষিদ্ধ করা হয় নাই যে, তারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলেন। বরং তাদের এইজন্য নিষিদ্ধ করা হয়েছে যে, তারা ইসলামী রাজনীতি করেন। সেসময় মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী ন্যাপ (মুজাফফর), মনি সিং এর কমিউনিস্ট পার্টি, জাতীয় দল, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব-পাকিস্তান কমিউনিস্ট পার্টি, পূর্ব বাংলা সর্বহারা পার্টি এবং কৃষক শ্রমিক সমাজবাদী দল এই দলগুলোকে নিষিদ্ধ করা হয়নি।

সুতরাং এটা নিশ্চিত করে বলা যায়, মুক্তিযুদ্ধের যারা কুশীলব তাদের মূল আক্রোশ ছিল ইসলামের সাথে। এই সাধারণ ব্যাপার সেসময়ের সকল ইসলামী রাজনীতিবিদ বুঝেছিলেন এবং তারা এজন্যই মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলেন। সেসময়ের অনেক মুসলিম না বুঝে মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়েছিলো এটা তাদের ব্যর্থতা ও অদূরদর্শিতা ছিল। আল্লাহ তায়ালা তাদের ক্ষমা করুন।

সাংস্কৃতিক ক্ষেত্রেও বিরাট পরিবর্তন এনেছে মুক্তিযোদ্ধারা। তারা রেডিও টেলিভিশনে বিসমিল্লাহ, সালাম দিয়ে শুরু করা বাদ দিয়ে সুপ্রভাত, শুভকামনা ইত্যাদি প্রতিস্থাপন করেছে। রেডিওতে কুরআন তিলওয়াত বন্ধ করে দেওয়া হয়েছে। ইসলামী একাডেমি বন্ধ করে দেওয়া হয়েছে। এই ইসলামী একাডেমীকেই ৩ বছর পরে ইসলামী ফাউন্ডেশন নামে চালু করা হয়েছে। ১৯৭৫ সালের পটপরিবর্তনের মধ্য দিয়ে আবার পুনরায় রেডিও টেলিভিশনে সালাম, বিসমিল্লাহ, আজান ও কুরআন তেলওয়াত শুরু হয়েছিল।

এইসব কাজ শেখ মুজিব তার নিজস্ব পরিকল্পনাতে করেছেন এটা আমি বলতে চাই না। মুজিব পরিবেষ্টিত ছিলেন তাজউদ্দিনদের মতো এক ঝাঁক কমিউনিস্ট দ্বারা। তার ফলে মুজিবের শাসনামলের শুরুর দিকে সমস্ত ইসলামবিরোধী কাজের জোয়ার শুরু হয়েছিল। সংবিধান থেকে ইসলামী প্রজাতন্ত্র বাদ পড়েছে। মূলনীতি থেকে আল্লাহর ওপর বিশ্বাস বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে কমিউনিজম, সেক্যুলারিজমের মতো ইসলাম ও ধর্মবিদ্বেষী মতবাদকে। ক্ষমতায় থেকে ইসলামপন্থা দমনে সব কাজ করেছেন শেখ মুজিব।

অল্প কিছুদিনের মুজিবের এসব কার্যক্রমে সারাবিশ্বের কাছে এই বার্তা পৌঁছায় যে, বাঙ্গালিরা এখন আর মুসলিম নেই। তারা ভারতের সাথে মিলে মুশরিক হয়ে গেছে। সৌদি আরবের বাদশাহ ফয়সল অন্যান্য আরব রাষ্ট্রের সাথে সমন্বয় করে সিদ্ধান্ত নেন, বাংলাদেশীদের জন্য হজ্ব নিষিদ্ধ। ১৯৭২ সালে ওআইসি'র সম্মেলনে যোগ দিয়েও এই সমস্যার সমাধান করতে পারে নি শেখ মুজিব।

অন্যদিকে শেখ মুজিব কমিউনিস্ট ছিল না বিধায় সে রাষ্ট্রকে কমিউনিস্ট রাষ্ট বানাতে চায় নি। তার দলের মধ্যে থাকা বামেরা তাই আলাদা হয়ে গিয়ে জাসদ গঠন করে। ৭৩ সাল থেকে শেখ মুজিবের মূল প্রতিদ্বন্দ্বি হয়ে ওঠে জাসদ। তখন শেখ মুজিব আবার ইসলামপন্থীদের সাহায্য পেতে চান। মাদরাসাগুলো চালু করতে চান। তাছাড়া দেশের এই অচলাবস্থায় সে মধ্যপ্রাচ্যের সহায়তা পাওয়ার চেষ্টা করে।

এক্ষেত্রে ভারত ও ইংল্যান্ড তাকে দুইটি আলাদা পরামর্শ দেয়। ভারতের পরামর্শ ছিল মাদরাসাগুলো চালু করার ক্ষেত্রে অবশ্যই যেন হুসাইন আহমেদ মাদানীর অনুসারীদের তত্বাবধানে চালু করা হয়। হুসাইন আহমেদ মাদানী ছিলেন কংগ্রেসপন্থী মুসলিম নেতা যিনি ১৯৪৭ সালে হিন্দুদের সাথে মিলে পাকিস্তান রাষ্ট্রের বিরোধীতা করেছিলেন। ইন্দিরার এই পরামর্শের কারণ এই আলেমরা ইন্ডিয়ার স্বার্থ সংরক্ষণ করবে।

