জীবনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জীবনী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

১৭ জুন, ২০২৫

শহীদ ইয়াহিয়া সিনওয়ার : আমাদের মহানায়ক


হামাসের নাম তো আমরা সবাই জানি। হামাসের ওপর ভিত্তি করেই এখন টিকে আছে ফিলিস্তিনের মজলুম মানুষদের স্বাধীনতা সংগ্রাম। আর হামাস বহুদিন ধরে সারভাইভ করে যাচ্ছে 'আল মাজদ' বাহিনীর সহায়তায়। হামাস হলো সামগ্রিক সংগঠন। এর যোদ্ধা শাখা হলো আল কাসসাম ব্রিগেড। আল কাসসাম ব্রিগেডের নাম সবাই জানলেও 'আল মাজদ' অনেকটাই আড়ালের সংগঠন।  

হামাসের আল-মাজদ বাহিনী হলো ফিলিস্তিনি সংগঠন হামাসের একটি অভ্যন্তরীণ নিরাপত্তা শাখা, যা মূলত গোয়েন্দা ও পাল্টা-গোয়েন্দা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত। এই শাখাটি হামাসের সামরিক এবং রাজনৈতিক কার্যক্রমের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বলা যায় এটা হামাসের গোয়েন্দা বাহিনী।

আল-মাজদ বাহিনী ১৯৮৭ সালের শেষ দিকে গঠিত হয় বলে জানা যায়, যখন হামাস নিজেকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের একটি শক্তিশালী শাখা হিসেবে প্রতিষ্ঠিত করছিল। হামাস প্রতিষ্ঠাতা শায়খ ইয়াসিনের নির্দেশে ইয়াহিয়া সিনওয়ার হাত ধরে এই বাহিনী যাত্রা শুরু করে। আল-মাজদের প্রাথমিক উদ্দেশ্য হলো হামাসের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা, ইসরায়েলি গুপ্তচর এবং ফিলিস্তিনি সহযোগীদের (যারা ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি করে বলে সন্দেহ করা হয়) শনাক্ত ও নির্মূল করা। এছাড়া, এই বাহিনী হামাসের সামরিক ও রাজনৈতিক কার্যক্রমের গোপনীয়তা রক্ষা এবং ইসরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের ট্র্যাক করার কাজে নিয়োজিত। 

আল-মাজদ সন্দেহভাজন ইসরায়েলি এজেন্টদের তদন্ত করে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এই বাহিনী গাজা উপত্যকায় হামাসের নিয়ন্ত্রণ বজায় রাখতে এবং সংগঠনের মধ্যে বিশ্বাসঘাতকতা প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে। হামাসের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং গাজায় সংগঠনের অভিযানের গোপনীয়তা রক্ষা করা এই শাখার অন্যতম দায়িত্ব। তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের কার্যক্রমের বিরুদ্ধে পাল্টা-গোয়েন্দা অভিযান চালায়।

আল-মাজদ সন্দেহভাজন সহযোগীদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রয়োগ করে, প্রয়োজনে তারা মৃত্যুদণ্ডও দিয়ে থাকে। আল-মাজদ হামাসের সামরিক শাখা ইজ আদ-দীন আল-কাসসাম ব্রিগেড থেকে আলাদা, যদিও উভয় শাখা পরস্পরের সঙ্গে সমন্বয় করে কাজ করে। আল-মাজদের কার্যক্রম বেশি গোপনীয় এবং অভ্যন্তরীণ নিরাপত্তার উপর কেন্দ্রীভূত। ইয়াহিয়া সিনওয়ার এই বাহিনীর প্রতিষ্ঠাতা সদস্যদের একজন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আল-মাজদ হামাসের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করেছে। 

আমাদের আজকের আলোচনা আল মাজদের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে নিয়ে। ১৯৮৭ সালে শায়খ আহমাদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠার অল্প সময় পর দলটির অন্যতম নেতা হিসেবে যোগ দেন সিনওয়ার। তিনি শুরু থেকেই আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে জোর দেন। তাঁর ভাষ্য ছিল আমাদের সব অগ্রগতি নিমিষেই ব্যর্থ হবে যদি আমাদের গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী না করি। আমাদেরকে আমাদের নিজের মধ্যেই গোয়েন্দা কার্যক্রম চালাতে হবে। শায়খ আহমাদ ইয়াসিন ইয়াহিয়া সিনওয়ারের ওপর আস্থা রেখেই আল মাজদ বাহিনী গড়ে তুলেছেন।

ইয়াহিয়া সিনওয়ার অল্প সময়ের মধ্যেই একটি শক্তিশালী বাহিনী তৈরি করেন। এটা হামাসকে যেমন শক্তিশালী করে তেমনি দুর্বল করেছে ইসরাঈলকে। ইসরাঈল ক্রমাগতভাবে ফিলিস্তিনীদের খবরাখবর থেকে বঞ্চিত হচ্ছে। আল মাজদ অল্প সময়ের মধ্যে মুসলিমদের মধ্যে থাকা ইসরাঈলী গুপ্তচরদের হামাস ও ফিলিস্তিন থেকে বহিষ্কার করতে শুরু করেছিল। এই আল মাজদের ওপর ভরসা করে শক্তিশালী হয়ে ওঠে হামাস। এদিকে মোসাদ ও শিন বেতের মূল শত্রু হয়ে ওঠে আল মাজদের কমান্ডিং অফিসার ইয়াহিয়া সিনওয়ার।

জন্ম ও শৈশবঃ

ইয়াহিয়া সিনওয়ারে পুরো নাম ইয়াহিয়া ইবরাহিম হাসান সিনওয়ার। তিনি ছিলেন ফিলিস্তিনের একজন গোয়েন্দা, রাজনীতিবিদ, যোদ্ধা, লেখক এবং সর্বশেষ হামাসের রাজনৈতিক শাখার প্রধান। তিনি গাজা উপত্যকায় হামাসের নেতৃত্ব দিয়েছিলেন এবং ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের উপর হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত।

ইয়াহিয়া সিনওয়ার ১৯৬২ সালের ২৯ অক্টোবর গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। তার পরিবার ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় মাজদাল আসকালান (বর্তমানে ইসরায়েলের অংশ) থেকে বিতাড়িত হয়ে গাজায় উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছিল। তার বাবা-মায়ের বিষয়ে বিশদ তথ্য জানা যায় না, তবে জানা যায় তার তিন ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বড়। তার এক ভাই, মোহাম্মদ সিনওয়ার, হামাসের শীর্ষ নেতা এবং আরেক ভাই, যাকারিয়া সিনওয়ার, ফিলিস্তিনের একজন খ্যাতিমান ইতিহাসবিদ ও একাডেমিশিয়ান।

ইয়াহিয়া সিনওয়ার খান ইউনিস শরণার্থী শিবিরে কঠিন পরিবেশে বড় হন। ১৯৪৮ সালে তার পরিবারের বাস্তুচ্যুতির কারণে তাদের জীবন ছিল দারিদ্র্য ও অনিশ্চয়তায় পূর্ণ। এই পরিবেশ তাকে ফিলিস্তিনি সংগ্রামের প্রতি গভীরভাবে প্রভাবিত করে এবং তার রাজনৈতিক ও সামরিক জীবনের ভিত্তি তৈরি করে। সিনওয়ার খান ইউনিস সেকেন্ডারি স্কুল ফর বয়েজে পড়াশোনা করেন। পরবর্তীতে তিনি গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে আরবি স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাগত জীবন তাকে ফিলিস্তিনি আন্দোলনের প্রতি আরও প্রতিশ্রুতিবদ্ধ করে এবং তিনি ছাত্রজীবন থেকেই হামাসের সঙ্গে জড়িত হন। যেহেতু তিনি ও তার পরিবার ইসারাইলি আগ্রাসনে উদ্বাস্তু হয়েছেন তাই ফিলিস্তিনের ভূমি উদ্ধারে ও স্বাধীনতা সংগ্রামে তিনি তার জীবনকে উৎসর্গ করেছেন। 

ইয়াহিয়া সিনওয়ার ১৯৮৭ সালে হামাসের সঙ্গে যুক্ত হন। ১৯৮৮ সালে তিনি দুজন ইসরায়েলি সেনা এবং ১২ জন ফিলিস্তিনি (যাদের ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগ ছিল) হত্যার সঙ্গে জড়িত থাকার দায়ে গ্রেপ্তার হন। এই ঘটনায় তাকে চারটি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তিনি ২০১১ সালে গিলাদ শালিত বিনিময় চুক্তির অংশ হিসেবে মুক্তি পান, যেখানে ১০২৭ ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে একজন ইসরায়েলি সেনাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তিনি দ্রুত হামাসের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন এবং ২০১৭ সালে গাজায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান নির্বাচিত হন। ২০২৪ সালের আগস্টে ইসমাইল হানিয়ার মৃত্যুর পর তিনি হামাসের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সাংগঠনিক ও কারাজীবন:

হামাস গঠিত হওয়ার আগে থেকেই ইয়াহিয়া সিনওয়ার ফিলিস্তিনের মুক্তি সংগ্রামে যুক্ত ছিলেন। তিনি কিশোর বয়স থেকে ইখওয়ানুল মুসলেমিনের সাথে যুক্ত ছিলেন। খান ইউনিসে মুসলিম ব্রাদারহুডের একটি বিশাল আস্তানা ছিল। শরণার্থী শিবিরের দরিদ্র যুবকদের মসজিদে যেতে উদ্বুদ্ধ করতে বিশাল আন্দোলন গড়ে তুলেছিল এই সংগঠনটি। পরে স্থানটি হামাসের জন্যও একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হয়ে দাঁড়ায়। এর অন্যতম মধ্যমণি ছিলেন ইয়াহিয়া সিনওয়ার।

১৯৮২ সালে ২০ বছর বয়সে তিনি প্রথম ইসরাঈলি পুলিশের হাতে গ্রেপ্তার হন। তাকে চার মাসের প্রশাসনিক আটকাবস্থায় রাখা হয়। মুক্তির পর মাত্র এক সপ্তাহ পরে তাকে পুনরায় গ্রেপ্তার করা হয় এবং বিনা বিচারে ছয় মাস কারাগারে রাখা হয়। ১৯৮৫ সালে তিনি আবার গ্রেপ্তার হন এবং আট মাসের কারাদণ্ডে দণ্ডিত হন। এই সময়েই তিনি হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের আস্থা অর্জন করেন। তেল আবিবের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের সিনিয়র গবেষক কোবি মাইকেল বলেন, তারা দুজন খুব ঘনিষ্ঠ হয়ে ওঠেন। সংগঠনের আধ্যাত্মিক নেতার সাথে এই সম্পর্ক পরে সিনওয়ারকে আন্দোলনের মধ্যে একটি "বিশেষ মর্যাদা" দেয়। হামাস ও আল মাজদের নেতা হিসেবে তিনি ১৯৮৮ সালে পুনরায় গ্রেপ্তার হন। এবার আর সাধারণ বিক্ষোভকারী হিসেবে নয়, গোয়েন্দা হিসেবে গ্রেপ্তার হন। 

দুই ইসরায়েলি সৈন্যকে অপহরণ ও হত্যার পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করার সন্দেহে ১২ ফিলিস্তিনিকে (ইসরাঈলিদের গোয়েন্দা) হত্যার নেতৃত্ব দেওয়ার অভিযোগে তার বিচার করা হয়। এ মামলায় তাকে চার দফা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কারাবাসের সময় সিনওয়ার ইসরাঈলি কারাগারে হামাস বন্দীদের সুপ্রিম লিডারশিপ কমিটির নেতৃত্ব দেন। কারাগারকে ইয়াহিয়া সিনওয়ার বানিয়ে ফেলেন হামাস যোদ্ধাদের রিক্রুটমেন্ট ও টেনিং-এর মোক্ষম স্থান। মাঝে কারাগারে বিভিন্ন দাবী দাওয়ায় অনশন ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে বিদ্রোহও করেন তিনি। সিনওয়ার দুইবার কারাগার থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু উভয় প্রচেষ্টাই ব্যর্থ হয়। 