ইংল্যান্ডের পরামর্শ ছিল মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তা পাওয়ার দরকার নেই। নতুন করে হজ্ব চালু করো। তোমরা বিশ্বের লার্জেস্ট মুসলিম কান্ট্রি। তোমাদের দেশেই হজ্বের বিকল্প তৈরি করো। তাবলীগ জামায়াতের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতো কাকরাইল মসজিদকে কেন্দ্র করে রমনায়। এটা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় হতো। এই সম্মেলন ১৯৬৭ সাল থেকে শুরু হয়েছে। ব্রিটেনের পরামর্শ অনুযায়ী ১৯৭৩ সাল থেকে শেখ মুজিব তথা রাষ্ট্রীয় তত্বাবধানে টঙ্গিতে এই সম্মেলন অনুষ্ঠিত হতে থাকে। টঙ্গিতে ১৬০ একর জমি বরাদ্দ হয় এই বিশ্ব ইজতেমার জন্য। সারা পৃথিবীতে তাবলীগের কর্মীদের মাধ্যমে এই প্রচারণা চালানো হয় যে, এখানে জয়েন করলে হজ্বের সওয়াব পাওয়া যাবে।

আমার এই পুরাতন গীতের উদ্দেশ্য হলো, সব আমলেই কিছু জালিম আলিম পাওয়া যায় জালিম শাসকদের কর্মকান্ডকে এগিয়ে নেওয়ার জন্য। শেখ মুজিবের সময়ে এমন কিছু জালিমদের পাওয়া গেছে যারা অন্য নেজামে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের মাদ্রাসা দখল করেছে। আরো কিছু বড় আলিম নামের জালিম পাওয়া গেছে যারা বিশ্ব ইজতেমাকে হজ্বের সমান বলে ফতোয়া দিয়েছে। এখানে (টঙ্গিতে) নামাজ পড়লে মক্কায় নামাজ পড়ার চাইতেও বেশি সওয়াব হবে বলে প্রচার করেছে।

বর্তমান শেখ হাসিনার আমলেও এমন জালিমদের পাওয়া যায়। এই আমলে এতো নির্যাতন হয়েছে আলিমদের ওপরে। তারপরও হাসিনা পা চাটতে তাদের দ্বিধা হয় না। গতকাল চরমোনাইয়ের সেকেন্ড পীর ফয়জুলকে জিজ্ঞাসা করা হলো জামায়াতের ব্যাপারে তাদের মনোভাব কী? সে বললো, জামায়াতের তো নিবন্ধন নেই। হাইকোর্ট সুপ্রিমকোর্ট তাদের নিবন্ধন দেয় নি। তাই তাদের সাথে জোট বা আলোচনা চলতে পারে না।

অথচ খেয়াল করে দেখুন, কীসের ভিত্তিতে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে! জামায়াত আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানে এজন্য। এই আলিম নামের জালিমের বলা উচিত ছিল অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল হয়েছে। একটি মুসলিম দেশে এটা চলতে পারেনা। কিন্তু জালিম আওয়ামী লীগের মতো করেই কথা বলেছে।

১৮ ডিসে, ২০২২

শহীদ ইমরান ভাইকে আমরা ভুলবো না

 


আজ ১৮ ডিসেম্বর। শহীদ মুস্তফা শওকত ইমরান ভাইয়ের শাহদাতবার্ষিকী।

১৯৭১ সালের এই দিনে তিনি শাহদাতবরণ করেন। মহান রাব্বুল আলামীন জানিয়েছেন তিনি শহীদদের জীবিত রাখেন ও রিজিক দেন। আজ এত বছর পর আমরা তাঁকে স্মরণ করছি যখন তাঁর অনুসারী অনুজরাই তাঁকে ভুলিয়ে দিতে চেয়েছিল। অবশ্য তা বাধ্য হয়ে করেছিল। কিন্তু সেই ধারাবাহিকতায় কালক্রমে তা হারিয়ে যেতে বসেছে।

কিন্তু ঐ যে শহীদের রক্ত! এটা তো মুছা যাবে না। রক্ত কথা বলবেই!