ইয়াহিয়া সিনওয়ার তার কারাজীবনের সময় বেশ কিছু সাহিত্য রচনা করেছেন। তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো উপন্যাস ‘আশ-শাওক ওয়াল কারানফুল’ (কাঁটা ও ফুল), যা ২০০৪ সালে বিরশেবা কারাগারে লেখা। এই উপন্যাসে তিনি ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধ থেকে ২০০১ সাল পর্যন্ত ফিলিস্তিনি জনগণের দুর্দশা, স্বাধীনতা সংগ্রাম এবং রাজনৈতিক দ্বন্দ্ব তুলে ধরেছেন। তিনি দাবি করেন, উপন্যাসটি তার নিজের গল্প নয়, বরং ফিলিস্তিনি জনগণের সম্মিলিত কাহিনী। বইটি ইংরেজি, ফ্রেঞ্চ, উর্দুসহ বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। এছাড়া তিনি দুটি গবেষণা গ্রন্থ রচনা করেছেন।

সিনওয়ার তার কারাজীবনকে পড়া-লেখাসহ হিব্রু শেখার কাজেও ব্যবহার করেন। ইসরাঈলী গোয়েন্দা সংস্থা শিন বেতের দুই প্রধানের লেখা তিনটি বই তিনি হিব্রু থেকে আরবিতে অনুবাদ করেন। এ সময় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে ধারণা নেন তিনি।

২০১১ সালে একটি চুক্তির অংশ হিসেবে সিনওয়ারকে মুক্তি দেওয়া হয়, যেখানে একজন ইসরায়েলি জিম্মি, আইডিএফ সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে ১,০২৭ জন ফিলিস্তিনি ও ইসরায়েলি আরব বন্দীকে জেল থেকে মুক্তি দেওয়া হয়। শালিতকে পাঁচ বছর ধরে অপহরণ করে রাখা হয়েছিল এবং অপহরণকারীদের মধ্যে সিনওয়ারের ভাইও ছিলেন, যিনি হামাসের একজন সিনিয়র সামরিক কমান্ডার।

ফিলিস্তিনের নেতা সিনওয়ারঃ

ইয়াহিয়া সিনওয়ার গাজায় ফিরে আসার পর গাজার মুসলিমরা তাকে নিয়ে উৎসব করতে থাকে। এর মূল কারণ ছিল হামাসের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে তার বিশেষ মর্যাদা এবং ইসরায়েলি কারাগারে তার জীবনের অনেকগুলো বছর উৎসর্গ করা।

২০১২ সালে হামাসের রাজনৈতিক শাখায় যোগ দেন সিনওয়ার। এ সময় কাসসাম ব্রিগেডের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখেন তিনি। ২০১৪ সালে গাজায় ইসরায়েলের সাত সপ্তাহের আগ্রাসনের সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ভূমিকা পালন করেন সিনওয়ার। পরের বছর অর্থাৎ ২০১৫ সালে যুক্তরাষ্ট্র তাকে 'আন্তর্জাতিক সন্ত্রাসী' হিসেবে অপবাদ দেয়। ২০১৭ সালে ইসমাঈল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হলে সিনওয়ারকে গাজায় হামাস প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

ইয়াহিয়া সিনওয়ার ২০১২ সাল থেকেই আল মাজদকে আরো ফাংশনাল করেন। তিনি গাজার অভ্যন্তরে টানেল নেটওয়ার্ক একটি অন্য মাত্রায় নিয়ে যান। এই টানেল নেটওয়ার্ক ব্যবহার করে হামাস যোদ্ধারা ইসরাঈলে ও মিশরে যাতায়াত করতে পারতো। ইয়াহিয়া সিনওয়ারের আরেকটি বড় সাফল্য ছিলো তিনি ইরানের সাথে সম্পর্ক বৃদ্ধি করেন। ইরানের প্রযুক্তি ব্যবহার করে আল কাসসাম ব্রিগেডকে শক্তিশালী করেন। টানেলে অস্ত্র কারখানা গড়ে তুলেন। মিশর থেকে ইখওয়ানুল মুসলিমিনের সহায়তায় খাবার, পোশাক, চিকিৎসা ও অন্যান্য সহায়তার দ্বার উন্মূক্ত করেন। গাজার মেধাবী ছাত্রদের তিনি সারা পৃথিবীতে ছড়িয়ে দেন ইখওয়ানুল মুসলিমিনের নেটওয়ার্ক ব্যবহার করে। কয়েক বছরের মধ্যে গাজার চেহারাই তিনি পালটে দেন।

ইয়াহিয়া সিনওয়ার কখনোই আপোষকামী মনোভাবের মানসিকতা লালন করতেন না। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল তিনি কোনোভাবেই ভয় পেতেন না। কবি কাজী নজরুল যেমন বিদ্রোহী কবিতায় বলেছেন "আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি" এই কথাটির সাথে আমি কেবল ইয়াহিয়া সিনওয়ারকেই সম্পর্কিত করতে পারি। তিনি তার কিশোর বয়স থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যুদ্ধ করে গেছেন।   

শাহদাতঃ

১৬ অক্টোবর ২০২৪। আনুমানিক ১০টায় ইসরাঈলি সন্ত্রাসী আইডিএফ সৈন্যরা একজন ব্যক্তিকে একটি ভবনের আশেপাশে ঘোরাঘুরি করতে দেখে। বিকাল ৩টায়, একটি আইডিএফ ড্রোন তিনজন ব্যক্তিকে ভবন থেকে বেরিয়ে আসতে দেখে, দু'জন কম্বলে ঢাকা এবং তৃতীয় জনের জন্য পথ পরিষ্কার করছিল। সৈন্যরা গুলি চালায় এবং দলটি আলাদা হয়ে যায়, দু'জন একটি ভবনে প্রবেশ করে এবং তৃতীয়জন (সিনওয়ার) আরেকটি ভবনে প্রবেশ করেন এবং দ্বিতীয় তলায় উঠে যান।

গোলাগুলির এক পর্যায়ে একজন আইডিএফ সৈন্য গুরুতর আহত হয়। একটি ট্যাঙ্ক সিনওয়ারের অবস্থানে একটি শেল নিক্ষেপ করে এবং অন্য সৈন্যরা ভবনের পাশে অবস্থান নেয়। সিনওয়ার তাদের লক্ষ্য করে দুটি গ্রেনেড নিক্ষেপ করে; একটি বিস্ফোরিত হয়। সন্ত্রাসী ইহুদী সৈন্যরা পিছু হটে এবং একটি ড্রোন পাঠিয়ে দেয় যা একটি আহত ব্যক্তিকে সনাক্ত করে যার মুখ ঢাকা তিনি একটি লাঠি দিয়ে ড্রোনটিকে আঘাত করার চেষ্টা করেন। মুখোশধারী ব্যক্তিটি সিনওয়ার কিনা তা সে সময় জানা যায়নি।

ঘটনার পরের দিন সৈন্যরা একটি মৃতদেহ দেখতে পায় যা সিনওয়ারের সাথে সাদৃশ্যপূর্ণ, সামরিক ভেস্ট পরিহিত, একটি গ্রেনেড এবং একটি বন্দুক, ৪০,০০০ শেকেল (ইসরাঈলি মুদ্রা), একটি লাইটার, একটি ইসরাঈলি পাসপোর্ট। সেখান থেকে আরো দুইজনের লাশ উদ্ধার করা হয় নগদ টাকা, অস্ত্র ও ভুয়া পরিচয়পত্রসহ। ডিএনএ পরীক্ষা, দাঁতের রেকর্ড এবং আঙুলের ছাপের মাধ্যমে ইসরাঈলিরা নিশ্চিত হয় তিনি ছিলেন আমাদের বীর যোদ্ধা, আমাদের নেতা শহীদ ইয়াহিয়া সিনওয়ার। 

ইয়াহইয়া সিনওয়ার আমাদের জীবদ্দশায় ঐতিহাসিক হক ও বাতিলের লড়াইয়ের সবচেয়ে সাহসী যোদ্ধা। অমর মহানায়ক। মুমিনদের মধ্যে কিছু লোক আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যে পরিণত করেছে। তাদের কেউ কেউ (শাহাদাত বরণ করে) তার দায়িত্ব পূর্ণ করেছে। আবার কেউ কেউ (শাহাদাত বরণের) প্রতীক্ষায় রয়েছে। তারা (তাদের সংকল্পে) কোনো পরিবর্তন করেনি। (সূরা আহযাব, আয়াত-২৩)

ধারাবাহিকভাবে হামাস নেতাদের শাহাদাতের ঘটনায় কবি আল মাহমুদ এর লেখা আমাদের মিছিল কবিতার কথা বাববার মনে করিয়ে দেয়,

‘‘আমরা তো শাহাদাতের জন্যই
মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি।
কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়
কেউ মরুভূমির উষ্মবালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে
আমরা আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই।’’

১৪ মার্চ, ২০২৫

বাংলাদেশের প্রথম পর্যটন জাহাজের ইতিকথা


ছোট ভাই এসেছে আমেরিকার নিউজার্সি থেকে। ছোট ভাই বেশ ভ্রমণপ্রিয়। দেশ বিদেশ ভ্রমণ করে সারা কিন্তু বাংলাদেশটাই ভালো করে ঘোরা হয় নাই।

আমেরিকায় থাকাকালেই ছোট ভাই বাংলাদেশের অনিন্দ্যসুন্দর প্রবাল দ্বীপের খবর পান। দেশে এসেই বড়ভাইকে বলেন, চলো ভাই, আমরা সেন্টমার্টিন ঘুরে আসি। বড় ভাই রাজনীতিবিদ। ঘোরার সময় কই?

ছোট ভাইয়ের পীড়াপীড়িতে দুই ভাইয়ের পরিবার, বাবা-মা সহ বড় ভাই রওনা হলেন সেন্টমার্টিন। একটি ট্রলারে করে তারা রওনা হলেন। যাওয়ার সময় কোনো বিপত্তি হয়নি। এতো সুন্দর একটা দ্বীপ সবাইকে বিমোহিত করে।

এই অসাধারণ উদযাপনের মধ্যে কপালে ভাঁজ পড়ে বড় ভাইয়ের। এতো সুন্দর একটা দ্বীপ। এতো সুন্দর পর্যটন এরিয়া। অথচ এখানে আসার কোনো ভালো ব্যবস্থা নেই। বাংলাদেশের পর্যটন শিল্প নিয়ে তিনি ভাবতে থাকেন।

দুইদিন থাকার পর এবার ফেরার পালা। পুরো পরিবার ট্রলারে উঠে বসলেন। এমন সময় হঠাৎ সমুদ্র উত্তাল। কাঁপতে শুরু করে ট্রলার। ট্রলারে থাকা মানুষগুলোর আর্তচিৎকার আর হাহাকারে পরিবেশ ভারি হয়ে ওঠে। দুই ভাই তাদের সন্তানদের আগলে ধরে রেখেছেন।

কিন্তু সমুদ্রের পানির দাপটে তা বেশ কষ্টসাধ্য হয়ে উঠছিল। একবার ট্রলার পানির সাথে সাথে উপরে উঠছে। পরক্ষণেই আবার সমুদ্রে আছড়ে পড়ছে। এই কঠিন অবস্থায় ট্রলারের সবাই হতাশ হয়ে পড়ে। দুই ভাই এবং তাদের পরিবারের সদস্যরা বাঁচার আশা ছেড়ে দেয়।

কিন্তু আল্লাহর অশেষ রহমতে সেই কঠিন দিনের অবসান হয়। তারা কোনো রকম অর্ধমৃত অবস্থায় টেকনাফে পোঁছে। বড় ভাই পাড়ে এসে জানতে পারেন এটা নাকি সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দাদের নিয়তি। এভাবেই তাদেরকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে বাংলাদেশের সাথে যোগাযোগ করে চলতে হয়।