মুস্তফা শওকত ইমরান ভাই ঢাকা মেডিকেলের ছাত্র ছিলেন। বাড়ি ছিল তৎকালীন নোয়াখালীতে, বর্তমান ফেনীতে। ১৯৭১ সালে তিনি ইসলামী ছাত্রসংঘ, ঢাকা শহর শাখার সেক্রেটারি মনোনীত হন। সভাপতি নির্বাচিত হন শামসুল হক ভাই। ১৯৭১ সালের শেষ দিকে শামসুল হক হক ভাই নিখোঁজ হওয়াতে ভারপ্রাপ্ত সভাপতি হন ইমরান ভাই।

৭১ সালের ডিসেম্বরে মুশরিকদের সহায়তায় তাদের এদেশীয় দালাল ও সমাজতন্ত্রীরা গণহত্যা শুরু করে। প্রথমেই আঘাত আসে চীনপন্থী সমাজতন্ত্রীদের ওপর যারা ভৌগলিক রাজনীতির কারণে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ছিল। ১৪ ডিসেম্বর তাদের একটি বড় অংশকে খুন করা হয়।

এরপর আঘাত আসে ইসলামপন্থীদের ওপর। আর এর প্রধান শিকার হয় জামায়াতে ইসলামী, নেজামে ইসলামী ও ইসলামী ছাত্রসংঘ। ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামী ছাত্রসংঘের নেতাকর্মীদের গ্রেফতার করে পল্টন ময়দানে নিয়ে আসা হয়। এর মধ্যে ছিলেন ঢাকা শহরের ভারপ্রাপ্ত সভাপতি মুস্তফা শওকত ইমরান ভাই।

১৮ ডিসেম্বর ১৯৭১ সালের পল্টন গণহত্যার খুনীরা ইমরান ভাইকে দিয়ে তাদের রক্তখেকো চরিত্রের উন্মোচন করে। ইমরান ভাইকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করে। একইভাবে প্রায় তিনশত ইসলামপন্থী মানুষকে হত্যা করে। এর মধ্যে পঁচাত্তর জনের মতো ছিল জামায়াত ও ইসলামী ছাত্রসংঘের নেতা-কর্মী।

এই গণহত্যার মাস্টার মাইন্ড ছিল ক্র্যাক প্লাটুন। ক্র্যাক প্লাটুন তৈরি হয় খালেদ মোশাররফ ও এটিএম হায়দারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে। এই বাহিনীর সদস্যরা ভারতের মেলাঘর প্রশিক্ষণ ক্যাম্পে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহণ করে। আওয়ামী লীগ নেতা মায়া, বিচ্চু জালাল, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম দস্তগীর গাজীসহ ৩৪ জন ছিল এই ক্র্যাক প্লাটুনের সদস্য। খালেদ মোশাররফ ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া তার সন্ত্রাসী বাহিনীকে দিয়ে ১৮ ডিসেম্বরের পল্টন গণহত্যা ঘটায়।

এই গণহত্যায় আরেকজনের নাম উল্লেখযোগ্য। সে হলো যুদ্ধাপরাধী কাদের সিদ্দিকী। সে ও তার অনুসারীরা ছিল বর্বর ও হিংস্র। তারা যুদ্ধের আগে ডাকাতি করতো। ক্র্যাক প্লাটুনের লোকদের গ্রেফতার করা শত শত নিরস্ত্র ও বেসামরিক মানুষকে হিংস্র ও বর্বরভাবে খুঁচিয়ে হত্যা করে কাদের সিদ্দিকী ও তার দল।

১৮ ডিসেম্বর সারাদেশে কয়েকশত জামায়াত ও ইসলামী ছাত্রসংঘের নেতাকর্মীকে শহীদ করা হয়। একইসাথে নেজামে ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, ঢাকার অনেক মসজিদের ইমাম এবং অনেক কওমী মাদ্রাসায় হাজারো শহীদের রক্তের স্রোত বইয়ে দেওয়া হয়।

১৮ ডিসেম্বরে শহীদ ইমরান ভাইদের হত্যাকাণ্ড নিয়ে ইতালির বিখ্যাত সাংবাদিক ওরিয়ানা ফ্যালাসি শেখ মুজিবের সাথে দীর্ঘ বাকযুদ্ধে লিপ্ত হন।