এবার টেকনাফ থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি। ঢাকা যাওয়ার সময় ছোট ভাইসহ সবাই ঘুমে। কিন্তু বড় ভাই জেগে আছেন টেকনাফ ও সেন্টমার্টিনবাসীর চিন্তায়। এভাবে তো মানুষের জীবন চলতে পারে না।

ঢাকায় এসে বড় ভাই এই সমস্যা নিয়ে অনেক চিন্তা ও বিশেষজ্ঞদের সাথে আলোচনা করেন। কিন্তু সমাধানে আসা যায়নি। কারণ এই সমস্যার সমাধান হলো টেকনাফ - সেন্টমার্টিন রুটে জাহাজ চালু করা। কিন্তু জাহাজ চালু করার মতো যাত্রী সেখানে নেই। সরকারিভাবেও ভর্তুকি দিয়ে জাহাজ চালু করার কথা ভেবেছিলেন। কিন্তু সেটাও সম্ভবপর হয়নি।

তখন বড় ভাইয়ের মাথায় নতুন আইডিয়া এলো। পর্যটন জাহাজ চালু করলে কেমন হয়। জাহাজের নৈমিত্তিক খরচ ওঠাতে পর্যটক লাগবে। ঐ রুটে এতো পর্যটকও নেই। তারপরও বড় ভাইয়ের দৃঢ় কঠিন সিদ্ধান্ত জাহাজ চালু করতেই হবে। এভাবে দ্বীপের মানুষকে বিপদে রেখে শান্তিতে থাকা যাবে না।

বড় ভাই সিদ্ধান্ত নিলেন, সেন্টমার্টিনে যাওয়ার কথা বলে একটা পর্যটন জাহাজ চালু করবেন। এটা বিভিন্ন মিডিয়ায় প্রচার করবেন। তাহলে যাত্রী পাওয়া যাবে। আর যাত্রী পাওয়া গেলে জাহাজের নৈমিত্তিক খরচ উঠে আসবে। ভর্তুকি দিতে হবে না। বিনিময়ে জীবনযাত্রা সহজ হবে সেন্টমার্টিনের অসহায় মানুষদের।

সাহস করে লক্ষ লক্ষ টাকা লগ্নি করলেন তিনি। চালু হয়ে গেল বাংলাদেশের প্রথম পর্যটন জাহাজ। চারদিকে খবর রটে গেলো। হাজার হাজার পর্যটক জুটে গেলো টেকনাফ ও সেন্টমার্টিনে। আর সেই সাথে সমস্যার সমাধান হয়ে গেলো সেন্টমার্টিনবাসীর।

শুধু তাই নয়। একমাত্র মাছধরা ছিল যে সেন্টমার্টিনবাসীর আয়ের উৎস, সেই সেন্টমার্টিনবাসীর আয়ের উৎসই চেইঞ্জ হয়ে গেলো। এখন পর্যটনই হচ্ছে সেন্টামার্টিনবাসীর মূল আয়ের উৎস। বড় ভাই সেই পর্যটন জাহাজে অনেক যাত্রী দেখে লম্বা শ্বাস ছাড়লেন। এই জাহাজকে বাঁচিয়ে রাখবে পর্যটকরা, আর সেন্টমার্টিনবাসীকে উদ্ধার করবে জাহাজটি। মানুষকে যেন পথ পাড়ি দিতে গিয়ে জীবন পাড়ি দিতে না হয়।

সেই জাহাজটির নাম কেয়ারি সিন্দবাদ। আর বড় ভাইয়ের নাম শহীদ মীর কাসেম আলী রহ.। যাঁর কাজ ছিল সমস্যা থেকে সম্ভাবনা তৈরি করা। দ্বীপবাসীর যাতায়াত সহজ করতে গিয়ে বাংলাদেশের পর্যটন খাতে সেন্টমার্টিনকে যুক্ত করে ফেললেন মীর কাসেম আলী রহ.। আল্লাহু আকবার। কী অসাধারণ মানুষ ছিলেন তিনি।

২০০৩ সালে তিনি 'কেয়ারি ট্যুরস এন্ড সার্ভিস লিমিটেড' নামে একটি কোম্পানি তৈরি করেন। কেয়ারি নামে আগেই তাঁর একটি হ্যাচারি, রিয়েল এস্টেটসহ অনেক প্রতিষ্ঠান ছিল। ২০০৪ সালের জানুয়ারিতে বাংলাদেশের প্রথম পর্যটন জাহাজ কেয়ারি সিন্দবাদ জাহাজ চালু হয়।

এই জাহাজের মাধ্যমে দেশ-বিদেশের মানুষ বঙ্গোপসাগর এবং সেন্টমার্টিন দ্বীপের মনোরম সৌন্দর্য পরিদর্শন এবং উপভোগ করতে সক্ষম হয়েছিল। এই জাহাজে রয়েছে ৩৪৬টি বিলাসবহুল বসার ব্যবস্থা, প্রথম শ্রেণীর ক্যান্টিন, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং অত্যন্ত দক্ষ কর্মী, ১২টি লাইফ র‍্যাফট, পর্যাপ্ত লাইফ জ্যাকেট, ১১টি লাইফ বয়া এবং একটি উদ্ধারকারী নৌকা।

এছাড়াও যাত্রীদের জন্য রয়েছে জাহাজটির নিজস্ব জেটি। দর্শনীয় স্থান দেখার জন্য পর্যাপ্ত খোলা জায়গা। এটি লম্বায় ১১২ ফুট, ২৫ ফুট প্রশস্ত। এখন পর্যন্ত এই রুটে ৭ টি জাহাজ চালু হয়েছে। কিন্তু এখনো সবচেয়ে কম ভাড়া হলো কেয়ারি সিন্দবাদের।

বাংলাদেশে এই মহানায়ককে বাঁচতে দিলো না মুশরিকরা। তারা তাদের দোসরদের দিয়ে হত্যা করেছে বাংলাদেশের মহান সন্তানদের। এই শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার জন্য একাত্তরের সৃষ্টি। একাত্তরের চেতনা দিয়েই এদেশের সম্ভাবনাকে খুন করা হয়েছে।

বাংলাদেশে ফিড মিল তৈরির ইতিহাস

 

তখন মিরপুর এতটা প্রসিদ্ধ ছিল না। গবির মানুষদের বসবাস সেখানে। জানালা দিয়ে তাকালেই দেখা যায় সারি সারি বস্তির ঘর।

মোটা পলিথিন দিয়ে ছাউনি দেওয়া বস্তির একটি ঘর। সেই ঘরের কর্ত্রী সন্তানসম্ভবা। ফ্ল্যাটের জানালা দিয়ে বস্তির মানুষদের দিনলিপি দেখা যায়। সেই দিনলিপি দেখে বস্তির মানুষদের জন্য কিছু সহায়তা করার চিন্তা আসে দালানে থাকা মানুষটার।

একদিন বস্তির সেই সন্তানসম্ভবা মহিলা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। বিল্ডিং-এ থাকা মানুষটা তার স্ত্রীকে নিয়ে ছুটে যান সেই মহিলার কাছে। গাড়ি ডেকে হাসপাতালে নিয়ে আসেন।

বস্তির মহিলাটির ভীষণ অপুষ্টি। হিমোগ্লোবিন ছিল খুবই কম। দালানের মানুষটি ডাক্তার হাসপাতাল ইত্যাদির সাথে জড়িত মানুষ ছিলেন। বস্তির মহিলাটির সমস্যা সমাধানে পুরো হাসপাতাল তৎপর হয়ে গেলো।

কিন্তু সর্বনাশ তো আগেই হয়ে আছে। দীর্ঘদিন অপুষ্টিতে থাকা মহিলাটির বাচ্চাটিকে বাঁচানো সম্ভব হয়নি। ছোট্ট বাচ্চাটি জন্ম নেয়ার সময়ই ইন্তেকাল করে। মহিলাটি এই যাত্রায় বেঁচে যায়। কিন্তু বাঁচার সংগ্রামটা ছিল বড়ই কষ্টসাধ্য।

দালানের মানুষটার কপালে ভাঁজ পড়ে। কিছু একটা করতে হবে এই সুবিধাবঞ্চিত মানুষদের জন্য। পারিবারিক পুষ্টি নিশ্চিত করতেই হবে। অপুষ্টির জন্য মানুষ মারা যাবে এই দেশে, এটা তো কোনোভাবেই হওয়া উচিত না।

দিন রাত চিন্তা করে একটি প্রতিষ্ঠান গড়ে তুললেন মহিলাদের জন্য। মহিলারা ঘরের ছোট্ট কোণায় গড়ে তুলবে মুরগির খামার। (৪/৬/৮ টি মুরগির একটি খাঁচা + ৪/৬/৮ টি ডিম পাড়া মুরগি + মুরগির খাবার + ঔষধ) এই মিলে একটা প্যাকেজ। মহিলাদের ঘরের সদস্য অনুসারে প্যাকেজ দেওয়া হবে। তারা কিস্তিতে প্যাকেজের মূল্য পরিশোধ করবে। যারা কিস্তি তুলতে আসবে তারাই ছোট খামার তদারক করবে। মুরগির ঔষধ ও খাবার দিয়ে যাবে।

দালানের মানুষটা এর মাধ্যমে তিনটা উদ্দেশ্য হাসিল করতে চেয়েছেন। এক. দেশের উৎপাদন বাড়ানো। দুই. মহিলাদের মাধ্যমে বাড়তি পারিবারিক আয়। তিন. মূল উদ্দেশ্য পারিবারিক পুষ্টি নিশ্চিত।

পরিকল্পনা অনেক বড়। কিন্তু সামর্থ সীমিত। তাই নিজের শিক্ষক স্ত্রীকেই কাজে লাগালেন। তাঁর স্ত্রী নিজে প্রশিক্ষণ নিলেন, কীভাবে খাঁচায় মুরগী পালতে হয়? অসুবিধা কী কী হয়? সেগুলো কীভাবে ওভারকাম করতে হয়?

স্বামী স্ত্রী মিলে প্রতিষ্ঠানটিকে দাঁড় করাতে থাকলেন। নিজের বারান্দায় মুরগির খামার গড়ে তুললেন। মহিলাদের ডেকে ডেকে প্রশিক্ষণ দিতে শুরু করলেন তারা। সফলতা পেতে শুরু করলেন। বহু মহিলা এই প্যাকেজ কার্যক্রমে যুক্ত হলেন। এরপর ওনারা দেখলেন ওনাদের প্রচুর ফিড দরকার।

এটি আশির দশকের ঘটনা। তখন পোল্ট্রি শিল্প বাংলাদেশে বিকশিত হয়নি। তাই ফিডের ব্যবস্থাও ছিল না। বিদেশ থেকেই আসতো কিছু। বহু মানুষ মুরগি চাষ শুরু করায় মুরগির খাদ্যের সংকট দেখা দিলো। দালানের মানুষটা ফিড তৈরি করার পরিকল্পনা গ্রহণ করলেন। ফিড মিল তৈরি করে ফেললেন।

শুধু তাই নয়, শহর থেকে এই কার্যক্রম গ্রামে ছড়িয়ে দিলেন। সেখানে দেখা গেলো মানুষের পুকুরও আছে। কার্যক্রমে মাছ যুক্ত হলো। ধীরে ধীরে মুরগির বাচ্চা, মাছের পোনা, গরুর খাবার সবকিছুই তৈরি করতে লাগলেন।

যেই সরকারই ক্ষমতায় থাকুক, সুযোগ পেলে সবসময় পরামর্শ দিতেন সরকার যেন "একটি পরিবার একটি খামার" প্রকল্প গ্রহণ করেন। বিশেষ করে ১৯৯১ সালে বিএনপি সরকার ক্ষমতায় এলে তিনি এটি ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে থাকেন।

দালানের সেই মানুষটির ফিড কারখানা ছিল গাজীপুরে। তিনি নানানভাবে সরকারকে উদ্বুদ্ধ করেন। সমবায় মন্ত্রনালয় অবশেষে তাদের পরিকল্পনায় বিষয়টি গ্রহণ করে। এর ধারাবাহিকতায় ১৯৯৬ সালে গাজীপুরের শ্রীপুরে "একটি পরিবার একটি খামার" প্রকল্পের পাইলটিং শুরু হয়। ততক্ষণে সরকার চেইঞ্জ হয়ে যায়।

কে ছিল সেই মানুষ? জানতে চান? বাংলাদেশের স্বৈরাচার জালিম হাসিনা এই অসাধারণ মানুষটাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে। তিনি আমাদের নেতা শহীদ মীর কাসেম আলী রহ.। আর তাঁর সেই প্রতিষ্ঠানের নাম এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (AIT)। ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান বাংলাদেশে ফিড তৈরির পাইয়োনিয়ার।

কী দারুণ মানুষ ছিলেন তিনি, জানি আর অবাক হই!!

৩১ অক্টো, ২০২৪

কবি সৈয়দ আলী আহসান কে ছিলেন?


কবি সৈয়দ আলী আহসান ছিলেন টুপি পরা ও দাঁড়ি রাখা একজন ভারতীয় সেবাদাস। পাকিস্তান আমলে সুবিধাজনক চাকুরি থাকার পরও তিনি ভারতের সাথে যোগাযোগ রক্ষা করে চলতেন।

পাকিস্তান আমলে প্রথমে পাকিস্তান রেডিও তারপরে করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ চালু হলে তিনি ওই বিভাগের চেয়ারম্যান নিযুক্ত হন। এরপর বাংলা একাডেমির প্রধান নিযুক্ত হন।

৭১ এ যুদ্ধ বাধিয়ে দিয়ে কবি আলী আহসান কলকাতায় চলে যান। সেখান থেকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ভূমিকা রাখেন। ভারতীয় কর্তা ব্যক্তিদের সাথে সমন্বয় করে মুক্তিযুদ্ধে পক্ষে ক্যাম্পেইন করেন।

স্বাধীন হওয়ার পর পরই মুজিবের সাথে দেখা করেন ও জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ চেয়ে নেন। ওনার ধানমন্ডির বাসায় নিয়মিত ভারতীয় সেনাবাহিনীর ও অন্যান্য বেসামরিক কর্মকর্তাদের বৈঠক হতো।

ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধানে রক্ষীবাহিনী গঠনের পরামর্শ ও জাবি'র জায়গা রক্ষীবাহিনীকে দেওয়া আলী আহসানেরই কাজ।

সৈয়দ আলী আহসানরা ইসলামের দোহাই দিয়ে মুজিবের অপশাসন টিকিয়ে রাখা যায় সে কাজই করে গেছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান নিয়ে শুরু হয়। আলী আহসান অনেক বিভাগ চালু করলেও ইসলাম রিলেটেড কোনো বিভাগ চালু করেননি। যাতে মাদ্রাসা ছাত্ররা সহজে প্রবেশ করতে না পারে।

১৯৭৩ সালে মুজিব সরকারের ইসলাম বিরোধী প্রকল্প অনুসারে কবি সৈয়দ আলী আহসান তার বিশ্ববিদ্যালয় থেকেও মুসলিম শব্দ বাদ দেন।

কুদরত-ই-খুদা'র ইসলামবিদ্বেষী শিক্ষা কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন কবি আলী আহসান। তিনি তার বিভিন্ন লেখায় এই শিক্ষা কমিশনের ভূয়সী প্রশংসা করেছিলেন।

১৯৭৩ সালে নাগপুরে বিশ্ব হিন্দি সম্মেলনে যোগ দিয়েছেন। তিনি হিন্দি ভাষায় কোনো সাহিত্য রচনা না করেও হিন্দী সাহিত্যে পদক লাভ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সাথে তার ভালো সম্পর্ক ছিল না। সেই সম্পর্ক খারাপের সূত্র ধরে শেখ কামালের সাথে তার মতবিরোধ হয়। সৈয়দ আলী আহসান জাবিতে জাসদের ছাত্রদের সুবিধা দিতে থাকেন। ছাত্রলীগ গুন্ডামি করবে এই কারণে তিনি ছাত্রসংসদ নির্বাচন দিচ্ছিলেন না।

অতঃপর এই বিষয়ে ফ্যাসিস্ট মুজিবের কাছে বিচার গেলে তিনি বলেন আমি এক শর্তে নির্বাচন দেব যদি আপনি আমাকে পুলিশ দেন। অতঃপর মুজিব পুলিশ দিল। কবি আলী আহসান পুলিশ দিয়ে ছাত্রলীগের গুন্ডামি রুখে দিল। নির্বাচনে জাসদ বিজয়ী হলো।

মুজিবের ব্ল্যাকলিস্টে পড়ে গেল আলী আহসান। উপাচার্যের চাকুরি হারালেন। মুজিবের সাথে দেখা করেও চাকুরি বাঁচাতে পারেন নি। অতঃপর চবিতে বাংলা বিভাগে জয়েন করলেন। সেখান থেকে বাকশালে যোগ দিতে ১৯৭৫ সালের ১৩ আগস্ট ঢাকায় এসেছিলেন।

১৫ আগস্ট বাকশালে যোগ দেওয়ার আগেই শেখ মুজিব পটল তুলেছিল। মুজিবের মৃত্যুতে তিনি আফসোস লীগের ভূমিকায় ছিলেন। কামাল - জামালের বউ'র দোষ নেই, রাসেলের দোষ নেই, আমরা আমাদের জাতিসত্ত্বা হারিয়ে ফেলবো ইত্যাদি নিয়ে প্রায় আফসোস করতেন।

তৎকালীন ঢাবি ভিসির পালিয়ে যাওয়া দেখে তিনিও কিছুদিন পুরান ঢাকায় ভাগ্নের বাসায় লুকিয়ে ছিলেন। পরে পরিস্থিতি বুঝে জিয়া ও এরশাদের প্রিয়পাত্র বনে যান। জীবনের শেষদিকে এসে জামায়াতের সাথেও সখ্যতা গড়ে তুলেন।

শিবিরের কিশোর পত্রিকা 'কিশোর কন্ঠে' ছড়া, কবিতা, ছোটগল্প লিখেছেন। ওনার একটি ছোটগল্প 'মানুষ' আমার এতো ভালো লেগেছিলো যে, গল্পটা এখনো মনে আছে। মরনোত্তর কিশোর কন্ঠ পুরষ্কারও পেয়েছেন।

৩ সেপ, ২০২৩

মীর কাসেম ছিলেন সৎ ব্যবসায়ীর প্রতিচ্ছবি

 

আজ ৩ সেপ্টেম্বর। শহীদ মীর কাসেম আলীর ৭ম শাহদাতবার্ষিকী। জননেতা মীর কাসেম আলী মিন্টু ক্ষণজন্মা একজন প্রতিভাবান উজ্জল নক্ষত্র হিসেবে পরিচিত। যিনি এদেশের ছাত্র জনতার প্রিয় কাফেলা ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, সংগঠক, শিল্প উদ্যোক্তা, সাংস্কৃতিক সংগঠন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিষ্ঠাতা, জনকল্যাণ ও সমাজকল্যাণ মূলক অসংখ্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবেই সকলের নিকট পরিচিত ও সমাদৃত।

আমরা হাদিস থেকে জানি ৭ শ্রেণির লোকদেরকে আল্লাহ তায়ালা কিয়ামতের দিন আরশের ছায়াতলে স্থান দেবেন। এরমধ্যে একশ্রেণির লোক হলো সৎ ব্যবসায়ী। আমাদের দেশে বড় ব্যবসায়ী মানেই লুটেরা। এই লুটেরা সাম্রাজ্যের মধ্যেই সৎ ব্যবসায়ীর নজির স্থাপন করেছেন শহীদ মীর কাসেম আলী রহ.। শহীদ মীর কাসেম আলী যেন আরশের ছায়াতলে স্থান পাওয়া ব্যবসায়ীদের প্রতিচ্ছবি।

জনাব মীর কাসেম আলী প্রিয় জন্মভূমি বাংলাদেশকে মেধা, যোগ্যতা দিয়ে সাধ্যমতো সাজানোর কারিগর হিসেবে ও নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি শুধু একজন রাজনীতিবিদই নন, দেশে-বিদেশে তিনি একজন উদ্যোক্তা, সফল ব্যবসায়ী হিসেবে সুপরিচিত। বিশেষ করে বাংলাদেশের পর্যটন শিল্পে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তিনি একটি সপ্নের সোনার বাংলাদেশ গড়তে দিন রাত পরিশ্রম করেছিলেন।

জাহেলিয়্যাতের মোকাবিলায় ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমানের চেষ্টায় নিজেকে করেছিলেন আত্মনিয়োগ। যেখানেই হাত দিয়েছেন, সোনা ফলেছে। সাহিত্য-সংস্কৃতি, অর্থনীতি, ব্যবসা, পর্যটন শিল্প, আবাসন খাত, কৃষি, মিডিয়া সব ক্ষেত্রেই তিনি ভূমিকা রেখেছেন স্বমহিমায় ও উজ্জ্বলতার সাথে। তিনি দেখিয়েছেন অমানবিক পুঁজিবাদী সমাজের বিপরীতে ইসলামের অপার সৌন্দর্য।

কেউ বক্তব্য দেয়, কেউ থিউরি দেয়, কেউ আবার সেই থিউরি কপচায়, কেউ বলে এই করা দরকার, সেই করা দরকার, কেউ উপদেশ দেয়, কেউ আবার সেই উপদেশের ক্রিটিসিজম করে, কেউ সমালোচনা করে, কেউ সেই সমালোচনার সমালোচনা করে বিতর্কের হাট বসায়। মীর কাসেম আলী এসবের লোক নন। তিনি নীরবে কাজ করে যেতেন। যারা কাজ করেন তাদের উৎসাহ দিতেন। তিনি বলার চাইতে করতেন বেশী। জনশক্তিদের উপদেশ দিয়ে শেখানোর চাইতে কাজ করে উদাহরণ হওয়া ছিল তার পছন্দের।

জন্ম ও শিক্ষা
অসংখ্য গুণের অধিকারী এই ক্ষণজন্মা ব্যক্তি ১৯৫২ সালের ৩১ ডিসেম্বর মানিকগঞ্জ জেলার, হরিরামপুর থানার, সূতালরী গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মৃত মীর তৈয়ব আলী ও মাতা মৃত রাবেয়া আখতার (ডলি বেগম)। পারিবারিকভাবে আদর করে তাঁকে পেয়ারু নামে ডাকতেন। ৪ ভাই ১ বোন। জনাব মীর কাসেম আলীর বাবা সরকারী চাকুরী করতেন বিধায় বরিশাল সরকারী প্রাথমিক বিদ্যালয় দিয়ে প্রাথমিক শিক্ষার হাতে খড়ি তাঁর।

মীর কাশেম আলী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বরিশালে অবস্থিত আদর্শ বিদ্যালয়ে ১৯৫৮-১৯৬২ সাল পর্যন্ত অধ্যয়ন করেন। ১৯৬৩-১৯৬৫ সাল পর্যন্ত ফরিদপুর জেলা স্কুলে লেখাপড়া করে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত উত্তীর্ণ হন। পরবর্তীতে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে লেখাপড়া করে ১৯৬৭ সালে এসএসসি পাস করেন। ১৯৬৭-১৯৬৮ শিক্ষাবর্ষে চট্টগ্রাম কলেজ থেকে লেখাপড়া করে ১৯৬৯ সালে এইচএসসি পাস করেন। অতঃপর তিনি চট্টগ্রাম কলেজে ১৯৬৯-১৯৭০ শিক্ষাবর্ষে বিএসসি অনার্স প্রথম বর্ষে পদার্থ বিজ্ঞান বিষয়ে ভর্তি হয়ে অধ্যয়নরত ছিলেন।