ফ্যালাসি ১৮ ডিসেম্বরের হত্যাকাণ্ডকে ম্যাসাকার হিসেবে উল্লেখ করে মুজিবের প্রতিক্রিয়া জানতে চাইলে মুজিব বলে,
//- ম্যাসাকার? হোয়াট ম্যাসাকার?
- ঢাকা স্টেডিয়ামে মুক্তিদের দ্বারা সংঘটিত হত্যাকান্ডটি।
- ঢাকা স্টেডিয়ামে কোন ম্যাসাকার হয়নি, তুমি মিথ্যে বলছো।
- মিঃ প্রাইম মিনিস্টার। আমি মিথ্যাবাদী নই। সেখানে আরো সাংবাদিক ও হাজার হাজার লোকের সাথে আমি হত্যাযজ্ঞ প্রত্যক্ষ করেছি। আপনি চাইলে ছবি দেখাতে পারি। আমার পত্রিকায় সে ছবি প্রকাশিত হয়েছে।
- মিথ্যেবাদী, ওরা মুক্তিবাহিনী নয়।
- মিঃ প্রাইম মিনিস্টার দয়া করে মিথ্যেবাদী শব্দটা আর উচ্চারণ করবেন না, তারা মুক্তিবাহিনী তাদের নেতৃত্ব দিচ্ছিল আবদুল কাদের সিদ্দিকী।
- তাহলে হয়তো তারা রাজাকার ছিল, যারা প্রতিরোধের বিরোধীতা করেছিল এবং কাদের সিদ্দিকী তাদের নির্মূল করতে বাধ্য হয়েছিলো।
- মিঃ প্রাইম মিনিস্টার, কেউ প্রমাণ করেনি যে, লোকগুলো রাজাকার ছিল এবং বিরোধীতা করেছিল। তারা ভীতসন্ত্রস্ত্র ছিল, হাত-পা বাঁধা ছিল তারা নড়া ছড়াও করতে পারছিলোনা।
-মিথ্যেবাদী
- শেষবারের মত বলছি, আমাকে “মিথ্যাবাদী” বলার অনুমতি আপনাকে দেবো না।
- আচ্ছা সে অবস্থায় তুমি কি করতে?
- আমি নিশ্চিত হতাম, ওরা রাজাকার এবং অপরাধী, তারপর ফায়ারিং স্কোয়াডে দিতাম এবং খুঁচিয়ে খুঁচিয়ে এভাবে ঘৃন্য হত্যাকাণ্ড এড়াতাম।
- ওরা এভাবে করেনি, হয়তো আমার লোকেদের কাছে বুলেট ছিলনা।
- হ্যা তাদের কাছে বুলেট ছিল। প্রচুর বুলেট ছিল, এখনো তাদের কাছে প্রচুর বুলেট রয়েছে। তা দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত গুলি ছোঁড়ে। ওরা গাছে, মেঘে, আকাশে, মানুষের প্রতি গুলি ছোঁড়ে শুধু আনন্দ করার জন্য।//

যতদূর জানতে পেরেছি অর্থাৎ পুরাতন লোকদের কাছ থেকে শুনেছি বেয়নেট দিয়ে ইমরান ভাইয়ের বুক চিরে হৃৎপিণ্ড বের করে সেই রক্তাক্ত হৃৎপিণ্ড নিয়ে উল্লাস করেছে গণহত্যাকারী, যুদ্ধাপরাধী বর্বর খালেদ মোশাররফের ক্র্যাক প্লাটুন ও কাদের সিদ্দিকীর ডাকাত দল।

সেই ক্র্যাক প্লাটুনের গাজী দস্তগীর এখনো খুন করে যাচ্ছে। যতদূর জানা যায় গাজী দস্তগীরের সর্বশেষ শিকার ফারদিন নামের এক সাধারণ বুয়েট শিক্ষার্থী।

আল্লাহ তায়ালা শহীদ মুস্তফা ইমরান ভাইকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। সেই সাথে তাঁর সাথে শহীদ হওয়া হাজারো মুসলিমের রক্তের অভিশাপ থেকে আমাদের মুক্ত করুন। আমরা যাতে মুশরিকদের ফাঁদ থেকে উদ্ধার হতে পারি সেই তাওফিক দান করুন।

আল্লাহ তায়ালা শহীদের রক্তের সাথে গাদ্দারির মতো ভয়ংকর অপরাধ থেকে মুক্ত করুন। আমাদের ক্ষমা করুন। আস্তাগফিরুল্লাহ! আস্তাগফিরুল্লাহ!

৩০ মে, ২০২২

জিয়া হত্যাকাণ্ড ছিল ধারাবাহিকতার অংশ


পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি অফিসারদের একাংশ ১৯৬৫ সাল থেকে ভারতীয় চক্রান্তের সাথে জড়িত হয় গোপন সংগঠন নিউক্লিয়াসের মাধ্যমে। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনীর বাঙালিদের একটা অংশ জিয়ার আহ্বানে ক্যু করে। সেদিন জিয়া স্বাধীনতার ঘোষণা না দিলে ক্যু হওয়ার মতো কিছু ঘটতো না। তাদের সাথে বাঙালি সৈনিকরা ক্যু করে। সেই যে সেনাবাহিনীর মধ্যে শৃঙ্খলা নষ্ট হয়েছে তা জিয়া খুনের মাধ্যমে শেষ হয়েছে।

পঁচাত্তরের ১৫ আগস্ট শেখ মুজিব সপরিবারে নিহত হয় সেনাবাহিনীর একটি ক্যু এর মাধ্যমে। এরা ছিল সেই আগের ক্যু করা জাসদ প্রভাবিত বামপন্থী মুক্তিযোদ্ধা সেনা অফিসার। সেসময় সেনাপ্রধান ছিল কে এম শফিউল্লাহ। ক্যু এর পর জিয়া সেনাপ্রধান হন। কিন্তু একচ্ছত্র ক্ষমতা তিনি পাননি। ক্যু কারীরাই ক্ষমতার কেন্দ্রে ছিল। ওই সময় জাসদের প্রধান নেতারা হয় জেলে, নয়তো গা-ঢাকা কিংবা দেশের বাইরে। তাহেরের হাতে জাসদের নিয়ন্ত্রণ অনেকটাই চলে যায়। তিনি অনেক বিষয়েই জাসদের রাজনৈতিক ম্যান্ডেটের বাইরে গিয়ে সিদ্ধান্ত নিতেন।