১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি চট্টগ্রাম কলেজের পদার্থ বিজ্ঞানে অনার্স প্রথম বর্ষের লেখাপড়া স্থগিত করেন। অতঃপর ১৯৭১-১৯৭২ শিক্ষাবর্ষের বিএ পাস কোর্সে সাবেক আদর্শ কলেজ বর্তমানে আইডিয়াল কলেজ, ৬৫ সেন্ট্রাল রোড ধানমন্ডি, ঢাকা থেকে অধ্যয়ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৭৩ সালের বিএ (পাশ) পরীক্ষা (১৯৭৪ সালে আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত হয়)। উক্ত পরীক্ষায় তৃতীয় বিভাগে উত্তীর্ণ হন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালের এমএ প্রিলিমিনারি পরীক্ষা মে-জুন ১৯৭৬ সালে অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষায় তৃতীয় বিভাগে এবং ১৯৭৫ সালে এমএ ফাইনাল পরীক্ষা (সেপ্টেম্বর-অক্টোবর/১৯৭৭ সালে অনুষ্ঠিত হয়)। উক্ত পরীক্ষায় অর্থনীতিতে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন।

সাংগঠনিক জীবন
মানবতার কল্যাণে জীবন ব্যায়িত মীর কাসেম আলী ছাত্রদের অধিকার আদায়ের লড়াইয়ে ছিলেন প্রথম কাতারে। ১৯৬৬ সালে যোগদান করেন মেধাবীদের প্রিয় সংগঠন ইসলামী ছাত্রসংঘে। ১৯৭১ সালের নভেম্বরে প্রাদেশিক জেনারেল সেক্রেটারির দায়িত্ব পালন করে। স্বাধীনতার পর ১৯৭৭ সালে ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠাতাদের তিনি একজন ছিলেন। দায়িত্ব পালন করেন ইসলামী ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতির। ১৯৭৯ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। এরপর কেন্দ্রীয় মজলিসে শূরা, কর্মপরিষদ ও নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

পারিবারিক জীবন
শহীদ মীর কাসেম আলী ১৯৭৯ সালে খন্দকার আয়েশা খাতুনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ২ ছেলে, ৩ মেয়ে। প্রত্যেকেই উচ্চশিক্ষিত।

রাজনৈতিক আন্দোলন
শহীদ মীর কাসেম আলী ১৯৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, ১৯৯৪ সালের কেয়ারটেকার আন্দোলন, ১৯৯৮ সালের দেশবিরোধী পার্বত্য কালো চুক্তির বিরুদ্ধে আন্দোলনে সোচ্চার ছিলেন।

সামাজিক আন্দোলন ও কর্মজীবন
শিক্ষাজীবন শেষে ও ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে শহীদ মীর কাসেম আলী দায়িত্ব নিলেন রাবেতা আলম আল ইসলামী (মুসলিম বিশ্বে ভ্রাতৃত্ব) নামক একটি এনজিওতে যার অন্যতম কাজ স্বাস্থ্যসেবা, বিশেষ করে যেখানে মুসলমানরা নির্যাতিত। তখন সাল ছিল ১৯৭৯। বাংলাদেশে আগত বার্মার নির্যাতিত মুসলমান শরণার্থীদের জন্য আশ্রয়, খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রদান। কক্সবাজারের মরিচ্যাপালংএ গড়ে তুললেন রাবেতা হাসপাতাল। তার বড় ভাইসহ একদল সদ্যপাশ করা তরুন ডাক্তার আর নিবেদিত প্রাণ একঝাঁক যুবকদের নিয়ে গড়ে তুলেন এই প্রকল্প। সেই প্রাথমিক স্বাস্থ্যসেবা, কয়েকটি চেয়ার টেবিল দিয়ে শুরু। দেখতে দেখতে সেই হাসপাতালের বড় হলো, অনেক বড়। গড়ে উঠলো ডায়াগনস্টিক সেন্টার, অপারেশন থিয়েটার (O.T), ফার্মেসী, ইনডোর- আউটডোর সার্ভিসসহ সার্বক্ষনিক ব্যবস্থাপনায় এক পূর্ণাঙ্গ হাসপাতাল। স্থানীয় বাংলাদেশীদের চিকিৎসাও চললো পাশাপাশি । গড়ে উঠলো নিজস্ব বিল্ডিং, চালু হলো নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র, তৈরি হল আবাসিক হোস্টেল।

গ্রাম-বাংলার জনগন এর চাহিদাকে সামনে রেখে প্রবর্তন করা হলো ‘পল্লী চিকিৎসক প্রকল্প’। এখানে প্রশিক্ষণ নিয়ে যুবকরা ছড়িয়ে পড়লো গোটা বাংলার প্রত্যন্ত অঞ্চলে। এরপর শুরু হলো ইমামদের স্বাস্থ্য প্রশিক্ষণ, যার প্রধান অংশে রয়েছে স্থানীয়ভাবে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের প্রশিক্ষণ। এভাবেই মীর কাসেম আলীর মাধ্যমে সারা বাংলাদেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা। মীর কাসেম এদেশের জনগণের উন্নতির জন্য যে চিন্তাভাবনা করেছেন তার বাস্তবরূপ প্রকাশ পেয়েছে রাঙ্গামাটির পিছিয়ে পড়া পার্বত্য জনগন এর জন্য নির্মিত রাবেতা হাসপাতাল, মাইনিমুখ এর মাধ্যমে। এছাড়াও রয়েছে রাবেতা স্বাস্থ্য কমপ্লেক্স টেকনাফ এর উখিয়া ও হিলি, রংপুর এর মিঠাপুকুর সহ বিভিন্ন ছোটখাট স্বাস্থ্য প্রকল্পের মাধ্যমে। দিন রাত পড়ে থাকতেন আটকে পড়া রোহিঙ্গা, বিহারী, সাঁওতাল, চাকমা, মারমাসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সেবায়।

ঢাকায় আটকে পড়া বিহারীদের জন্য তৈরী করেছেন মুহাম্মদপুরে রাবেতা হাসপাতাল। দেশের অন্যতম প্রতিষ্ঠান ইবনে সিনাকে একটি ছোট্ট স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র থেকে বিরাট হাসপাতাল, ডি ল্যাব, ফার্মাসিউটিক্যাল ইন্ডাষ্ট্রি, ইমেজিং সেন্টার এবং ইবনে সিনা মেডিকেল কলেজ স্থাপন পর্যায়ে নিয়ে আসেন। এছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশনে থাকাকালীন তিনি প্রতিষ্ঠিত করেন ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইল, শাহজাহানপুর, বরিশাল, খুলনা, রংপুর এবং কমিউনিটি হাসপাতাল নামে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় গড়ে তুলেন হাসপাতাল। রাজশাহীতে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, নার্সিং ও মেডিকেল টেকনিক্যাল ইন্সটিটিউট মীর কাসেম আলীর একনিষ্ঠ শ্রমের ফসল। আর ফুয়াদ আল খাতিব হাসপাতাল ঢাকা ও কক্সবাজারে এক অতিপরিচিত নাম।

পেশাগত জীবন
শহীদ মীর কাসেম আলী বিভিন্ন ব্যবসার সাথে যুক্ত ছিলেন। উল্লেখযোগ্য হলো, মীর কাসেম আলী ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও পরিচালক ছিলেন। তিনি দিগন্ত মিডিয়া গ্রুপেরও চেয়ারম্যান ছিলেন যেটি দৈনিক নয়া দিগন্ত এবং দিগন্ত টেলিভিশন পরিচালনা করে। এছাড়াও তিনি ইবনে সিনা ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি সৌদি আরবে প্রতিষ্ঠিত মুসলিম বিশ্বের একটি বুদ্ধিবৃত্তিক ও দাতব্য সংগঠন ‘রাবেতা আল-আলম আল ইসলামী’ এর এদেশীয় পরিচালক ছিলেন। এসবের বাইরে তিনি ইন্ড্রাস্টিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন, কেয়ারি লিমিটেড, ফুয়াদ আল খতিব, আল্লামা ইকবাল সংসদ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, দারুল ইহসান ইউনিভার্সিটি, সেন্টার ফর স্ট্রেটেজি ও পিস স্টাডিস সহ দেশে-বিদেশে মোট ৪০টি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

শাহদাত
২০১২ সালের ১৭ জুন তাঁকে কথিত মানবতা বিরোধী মামলায় এরেস্ট করা হয়। এরপর সাজানো ও হাস্যকার বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাঁকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর তাঁকে মৃত্যুদণ্ডের মাধ্যমে খুন করা হন। তাঁর শাহদাতের কয়েক সপ্তাহ আগে ৯ আগস্ট তাঁর আইনজীবী ও ছেলে ব্যারিস্টার আরমানকে হাসিনা সরকার তুলে নিয়ে যায়। আইনী প্রক্রিয়ায় পরাজিত হাসিনা সরকার বিচারকদের চাপ দিয়ে জোর করে ফাঁসীর করে ব্যবস্থা করে। মীর কাসেম আলীর ছেলে ব্যরিস্টার আরমানকে আজ পর্যন্ত গুম করে রেখেছে আওয়ামী ফ্যাসিবাদী সরকার।

২০১৬ সালের ৪ সেপ্টেম্বর শহীদের জানাজায় যাওয়ার সময় ব্যাপক হয়রানি করে মীর কাসেম আলীর পরিবারকে। মানিকগঞ্জের নিজ গ্রামে শহীদ মীর কাসেম আলী শায়িত আছে। মহান রাব্বুল আলামীর তাঁকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন।

৯ মে, ২০২৩

মাওলানা আবু তাহের : আমাদের নেতা

আজ ৯ মে। ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবু তাহেরের আজ ৩য় মৃত্যুবার্ষিকী।


অধ্যক্ষ মাওলানা আবু তাহেরের জন্ম ১৯৪৯ সালে চট্টগ্রামের আনোয়ারা থানার গহিরায়। চট্টগ্রামের আসাদগঞ্জ ছোবহানিয়া মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা অর্জন শেষে চট্টগ্রাম দারুল উলুম আলিয়া মাদরাসা হতে ১৯৬৮ সালে ফাজিল ও ১৯৭০ সালে কামিল পাশ করেন।

১৯৭১ সালের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি অন্যান্য ইসলামপন্থী নেতাদের মতো বিপদে পড়ে যান। তিনি চট্টগ্রাম শহরে আল বদর বাহিনীর নেতা ছিলেন। পাকিস্তান সেনাবাহিনী বিনা যুদ্ধে আত্মসমর্পনের পর আল বদর বাহিনী বিপদে পড়ে যায়। এরপরেও আবু তাহের ভাইয়েরা রণে ভঙ্গ দেননি। চট্টগ্রাম শহরে যাতে ভারতীয় মুশরিক বাহিনী ঢুকতে না পারে সে জন্য তারা প্রতিরোধ গড়ে তুলেন। কিন্তু সেই প্রতিরোধ বালির বাঁধের মতো ছিল। একদিকে শহরের ভেতরে মুশরিকদের সহযোগীদের উৎপাত অন্যদিকে ট্রেইন্ড ও ভারি অস্ত্রসজ্জিত ভারতীয় বাহিনী। 

টিকতে না পেরে আল বদর বাহিনী পিছু হটে। আল বদর বাহিনীর সবাইকে নির্দেশনা দেওয়া হয় যাতে শহর ছেড়ে হিজরত করে। আবু তাহের ভাই শহর ছেড়ে চলে যান কক্সবাজার। সেখানে লবণ শ্রমিক হিসেবে শ্রমিকদের সাথে কাজ করতে থাকেন। কিন্তু বেশিদিন পরিচয় লুকিয়ে রাখতে পারেন নি। আওয়ামী লীগাররা তার পরিচয় জানার কাছাকাছি চলে। তাকে বার বার জিজ্ঞাসাবাদ করতে থাকে। পরিস্থিতি অনুকূলে না থাকায় আবু তাহের ভাই সেখান থেকে ছোট একটি নৌকায় করে বিশাল বঙ্গোপসাগর পাড়ি দিয়ে আরাকান হিজরত করেন। রোহিঙ্গাদের সাথে থাকার চেষ্টা করেন। সেখানে সুবিধা করতে না পেরে আবার হিজরত করেন মিয়ানমারের তৎকালীন রাজধানী রেঙ্গুনে। 

রেঙ্গুনে একটি কারখানায় শ্রমিকের চাকুরি নেন। বলাবাহুল্য যে, আল বদর বাহিনীর সদস্যরা কখনোই 'শিক্ষিত' এই পরিচয় দিতেন না। এতে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। রেঙ্গুনে একদিন ফজর নামাজ পড়ার সময় নামাজে ইমাম সাহেবের ভুল সংশোধন করে দেন। ইমাম সাহেব বুঝতে পেরেছেন এই ব্যক্তি সাধারণ শ্রমিক নন। কারণ শ্রমিকের সূরা ইমরান মুখস্ত থাকার কথা না। 

ইমাম সাহেবের চাপাচাপিতে আবু তাহের ভাই তাঁর আসল পরিচয় দেন। মিয়ানমারের সেই ইমাম সাহেব আবু তাহের ভাইয়ের জন্য একটি মসজিদে ইমামতির চাকুরির ব্যবস্থা করেন। এরপর আবু তাহের ভাই ঢাকার সাথে যোগাযোগ স্থাপন করেন। 

ঢাকায় পরিস্থিতি বুঝে কয়েক বছরের মধ্যেই তিনি রেঙ্গুন থেকে ঢাকায় চলে আসেন। টঙ্গি কলেজে ভর্তি হন। আবার পড়ালেখা ও ছাত্র রাজনীতি শুরু করেন। ঢাবিতে ভর্তি হন। তিনি টঙ্গী কলেজ হতে এইচ.এস.সি ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৭৭ রাষ্ট্রবিজ্ঞানে বিএসএস ও ১৯৭৯ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস পাশ করেন। ছাত্রশিবির প্রতিষ্ঠা হলে ছাত্রশিবিরের ঢাবির নেতা হন। 

আল বদর বাহিনীর কমান্ডার আবু তাহের ভাই বেঁচে গেলেন, ইসলামবিরোধীদের হাতে চলে যাওয়া জনপদকে নতুনভাবে গড়তে নতুন সংগ্রাম শুরু করেন। সেই সংগ্রামে ইসলামকে আবারো সামাজিকভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। তাদের সেই চেষ্টার ফলে এদেশে ইসলামবিরোধী মঞ্চ 'ঘাদানিক' ও 'গণজাগরণ মঞ্চ' সংঘটিত হলেও হালে পানি পায়নি। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় তিনি ১৯৭৯ সালে ডাকসুর তাহের-কাদের পরিষদে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ছাত্রশিবিরের পক্ষ থেকে। মাওলানা আবু তাহের দেশের বৃহত্তম ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৩য় সভাপতি হিসেবে ১৯৮০ ও ১৯৮১ এই দু'সেশনে সভাপতির দায়িত্ব পালন করেন।

আবু তাহের ভাই বেঁচে গেলেও আল বদর বাহিনীর অনেক ভাই শাহদাতবরণ করেছেন। লীগের গুন্ডা, ভারতীয় বাহিনী, বামপন্থী পান্ডা ও কাদের সিদ্দিকীর মতো ডাকাতেরা বহু ভাইকে জবাই করে ও বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করেছে। 

ছাত্রশিবির থেকে বিদায় নিয়ে কর্মজীবনের শুরুতেই তিনি চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার একটি স্বনামধন্য স্কুল এন্ড কলেজ আল-জাবির ইনস্টিটিউট এর অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘ দিন ধরে চট্টগ্রামে সমাজসেবা, সমাজ-সংস্কার, সংবাদ পত্র প্রকাশ ও শিক্ষা খাতের প্রসারে উজ্জ্বল ভূমিকা রাখেন।

মাওলানা আবু তাহের সাদাসিদে জীবন যাপন করতেন। তিনি প্রায় ১৪ বছর জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমীরের দায়িত্ব পালন করেন। ২০০১ সাল থেকে তিনি জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেন।

দ্য ডেইলী কর্ণফুলী পাবলিকেশন্স এর চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ট্রাস্ট সদস্য ও চট্টগ্রাম জেলার আনোয়ারা ইসলামিক সেন্টার এর সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ঢাকার বাংলাদেশ ইসলামিক সেন্টার ও ইসলামিক এডুকেশন সোসাইটির গবেষণা কর্মকর্তা ছিলেন।

২০২০ সালের ৯ মে তিনি মহান রাব্বুল আলামীনের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেন। মহান রাব্বুল আলামীন তাঁকে ক্ষমা করুন ও জান্নাতুল ফিরদাউস নসিব করুন।

১৭ জুন, ২০২২

শহীদ মুরসি : মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট


আজ ১৭ জুন। শহীদ প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ৩য় শাহদাতবার্ষিকী। মুহাম্মদ মুরসি ছিলেন মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। সামরিক বাহিনী তাকে উৎখাতের আগে মাত্র এক বছর ক্ষমতায় ছিলেন তিনি। তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা । 'আরব বসন্ত' নামে খ্যাত সরকার বিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মুহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হয়েছিলেন। ইতিহাসে এই প্রথম মিশর নির্বাচিত প্রেসিডেন্ট পায়।

২০১৩ সালের ৩রা জুলাই তাকে মিসরের সেনাবাহিনী উৎখাত করে। এটা ছিল মধ্যপ্রাচ্যের বাদশাহ ও আমেরিকার যৌথ এজেন্ডা। প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার চার মাস পরে, মুসলিম ব্রাদারহুড আন্দোলনের আরো ১৪জন ঊর্ধ্বতন নেতার সঙ্গে মোহাম্মদ মোরসির বিচার প্রক্রিয়া শুরু হয়। একজন সাংবাদিক ও দুইজন সরকার বিরোধী বিক্ষোভকারীকে হত্যায় প্ররোচনা দেবার অভিযোগ আনা হয় মুসলিম ব্রাদারহুডের সমর্থকদের বিরুদ্ধে।

শুনানির প্রথম দিনে মুহাম্মদ মুরসি কাঠগড়া থেকে চিৎকার করে বলেছিলেন, তিনি সেনা অভ্যুত্থানের শিকার এবং তার বিচার করার বৈধতা এ আদালতের নেই। সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ সিসি পরে হত্যার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেয়া হয়, কিন্তু বিক্ষোভকারীদের গ্রেপ্তার ও দমনের অভিযোগে তাকে ২০ বছরের কারাদণ্ড দেয়া হয়। পরবর্তীতে মুরসির বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আনা হয়, এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। যদিও পরে সে রায় বাতিল করা হয়েছিল। ২০১৯ সালের ১৭ই জুন বিনাচিকিৎসায় মৃত্যুর সময় গুপ্তচরবৃত্তির অভিযোগে তার বিচার চলছিল।

শহীদ মুহাম্মদ মুরসি ১৯৫১ সালে মিশরের শারকিয়া প্রদেশের আল-আদওয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭০ এর দশকে তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়েন, এরপর পিএইচডি করার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। মিশরে ফিরে এসে তিনি জাগাজিগ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হন। ছাত্রজীবন থেকেই তিনি মুসলিম ব্রাদারহুড আন্দোলনে যোগ দেন তিনি এবং ক্রমে নেতৃত্বে আসেন। ২০০০ সাল থেকে ২০০৫ পর্যন্ত এই দলের হয়ে মিশরের সংসদে স্বতন্ত্র সদস্য ছিলেন।

সংসদ সদস্য হিসেবে ভালো বক্তা বলে তিনি প্রশংসিত হয়েছেন অনেকবার, বিশেষ করে ২০০২ সালে এক রেল দুর্ঘটনার পর কর্মকর্তাদের নিন্দা করে তার দেয়া বক্তব্য খুবই আলোচিত হয়েছিল। ২০১২ সালের এপ্রিলে প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম ব্রাদারহুডের ডেপুটি জেনারেল গাইড, মিলিয়নিয়ার ব্যবসায়ী খাইরাত আল-সাতেরকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়। এরপর মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে মুরসিকে মনোনয়ন দেওয়া হয়। 

প্রেসিডেন্ট ইলেকশনে জিতে ২০১২ সালের জুনে মিশরের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হন মুহাম্মদ মুরসি। প্রেসিডেন্ট ইলেকশনে জেতার পর থেকেই মধ্যপ্রাচ্যের স্বৈরাচারী সরকাররা প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসিকে উৎখাত করার জন্য উঠে পড়ে লাগে। কারণ তারা তাদের শাসনক্ষমতা নিয়ে চিন্তিত ছিল। তাদের প্ররোচনায় মুরসির বিরুদ্ধে বিক্ষোভ তৈরি হয়। 

২০১২ সালের নভেম্বর থেকে জনরোষের প্রকাশ ঘটতে থাকে। এর সাথে জুড়ে যায় হোসনি মুবারকের সমর্থকরা ও ইসলামী রাজনীতির বিরোধী শক্তিরা। মুহাম্মদ মুরসি কুরআনের আলোকে সংবিধানের ঘোষণা দেওয়ায় সেক্যুলাররা তীব্র আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে পুঁজি করে জেনারেল আল সিসি ক্যু করে ক্ষমতা দখল করে। আন্তর্জাতিকভাবে সৌদি ও আমেরিকা মদদ দেয় জেনারেল সিসিকে।  

সামরিক বাহিনীর প্রধান এবং নতুন স্বৈরাচারী প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি মুরসিকে গ্রেপ্তারের আদেশ দেন। তাকে গ্রেপ্তার করে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। কয়েক সপ্তাহ তার কোন খোঁজ ছিল না। এরপর মুহাম্মদ মুরসি মুক্তি এবং তাকে অবিলম্বে ক্ষমতায় পুনরায় অধিষ্ঠিত করার দাবিতে কায়রোর রাস্তায় নেমে আসেন হাজার হাজার সমর্থক। এর রিরুদ্ধে স্বৈরাচার সিসি হাজার হাজার মানুষকে খুন করে। মিশরে রক্তের বন্যা বইয়ে দেয়। মুসলিম ব্রাদারহুডের প্রায় সব শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

স্বৈরাচার খুনী ও সন্ত্রাসী আল সিসি মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে তাদের ওপর চালানো হয় ব্যাপক নিপীড়ন, এবং ফল হিসেবে হাজার হাজার ব্রাদারহুড কর্মী গ্রেফতার বা নিহত হন। অনেকে কাতার এবং তুরস্কে পালিয়ে যান। এরপর মুহাম্মদ মুরসিকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া হয়। মাঝেমধ্যে মামলার হাজিরা দিতে তাকে আদালতে আনা হলেই কেবল তাকে দেখা যেত। এরপর কারাগারে নির্যাতনে তিনি অসুস্থ হলে বিনা চিকিৎসায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়।  

২০১৯ সালের ১৭ জুন তিনি কারাগারে শাহাদাতবরণ করেন। 

২৪ মে, ২০২২

বদলে যাওয়া নায়ক মিঠুন

 


শেখ আবুল কাসেম মিঠুন। ছিলেন চলচ্চিত্রের অভিনেতা। ইসলামী আদর্শের দাওয়াত পেয়ে সেই পঙ্কিল জগত থেকে নিজেকে সরিয়ে নেন। ২০০০ সালে তিনি সিনেমার অভিনয় থেকে সরে আসেন। তারপর তিনি স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। শিশুদের নিয়ে দিগন্ত টেলিভিশনে করা তার অনুষ্ঠানটিও ছিল জনপ্রিয়। অভিনয় থেকে সরে আসলেও শেখ আবুল কাশেম মিঠুন আজীবন সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত ছিলেন। কবি মতিউর রহমান মল্লিক-এর মৃত্যুর পর শেখ আবুল কাশেম মিঠুন ‘বাংলাদেশ সংস্কৃতিক কেন্দ্র’র হাল ধরেন। তিনি ছিলেন এই সংগঠনের উপ-পরিচালক। আজ ২৪ মে। শেখ আবুল কাসেম মিঠুনের ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালে তিনি ইন্তেকাল করেন। মহান রাব্বুল আলামিন তার প্রচেষ্টাগুলো কবুল করুন। তাঁকে সম্মানিত করুন।