৩ নভেম্বর সেনাবাহিনীর আওয়ামীলীগের প্রতি অনুগত অফিসাররা ক্যু করে। এই ক্যু হয় ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে। খালেদ মোশাররফের সাথে ঝামেলার মধ্যেই আওয়ামীলীগের চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করে বাম সেনা অফিসাররা। সেনানিবাসগুলো অস্থির হয়ে পড়ে। ৬ নভেম্বর সন্ধ্যায় ঢাকায় বসলো জাসদের বিপ্লবী পার্টির ইমার্জেন্সি স্ট্যান্ডিং কমিটির সভা। হঠাৎ করেই সেখানে তাহের এসে উপস্থিত হন এবং ঢাকা সেনানিবাসে নিজ গৃহে অন্তরীণ জিয়ার হাতের লেখা একটা চিরকুট পড়ে শোনান। চিরকুটটা ইংরেজিতে। বাংলা তরজমা করলে তার অর্থ হবে—আমি বন্দী, নেতৃত্ব দিতে পারছি না। আমার লোকেরা তৈরি। তুমি যদি নেতৃত্ব দাও, আমার লোকেরা তোমার সঙ্গে যোগ দেবে।

তাহের প্রস্তাব দেন, জিয়াকে সামনে রেখে অভ্যুত্থান ঘটাতে হবে। ঘটনার আকস্মিকতায় সভায় উপস্থিত জাসদ নেতারা বেশ বেকায়দায় ছিলেন। তাঁরা একপর্যায়ে তাহেরের প্রস্তাবে সম্মতি দেন। অবশ্য তাহের জাসদ নেতাদের সম্মতির অপেক্ষায় থাকেননি। ওই দিন দুপুরেই তিনি সৈনিক সংস্থার সংগঠকদের জানিয়ে দিয়েছিলেন, মধ্যরাতে অভ্যুত্থান শুরু হবে।

অভ্যুত্থানের উদ্দেশ্য হলো
১. খালেদ মোশাররফের আওয়ামী চক্রকে উৎখাত করা;
২. বন্দিদশা থেকে জিয়াকে মুক্ত করা;
৩. একটা বিপ্লবী মিলিটারি কমান্ড কাউন্সিল প্রতিষ্ঠা করা;
৪. রাজবন্দীদের মুক্তি দেওয়া;
৫. রাজনৈতিক কর্মীদের ওপর থেকে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করা;
৬. বাকশাল বাদে অন্য সব দলকে নিয়ে জাতীয় সরকার গঠন; এবং
৭. সৈনিক সংস্থার ১২ দফা দাবি বাস্তবায়ন করা।

রাত ১২টায় শুরু হয় অভ্যুত্থান। প্রথম প্রহরেই জিয়া মুক্ত হন। ঘণ্টা চারেকের মধ্যেই জিয়া-তাহেরের সমীকরণ ভেঙে যায়। ভোরে বেতারের বুলেটিনে সবাই জানতে পারেন, সিপাহি বিপ্লব হয়েছে এবং জিয়া মুক্ত হয়েছেন। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর ট্যাংক-লরি ইতস্তত ঘোরাফেরা করতে থাকে। আমজনতা পথের পাশে দাঁড়িয়ে উল্লাস করে, হাততালি দেয় এবং অনেকে জীবনে প্রথমবারের মতো ট্যাংকে বা সেনাবাহিনীর ট্রাকে চড়ে ঢাকার রাস্তায় ঘুরে বেড়ান।

জনতা ও সৈনিকদের এমন সমর্থন পাওয়ার মূল কারণ ছিল মুজিবের ভয়ংকর দুঃশাসন। মানুষ সেই দুঃশাসন থেকে মুক্তি পেতে চেয়েছিলো, সেটা যেভাবেই হোক। খালেদ মোশাররফ মুজিবের পক্ষ হয়ে পাল্টা ক্যু করার কারণে মানুষ খালেদকে ঘৃণা করতে শুরু করে। রক্ষীবাহিনীর নির্যাতনও অন্যতম কারণ ছিলো।

জাসদের কোনো পূর্বপ্রস্তুতি যে ছিল না, তা কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। কয়েক শ সৈনিক ও জাসদ কর্মী একটি ট্যাংক নিয়ে ৭ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের মূল ফটকের সামনে গিয়ে দাঁড়ায়। ভেতর থেকে বেরিয়ে আসেন জাসদ নেতা এম এ আউয়াল, মো. শাহজাহান ও মির্জা সুলতান রাজা। কারাগারে তখন শত শত জাসদ কর্মী। তাঁরা তিনজন সবাইকে উদ্দেশ করে বললেন, ‘আপনারা অপেক্ষা করুন। আমরা বাইরে গিয়ে পরিস্থিতিটা দেখি।’ তাঁরা আর ফিরে আসেননি। ওই কর্মীরা অনেক দিন কারাবন্দী ছিলেন। কেউ দুই বছর, কেউ তিন বছর, কেউবা তার চেয়েও বেশি।