সুন্দরবনের লোনাপানিতে বেড়ে ওঠা এই মানুষটি এক সময় বাংলাদেশের রূপালী পর্দা কাঁপালেও হেরার রশ্মি তাঁকে সেখানে টিকে থাকতে দেয়নি। তিনি ফিরে আসেন তাওহীদের পথে সত্য ও সুন্দরের পক্ষে। শুরু করেন সুস্থ সংস্কৃতি চর্চা ও প্রসারের নতুন জীবন। নিজ প্রতিভার গুণেই তিনি হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের বাংলা মিঠুন। সদালাপী মানুষ হিসেবে চলচ্চিত্র অঙ্গনে তাঁর ছিল ব্যাপক পরিচিতি। শুধু নায়ক বা অভিনেতা হিসেবেই নয়, তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির। এই সংগঠনের তিনি সভাপতি পদে নির্বাচিত হয়ে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এ থেকেই বোঝা যায়, এফডিসি পরিবারের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হতে হলে একজন ব্যক্তিকে চলচ্চিত্র অঙ্গনে কতটা জনপ্রিয় হতে হয়। পিতা মাতা প্রদত্ত নাম শেখ আবুল কাশেম। কিন্তু বাবা-মা তাকে আদর করে ডাকতেন ‘মিঠু’ বলে। চলচ্চিত্র জগতে প্রবেশ করে ‘মিঠু’ হয়ে যান ‘নায়ক মিঠুন’। এই নামটি শুনলেই বাংলাদেশের মানুষ তাকে এক নামেই চেনেন।

শেখ আবুল কাশেম মিঠুন ১৯৫১ সালের ১৮ এপ্রিল সাতক্ষীরা জেলার সুন্দরবন ঘেষা আশাশুনি উপজেলার দরগাঁহপুর গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম শেখ আবুল হোসেন ও মা হাফেজা খাতুন। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। শেখ আবুল কাশেম মিঠুন সঙ্গীতা ও তরী নামের দুই কন্যা সন্তানের জনক। তাঁর পূর্ব পুরুষ শেখ মোহাম্মাদ শাহ বাগদাদী ১৬৪৭ খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ থেকে আসেন। আশাশুনি উপজেলার দরগাহপুর এসে তিনি এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হন। সুন্দরবনের জঙ্গল কেটে তিনি এখানেই বসতি গড়ে তোলেন। দরগাহপুর গ্রামেই তাঁর দুই সন্তান জন্ম গ্রহণ করেন। উক্ত পুত্রদ্বয়ের বংশধরগণ দরগাহপুরের আদি অধিবাসী। শেখ মোহাম্মাদ শাহ বাগদাদী অন্যতম সপ্তম উত্তর পুরুষ মরহুম শেখ আব্দুল মতিন। শেখ আব্দুল মতিনের দৌহিত্র শেখ আবুল কাশেম মিঠুন। পারিবারিকভাবেই শেখ আবুল কাশেম মিঠুন ছিলেন অভিজাত ইসলামী পরিবারের সন্তান।

১৯৭২ সালে তিনি পাইকগাছা উপজেলা  হতে ম্যাট্রিক পাশ করেন। এরপর ১৯৭৪ সালে খুলনা সিটি কলেজে থেকে এইচএসসি পাশ করে একই কলেজে বিএসসিতে ভর্তি হন। এ সময় তিনি সাহিত্য ও সাংস্কৃতি অঙ্গনে জড়িয়ে পড়েন। ১৯৭৮ সালে নূর মোহাম্মদ টেনা সম্পাদিত ‘সাপ্তাহিক কালান্তর’ পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তী পর্যায়ে তিনি ‘কালান্তর’ এর কার্যনির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের স্ক্রিপ্ট রাইটার ও গীতিকার হিসেবেও কাজ করেন। সাংস্কৃতিক মনা শেখ আবুল কাশেম মিঠুন ১৯৮০ সালে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানে বেশ সাফল্য পান।  ২০০০ সালে তিনি সিনেমার অভিনয় থেকে সরে আসেন। তারপরও তিনি স্ক্রিপ রাইটার ও গীতিকার হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করেছেন। শিশুদের নিয়ে দিগন্ত টেলিভিশনে করা তার অনুষ্ঠানটিও ছিল জনপ্রিয়।

অভিনয় থেকে সরে আসলেও শেখ আবুল কাশেম মিঠুন আমৃত্যু সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বিশ্বাস করতেন নৈতিকতাসম্পন্ন সুস্থ সংস্কৃতি চর্চা ছাড়া প্রজন্মকে এগিয়ে নেয়া যাবেনা । ২০১০ সালের ১১ আগস্ট বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্রের নির্বাহী পরিচালক, কবি ও গীতিকার, ইসলামী সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনের প্রাণপুরুষ মতিউর রহমান মল্লিক ইন্তেকাল করেন। কবি মতিউর রহমান মল্লিকেরই নিরলস প্রচেষ্টায় সারা দেশে নতুন ধারার ইসলামী সঙ্গীত চর্চা শুরু হয় এবং এর বিস্তৃতি ঘটে। খ্যাতিমান এই কবির মৃত্যুর পর শেখ আবুল কাশেম মিঠুন ‘বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র’র হাল ধরেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন।

শেখ আবুল কাশেম মিঠুন ২০১৪ সালের মার্চে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে তিনি চিকিৎসা নেন। একটু সুস্থবোধ করলেই তিনি আবার শুরু করেন সংস্কৃতি চর্চা। রাজধানী ছেড়ে ছুটে বেড়ান দেশের প্রত্যন্ত অঞ্চলে। তিনি যে কঠিন রোগে আক্রান্ত ছিলেন তার কথাবার্তায় তা কখনো ফুটে ওঠেনি। 

শেখ আবুল কাশেম মিঠুন কিডনি, লিভার, হার্ট ও লান্সের সমস্যায় ভুগছিলেন। অসুস্থ শরীর নিয়েই ২০১৫ সালের ১১ মে তিনি তাঁর অসুস্থ মা হাফেজা খাতুনকে দেখতে খুলনায় যান। অসুস্থ মাকে দেখতে এসে তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েন। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ১৪ মে বিকেলে স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। ১৮ মে পর্যন্ত তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তখন অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ১৯ মে সকালে তাকে ভারতের কোলকাতায় পাঠানো হয়। সেখানে তিনি বিশিষ্ট কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. পিবি শুকলা এবং কোটারি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা. শেখ শামীমুল হকের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় কোটারি হাসপাতালে ২৪ মে দিবাগত রাত ২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

“ হাজারো স্বপ্ন ছিল যে আমার জাহেলি জীবনে
অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে।
ধন, মান আর সম্পদ ঘিরে, স্বপ্নগুলো কিলবিল করে
নিশিদিন যেন রক্ত ঝরে, কাল সাপের দংশনে।”

তার এই গানটির হৃদয়গাহী আকুলতা প্রমাণ করে রূপালী পর্দা থেকে হেরার পথে চিত্রনায়ক আবুল কাশেম মিঠুনের ফিরে আসাটা ছিল অনিবার্য। এক সময়কার জনপ্রিয় চিত্রনায়ক মিঠুন ফিরে আসেন ইসলামী সংস্কৃতি ধারায়। এরপর তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামী সংস্কৃতির বিকাশ ঘটাতে কাজ করে গেছেন। গানের পাখি ও চির সবুজের কবি মতিউর রহমান মল্লিকের পথের পথিক হয়ে ২০১৫ সালের ২৪ মে দিবাগত রাত ২টায় চলে গেছেন না ফেরার দেশে। আল্লাহ তায়ালা তাঁকে সম্মানিত করুন। জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। 

১৪ এপ্রি, ২০২২

আমাদের রাহবার জনাব মকবুল আহমাদ


হিন্দুত্ববাদ তথা মুশরিকদের বিরুদ্ধে আজাদির লড়াইয়ে তিনি ছিলেন অবিচল, শান্ত, দৃঢ়, সোম্য একজন সিপাহসালার। তাঁর কথা বলা লাগতো না, চেহারা দেখেই আমরা লড়াইয়ে অবিচল থাকার সাহস পেতাম। তিনি বৃদ্ধ বয়সেও আমাদের নেতৃত্ব দিয়েছেন। যখনই তাঁর মনে হয়েছে অসুস্থতা তাঁকে যোগ্য নেতৃত্ব থেকে দূরে রেখেছে। তিনি সাথে সাথেই পদত্যাগ করে যোগ্য লোকের কাছে নেতৃত্ব বুঝিয়ে দিয়েছেন। নেতৃত্বের প্রতি লোভহীনতা শুধু মুখে বলতেন না, বাস্তবেও দেখিয়ে গেছেন। 


তিনি সাক্ষ্য হয়ে আছেন কীভাবে চরম দুঃসময়ে শান্ত ও অবিচল থেকে কর্মীদের পরিচালনা করতে হয়। একদিকে কারাগারে প্রাণপ্রিয় দায়িত্বশীলরা একের পর এক ফাঁসীতে জীবন দিচ্ছেন, একদিকে স্বৈরাচারী সরকারের ইসলামী আন্দোলন থেকে সরে আসার আপোষ প্রস্তাব অন্যদিকে হতাশ কর্মীবাহিনী। আহ! কী দুঃসময়!  কী যাতনা বহন করতে হয়েছে তাঁকে। কিন্তু তিনি ছিলেন নিরুদ্বিগ্ন। কারণ তাঁর অবিচল আস্থা ছিল মহান রবের প্রতি। 

আমরা হতাশ হতাম! ধৈর্যহারা হতাম! আমাদের আমীরের দিকে তাকালে আমরা আবার উৎসাহ পেতাম! রিচার্জড হতাম। আমাদের আমীর! সহজ সরল অথচ কত মহান ছিলেন আপনি! বলছি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মকবুল আহমাদের কথা। ২০২১ সালের ১৩ এপ্রিল ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন।  

২০১০ সালের জুনে জামায়াতের তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় আমীর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে গেছেন।

বাংলাদেশে ইসলামী আন্দোলন শুরু করার ক্ষেত্রে যে কয়জন তাদের মেধা ও শ্রম সর্বোচ্চ বিনিয়োগ করেছেন মকবুল আহমাদ তাদের অন্যতম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় আমীর হিসেবে তিনি নির্বাচিত হন। জামায়াতে ইসলামীর আন্দোলনকে সারাদেশে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে মকবুল আহমাদের ভূমিকা উল্লেখ করার মত। সংগঠনকে তৃণমূল পর্যন্ত পৌঁছানো ও সুস্থ সংগঠন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে তিনি অবিশ্রান্তভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জন্ম : 
অত্যন্ত সহজ সরল ব্যক্তিত্ব মকবুল আহমাদ ১৯৩৯ সালের ৮ই আগস্ট ফেনী জেলার দাগনভূঞা উপজেলার ওমরাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম নাদেরুজ্জামান। তাঁরা ৫ ভাই ও ৩ বোন। তাঁর পরিবারের সকল সদস্যই ইসলামী আন্দোলনের সাথে জড়িত।