৭ নভেম্বর বহু খুনোখুনির মধ্যে তাহের-জিয়া পক্ষ টিকে যায়। খালেদ মোশাররফকে নৃশংসভাবে খুন করা হয়। জিয়া-তাহেরের এই ‘বিপ্লব’ ছিল ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের বিরুদ্ধে। ৭ নভেম্বর সকালে বন্দী অবস্থায় খালেদ নিহত হলেন। তাঁর সঙ্গে তাঁর দুজন সহযোগী কর্নেল খন্দকার নাজমুল হুদা ও লে. কর্নেল এ টি এম হায়দারও নিহত হন। এই তিনজনই ছিলেন একাত্তরের মুক্তিযোদ্ধা। তাঁদের স্মরণে ওই দিনটি অনেকেই মুক্তিযোদ্ধা হত্যা দিবস হিসেবে পালন করেন। অথচ তাদের যারা খুন করে তারাও ছিল মুক্তিযোদ্ধা।

ক্ষমতার ত্রিভুজ লড়াইয়ে জিয়া-তাহেরের সম্মিলিত শক্তির কাছে খালেদ হেরে গিয়েছিলেন। পরে জিয়া-তাহেরের মধ্যকার দ্বন্দ্বে তাহের ছিটকে পড়েন। ২১ জুলাই ১৯৭৬ দেশদ্রোহী হিসেবে মুক্তিযোদ্ধা তাহেরকে ফাঁসি দেওয়া হয়। ক্ষমতার মূল লড়াইয়ে আবেগ বা মান-অভিমানের কোনো জায়গা নেই। হেরে গেলে মূল্য দিতে হয়, এটাই চরম সত্য।

সৈনিক সংস্থার সংগঠকেরা অনেকেই গ্রেপ্তার হন, কেউ কেউ আত্মগোপন করেন। এদের সামনের কাতারের নেতা করপোরাল আলতাফের অনুপস্থিতিতে তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ১৯৭৮ সালের ১৪ ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলার নাগরপুর থানার একটা গ্রামে টাঙ্গাইলের গণবাহিনী কমান্ডার খন্দকার আবদুল বাতেনসহ একদল কৃষকের সঙ্গে সভা করার সময় পুলিশের অতর্কিত আক্রমণে তিনি নিহত হন। খন্দকার বাতেন পালিয়ে যেতে সক্ষম হন। আলতাফের লাশ পাওয়া যায়নি। বাতেন পরে আওয়ামী লীগে যোগ দিয়ে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন।

এতে ১৯৭৬ সালের ২১শে জুলাই কর্নেল তাহেরের ফাঁসি হয়। ধারণা করা হয় ৭ই নভেম্বরে কর্নেল তাহেরের জনপ্রিয়তা দেখে জিয়াউর রহমান শংকিত ছিলেন। আবার জিয়াউর রহমানের জনপ্রিয়তা ব্যবহার করে তাহের চেয়েছে মূলত জাসদের ক্ষমতা প্রতিষ্ঠা করতে। সেনা অফিসার হত্যার অভিযোগে তাই তাহেরকে মৃত্যুদণ্ডের শাস্তি পেতে হয়।

মুজিবের মত জিয়াও সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধাদের বিশ্বাস করতেন না। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে তাই তিনি অমুক্তিযোদ্ধা অফিসারদের (যারা যুদ্ধের সময় পাকিস্তানে ছিলেন) পদোন্নতি দেন। এর মূল কারণ তারা অনুগত থাকতো। মুক্তিযোদ্ধারা কেউই চেইন অব কমান্ড মানতে প্রস্তুত ছিলেন না। এই কারণে জিয়া অমুক্তিযোদ্ধা সেনাদের ওপর নির্ভরশীল হন।
১৯৭৮ সালে অমুক্তিযোদ্ধা এরশাদকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়েছিলেন এবং তাকে উপ-সেনাপ্রধান করেন।

মুক্তিযোদ্ধা সেনা অফিসারদের মধ্যে মোটাদাগে দুপক্ষ ছিল। এক পক্ষ ছিল জাসদ প্রভাবিত বাম অন্যপক্ষ ভারতের একনিষ্ঠ দালাল আওয়ামী লীগের অনুসারী। জিয়া দুপক্ষেরই শত্রুতে পরিণত হন। ধারণা করা হয় জিয়া ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিবিদ হিসেবে সফল হওয়ায় এরশাদেরও ইচ্ছে ছিল এভাবে ক্ষমতাবান হওয়ার। তাই এরশাদ কট্টর জিয়াবিরোধীদের নানান সময়ে পোস্টিং দিয়ে চট্টগ্রাম সেনানিবাসে একত্রিত করেন। পেছন থেকে কলকাঠি নেড়ে তিনিই জিয়া হত্যার প্লট তৈরি করেন।

জিয়ার আমলে ক্যু হয়েছে ২২ বার। এর মধ্যে ২১ বার তিনি তা ঠেকাতে পেরেছেন। ২২ তম ক্যু তে প্রাণ হারান। এভাবে মুক্তিযোদ্ধারা নিজেরাই নিজেদের রক্ত পান করেছে প্রায় দশ বছর। ধারণা করা হয় এসব ক্যু'তে মৃত্যুবরণ করেন প্রায় দুই সহস্রাধিক মুক্তিযোদ্ধা সেনাসদস্য।

জিয়া তার রাজনৈতিক দল, বিএনপির স্থানীয় নেতাদের মধ্যে সংঘটিত একটি কোন্দলের সমঝোতা করতে চট্টগ্রামে যান। ৩০শে মে ভোরে জিয়া চট্টগ্রাম সার্কিট হাউজে অবস্থান করছিলেন। ভোর ৪টায় সেনাবাহিনীর অফিসারদের তিনটি দল চট্টগ্রাম সার্কিট হাউজ আক্রমণ করে। এ আক্রমণে ১৬ জন অফিসার জড়িত ছিলেন। তাদের এগারটি সাবমেশিন গান, তিনটি রকেট লাঞ্চার এবং তিনটি গ্রেনেড ফায়ারিং রাইফেল ছিল।

আক্রমণকারী দলের মূল হোতা লে. কর্নেল মতিউর রহমান, লে. কর্নেল মাহবুব, মেজর খালেদ, এবং লে. কর্নেল ফজলে হোসেন সার্কিট হাউজে রকেট নিক্ষেপ করে ভবনের দেয়ালে দুটি গর্ত সৃষ্টি করার মাধ্যমে আক্রমণ শুরু করেন। এরপর অফিসাররা কক্ষগুলোতে জিয়াউর রহমানকে খুঁজতে থাকেন। মেজর মোজাফফর এবং ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন সর্বপ্রথম জিয়াকে খুঁজে পান। মোসলেহ উদ্দিন জিয়াকে জানান যে, তাকে তাদের সাথে সেনানিবাসে যেতে হবে। এরপর কর্নেল মতিউর রহমান আরেকটি দল নিয়ে উপস্থিত হন এবং জিয়াকে অনেক কাছ থেকে একটি এসএমজি দিয়ে গুলি করে।

আক্রমণকারীদের মধ্যে, লে. কর্নেল মতিউর রহমান এবং কর্নেল মাহবুবকে পলায়নরত অবস্থায় হত্যা করা হয়। মেজর খালেদ এবং মেজর মোজাফফর পালিয়ে যেতে সক্ষম হলেও ক্যাপ্টেন মোসলেহ উদ্দিন গ্রেফতার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডের সাজা লাভ করেন। ২০১০ সাল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন।

১৯৮১ সালের ৩০শে মে জিয়াউর রহমান নিহত হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনীর চীফ অব আর্মি স্টাফ লে.জে.হু.মু. এরশাদ মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মঞ্জুরের নেতৃত্বে সংগঠিত ক্যু দমন করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দেন। প্রথমেই কুমিল্লা সেনানিবাস মুভ করে চট্টগ্রাম দখলে নেওয়ার জন্য।

সরকার বিদ্রোহীদের আত্মসমর্পণ করার নির্দেশ দিয়ে সময়সীমা প্রদান করে। চট্টগ্রাম সার্কিট হাউজে অপারেশনে অংশগ্রহণকারী অফিসাররা এবং অধিকাংশ সৈন্য আত্মসমর্পণ করে। নেতৃত্ব প্রদানকারী অফিসাররা সহ জিওসি মঞ্জুর পার্বত্য চট্টগ্রামে পালানোর চেষ্টা করেন। পথিমধ্যে সরকার প্রেরিত বাহিনী কর্তৃক তারা গ্রেফতার হন। কর্নেল মতিউর রহমান এবং লে. কর্নেল মাহবুব (২১ ইস্ট বেঙ্গলের প্রধান, মঞ্জুরের ভাগ্নে) মেজর মান্নান (অমুক্তিযোদ্ধা) কর্তৃক নিহত হন।

জেনারেল মঞ্জুর তার স্ত্রী ও সন্তানদের খাওয়ানো অবস্থায় ফটিকছড়ির একটি চা বাগানের জীর্ণ কুটিরে পুলিশ ইন্সপেক্টর গোলাম কুদ্দুসের হাতে ধরা পড়েন। পুলিশ ইন্সপেক্টর গোলাম কুদ্দুস তাকে গ্রেফতার করে হাটহাজারী থানায় নিয়ে যায়। সেখানে তিনি একজন আইনজীবীর জন্য আবেদন করলে তা নাকচ করে দেওয়া হয়। তিনি বারবার পুলিশের হেফাজতে থেকে চট্টগ্রামে জেলে প্রেরিত হওয়ার জন্য আবেদন করতে থাকেন। তিনি বুঝতে পেরেছিলেন পুলিশের হেফাজত থেকে নিষ্কৃতি পেলেই সেনাবাহিনী তাকে হত্যা করবে। কিন্তু যখন তাকে পুলিশ ভ্যানে উঠানো হয়, তখন সেনাবাহিনী একটি দল থানায় উপস্থিত হয়। কিছুক্ষণ বিতর্কের পর ক্যাপ্টেন্ এমদাদ জেনারেল মঞ্জুরের হাত-পা বেঁধে প্রায় টেনে হিঁচড়ে গাড়িতে তুলে চট্টগ্রাম অভিমুখে রওয়ানা হয়। পরবর্তীতে কী ঘটেছিল তা সরকার কখনো প্রকাশ করেনি। তবে সরকারের রেডিও-টেলিভিশনে ঘোষিত হয়- চট্টগ্রাম সেনানিবাসে একদল উচ্ছৃঙ্খল সৈন্যের হাতে জেনারেল মঞ্জুর নিহত হয়েছেন।

১২ জন মুক্তিযোদ্ধা অফিসারকে জিয়া হত্যাকাণ্ডে ভূমিকার জন্য সামরিক আদালতে মাত্র ১৮ দিনের দ্রুত বিচারকার্যে ফাঁসি দেওয়া হয়। ১৩তম মুক্তিযোদ্ধা অফিসারকে চট্টগ্রামে ৩০শে মের ঘটনাপ্রবাহে বুলেটের আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন থাকায় দুই বছর পরে ফাঁসি দেওয়া হয়।

সামরিক ট্রাইবুনালে জিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে ১৮ জন অফিসারকে অভিযুক্ত করা হয়। এরা সবাই মুক্তিযোদ্ধা। এদের মধ্যে ১৩ জন মৃত্যদণ্ড এবং বাকি ৫ জন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড লাভ করেন। এ অফিসারদের ১৯৮১ সালের ১-৩ জুনের মধ্যে গ্রেফতার করা হয়েছিল। অমুক্তিযোদ্ধা মেজর জেনারেল আবদুর রহমানের নেতৃত্বে ১০ জুলাই ১৯৮১ থেকে ২৮ জুলাই ১৯৮১ পর্যন্ত চট্টগ্রাম জেলে সামরিক আদালতের কার্যক্রম পরিচালিত হয়।

রায় অনুযায়ী ১২ জন অফিসারের মৃত্যুদণ্ড কার্যকর হয়। বিচারকারী অফিসার মেজর জেনারেল আবদুর রহমানকে পরবর্তীতে ১৯৮৩/৮৪ সালে ফ্রান্সে রাষ্ট্রদূত হিসেবে প্রেরণ করা হয় এবং সেখানেই তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। জেনারেল রহমানের পরিবারের দাবি, তার মৃত্যুর সাথে এরশাদ জড়িত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত
ব্রিগেডিয়ার মহসিন উদ্দিন আহমেদ
কর্নেল এম আব্দুর রশীদ
লেঃ কর্নেল এওয়াইএম মাহফুজুর রহমান
লেঃ কর্নেল এম দেলোয়ার হোসেন
লেঃ কর্নেল শাহ মোঃ ফজলে হোসেন
মেজর এজেড গিয়াসউদ্দীন আহমেদ
মেজর রওশন ইয়াজদানী ভূঁইয়া
মেজর কাজী মোমিনুল হক
মেজর এম মজিবুর রহমান
ক্যাপ্টেন মোঃ আব্দুস সাত্তার
ক্যাপ্টেন জামিল হক
লেঃ রফিকুল হাসান খান

কারাদণ্ডপ্রাপ্ত
লেঃ মোসলেহ উদ্দীন। (যাবজ্জীবন কারাদন্ড)

বহিষ্কৃত অফিসারগণ
ব্রিগেডিয়ার আবু সৈয়দ মতিউল হান্নান শাহ
ব্রিগেডিয়ার একেএম আজিজুল ইসলাম
ব্রিগেডিয়ার গিয়াস উদ্দীন আহমেদ চৌধুরী (বীর বিক্রম)
ব্রিগেডিয়ার আবু জাফর আমিনুল হক (বীর বিক্রম)
কর্নেল মোঃ বজলুল গনি পাটোয়ারী (বীর প্রতিক)
লেঃ কর্নেল এএস এনামুল হক
লেঃ কর্নেল মোঃ জয়নাল আবেদিন
লেঃ কর্নেল মোঃ আব্দুল হান্নান (বীর প্রতিক)
মেজর মঞ্জুর আহমেদ (বীর প্রতিক)
মেজর ওয়াকার হাসান (বীর প্রতিক)
মেজর মোঃ আব্দুল জলিল
মেজর রফিকুল ইসলাম
মেজর মোঃ আব্দুস সালাম
মেজর একেএম রেজাউল ইসলাম (বীর প্রতিক)
মেজর মোঃ আসাদুজ্জামান
ক্যাপ্টেন জহিরুল হক খান (বীর প্রতিক)
ক্যাপ্টেন মাজহারুল হক
ক্যাপ্টেন এএসএম আব্দুল হাই
ক্যাপ্টেন ইলিয়াস
লেঃ আবুল হাসেম

জিয়া ২৬ মার্চ ১৯৭১ সালে ক্যু করে যে অস্থিরতার জন্ম দিয়েছেন, জিয়া হত্যা ও এই বিচারের মধ্যে মধ্য দিয়ে সেই অস্থিরতার পরিসমাপ্তি ঘটে। কারণ এরপর আর মুক্তিযোদ্ধাদের (বাম ও লীগ) পক্ষ হয়ে নেতৃত্ব দেয়ার মতো কেউ অবশিষ্ট ছিল না।