শিক্ষা ও ক্যারিয়ার : 
মকবুল আহমাদের প্রাথমিক শিক্ষা শুরু হয় পূর্বচন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ে। এখানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে তিনি স্থানীয় দাগনভূঞা কামাল আতার্তুক উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। নবম শেণিতে তিনি জয়লস্কর উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন এবং এই স্কুল থেকে ১৯৫৭ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রাথমিক পর্যায় থেকে মাধ্যমিক পর্যায় পর্যন্ত সকল পরীক্ষায় তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। মাধ্যমিক পরীক্ষায় পাশের পরে তিনি ফেনী কলেজে ভর্তি হন। তিনি এ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ১৯৬২ সালে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন। বিএ পাশের পরে এক বছর সরকারী চাকুরী করার পরে চাকুরী ছেড়ে দেন এবং শিক্ষকতাকে পেশা হিসাবে গ্রহণ করেন। তিনি নিজ এলাকার শরিষাদী উচ্চ বিদ্যালয়ে ৪ বছর এবং ফেনী সেন্ট্রাল উচ্চ বিদ্যালয়ে ১৯৭০ সাল পর্যন্ত শিক্ষকতা করেন। ১৯৭০ সাল থেকে ৭১ সাল পর্যন্ত তিনি তৎকালীন ফেনী মহকুমার দৈনিক সংগ্রামের সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের চিংড়ি মৎস উৎপাদনের উপরে তার বিশেষ প্রবন্ধ (বাংলাদেশের “কালো সোনা” সৌদী আরবের “তরল সোনা”-কে ছাড়িয়ে যাবে) ৭০ দশকে দৈনিক সংগ্রামে ছাপার পর ব্যবসায়ী মহলে বেশ আলোড়ন সৃষ্টি হয়।

রাজনৈতিক জীবন : 
ছাত্রজীবন থেকেই তিনি সক্রিয়ভাবে ইসলামী আন্দোলনের সাথে জড়িত ছিলেন। ছাত্রজীবন শেষ করে ১৯৬২ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন এবং ১৯৬৬ সালে জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) হন। ১৯৬৭ সাল থেকে ৬৮ সাল পর্যন্ত ফেনী শহর এবং ১৯৬৮ সাল থেকে ১৯৭০ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তৎকালীন ফেনী মহকুমার আমীরের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য পদে ফেনী-সোনাগাজী নির্বাচনী এলাকা থেকে জামায়াতের প্রার্থী হিসাবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১৯৭০ সালের ফেব্রুয়ারি মাস থেকে ১৯৭১ সালের জুন মাস পর্যন্ত তিনি নোয়াখালী জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। এরপর চট্টগ্রামে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

১৯৭৯ সালে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কাজ পুনরায় শুরু হলে তিনি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। দীর্ঘ দশ বছর এই দায়িত্ব পালনের পর ১৯৮৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত তিনি সহকারী সেক্রেটারী জেনারেলের দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সাল থেকে তিনি কেন্দ্রীয় নায়েবে আমীরের দায়িত্ব পালন করছেন। ২০১০ সালের জুনে জামায়াতের তৎকালীন আমীর মাওলানা মতিউর রহমান নিজামী গ্রেফতার হওয়ার পর থেকে মকবুল আহমাদ ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ১৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃতীয় আমীর হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে গেছেন।

পারিবারিক জীবন : 
তিনি ১৯৬৬ সালে লক্ষীপুর নিবাসী প্রখ্যাত আলেমে দ্বীন ঢাকা আরমানিটোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা মরহুম ওহিদুল হকের কনিষ্ঠা কন্যা জনাবা সুরাইয়া বেগমের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তারা সকলেই ইসলামী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

সমাজ কল্যাণমূলক কর্মকান্ড : 
ছাত্র জীবন থেকেই তিনি সমাজ সেবামূলক কাজের সাথেও জড়িত রয়েছেন। নিজ গ্রামের যুবকদের নিয়ে ১৯৬২ সালে “ওমরাবাদ পল্লী মঙ্গল সমিতি” প্রতিষ্ঠা করেন এবং দীর্ঘ দশ বছর পর্যন্ত এ সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন। এলাকার রাস্তাঘাট, পুল ও সাঁকো সংস্কার নির্মাণে এবং দরিদ্র লোকদের সাহায্য-সহযোগিতাকল্পে এ সমিতির সভাপতি হিসেবে তিনি বিশেষ অবদান রাখেন। তিনি ১৯৭৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত “গজারিয়া হাফেজিয়া মাদ্রাসার” ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, কল্যাণমূলক প্রতিষ্ঠান পরিচালনার সাথে যুক্ত ছিলেন। 

দেশভ্রমণ ও লেখালেখি : 
রাবেতা আল-আলম আল-ইসলামীর মেহমান হিসাবে তিনি ২বার হজ্জ পালন করেন। তিনি সাংগঠনিক কাজে জাপান ও কুয়েত সফর করেন। সাপ্তাহিক সোনার বাংলায় “জাপান সফর- দেখার অনেক, শিখার অনেক” এ বিষয় তার সফর অভিজ্ঞতা নিয়ে একটি সুন্দর লিখা প্রকাশিত হয়।  ১৯৭৬ ও ৭৯ সালে তিনি “রাবেতা আলম আল ইসলামীর” মেহমান হিসাবে দু’বার পবিত্র হজ্জ্বব্রত পালন করেন এবং জাপান ইসলামী সেন্টারের দাওয়াতে জাপান সফর করেন। ইসলামী আন্দোলন নিয়ে তাঁর একটি বই রয়েছে। 


১১ এপ্রি, ২০২২

আমাদের নেতা শহীদ কামারুজ্জামান রহ.



শহীদ মুহাম্মদ কামারুজ্জামান রহ.। বাংলাদেশের রাজনীতিতে একজন প্রতিভাবান যোদ্ধা। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২য় কেন্দ্রীয় সভাপতি। তাঁর চমৎকার লেখনির মাধ্যমে আমরা সমাজ, সভ্যতা ও পাশ্চাত্যের নানা অসঙ্গতির ইতিহাস জানাতে সক্ষম হয়েছি। দেশের রাজনৈতিক অঙ্গনে গুণগত পরিবর্তন, স্বচ্ছতা ও জবাবদিহিতার লড়াইয়ে তিনি ছিলেন অন্যতম। দেশে-বিদেশে সভা-সেমিনারে তাঁর ব্যতিক্রমধর্মী উপস্থাপনা সেক্যুলার ও বামপন্থীদের ইসলামী আন্দোলনের ব্যাপারে হিংসা বাড়িয়ে দিয়েছে। এভাবেই তিনি জালিমদের হিটলিস্টে চলে আসেন। তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, লেখক, ইসলামী ব্যক্তিত্ব, সদালাপী প্রাণপুরুষ। 

শহীদ মুহাম্মদ কামারুজ্জামান যেমন একদিকে সফল রাজনীতিবিদ ও সংগঠক অন্যদিকে একজন সফল সাংবাদিক ও সম্পাদক। রাজনৈতিক ময়দানে প্রত্যক্ষ অংশগ্রহণের পাশাপাশি মুহাম্মদ কামারুজ্জামান বাংলাদেশের রাজনীতি, ইসলামী সংগঠন ও আন্দোলন, গণতন্ত্র ও তার বিকাশ, নির্বাচন, গণমাধ্যম, সমাজ সংস্কৃতিসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রচুর চিন্তা ও গবেষণা করে চলেছেন। তিনি বাংলাদেশে অবাধ গণতন্ত্র প্রতিষ্ঠাসহ ইসলামী আদর্শ প্রতিষ্ঠা ও তার কৌশল নিয়ে বেশ কয়েকটি মৌলিক গ্রন্থ রচনা করেছেন। 

জন্ম ও শিক্ষা জীবন: 
মুহাম্মদ কামারুজ্জামান ১৯৫২ সালের ৪ জুলাই শেরপুর জেলার বাজিতখিলা ইউনিয়নের মুদিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ইনসান আলী সরকার ও মাতা মরহুমা সালেহা খাতুন। তিনি শেরপুর জিকেএম ইন্সটিটিউশন থেকে মাধ্যমিক পাশ করেন। তিনি প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বরাবরই প্রথমস্থান অধিকার করেছেন। অষ্টম শ্রেণীতে তিনি আবাসিক বৃত্তি পান। ১৯৬৭ সালে জিকেএম ইন্সটিটিউশন থেকে ৪টি বিষয়ে লেটারসহ এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এবং আবাসিক বৃত্তি লাভ করেন।  ১৯৬৭-৬৯ সেশনে জামালপুর আশেক মাহমুদ কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে অধ্যয়ন করেন। কিন্তু দেশে ’৬৯-এর গণআন্দোলন শুরু হওয়ায় পরীক্ষায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকেন। ১৯৭২ সালে মোমেনশাহী নাসিরাবাদ কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। ১৯৭৪ সালে ঢাকা আইডিয়াল কলেজ থেকে ডিস্ট্রিংশনসহ বিএ পাস করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে মাস্টার্সে ভর্তি হন। সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি লাভ করেন। ১৯৭৬ সালে কৃতিত্বের সাথে সাংবাদিকতায় এমএ পাস করেন।

ছাত্র রাজনীতি: 
শেরপুরের বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মরহুম কাজী ফজলুর রহমানের আহ্বানে জিকেএম ইন্সটিটিউটে নবম শ্রেণীর ছাত্র থাকাকালীন তিনি ইসলামী ছাত্র আন্দোলনে যোগ দেন। কলেজে পা দিয়েই তিনি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। ১৯৭৭ সালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রতিষ্ঠিত হলে তিনি প্রথম ঢাকা মহানগরীর সভাপতি এবং পরে সেক্রেটারি জেনারেল মনোনীত হন। ১৯৭৮ সালের ১৯ এপ্রিল ভারপ্রাপ্ত সভাপতি এবং একমাস পরই নির্বাচনের মাধ্যমে সেশনের বাকি সময়ের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হন। ১৯৭৮-৭৯ সালেও শিবিরের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হন।

সাংবাদিকতা: 
ছাত্রজীবন শেষে মুহাম্মদ কামারুজ্জামান সাংবাদিকতাকেই পেশা হিসেবে গ্রহণ করেন। ১৯৮০ সালে তিনি বাংলা মাসিক ‘ঢাকা ডাইজেস্ট’ পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে কাজ শুরু করেন। ১৯৮১ সালে তাকে সাপ্তাহিক ‘সোনার বাংলা’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়। মাত্র ১ জন পিয়ন ও ১ জন কর্মচারী নিয়ে যাত্রা শুরু করে সোনার বাংলা। সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সোনার বাংলায় ক্ষুরধার লেখনীর কারণে এরশাদের শাসনামলে পত্রিকাটির প্রকাশনা নিষিদ্ধ হয়। ‘সোনার বাংলা’ রাজনৈতিক কলাম ও বিশ্লেষণ বেশ জনপ্রিয়তা অর্জন করে এবং পত্রিকাটি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক সাপ্তাহিকের মর্যাদা লাভ করে। কারাগারে যাওয়ার পূর্ব পর্যন্ত মুহাম্মদ কামারুজ্জামান পত্রিকাটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি নিজস্ব উদ্যোগে একটি ব্যতিক্রমধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন ‘নতুন পত্র’ প্রকাশ করেন। মুহাম্মদ কামারুজ্জামান ১৯৮৩ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত দশ বছর দৈনিক সংগ্রামের নির্বাহী সম্পাদকের দায়িত্বও পালন করেন। মুহাম্মদ কামারুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন। ১৯৮৫-৮৬ সাল পর্যন্ত তিনি অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।

ইসলামী আন্দোলন: 
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ১৯৭৯ সালে মুহাম্মদ কামারুজ্জামান জামায়াতে ইসলামীতে যোগদান করেন, একই বছর তিনি জামায়াতের রুকন (সদস্য) হন। ১৯৮১-৮২ সালে তিনি কিছুদিনের জন্য ঢাকা মহানগরী জামায়াতের জয়েন্ট সেক্রেটারি ছিলেন। ১৯৮২ সাল থেকে ১৯৯২ সাল পর্যন্ত জামায়াতে ইসলামী বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তাকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলের দায়িত্ব অর্পণ করা হয়। জামায়াতের কেন্দ্রীয় রাজনৈতিক কমিটি ও লিয়াজোঁ কমিটির সদস্য হিসেবে বিগত স্বৈরাচার এরশাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে ১৯৮৩-৯০ পর্যন্ত তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯৩-৯৫ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান জামায়াতের নির্বাহী কমিটি, কেন্দ্রীয় মজলিসে শূরা, কেন্দ্রীয় কর্মপরিষদ ও বিভিন্ন কমিটির সদস্য এবং আন্তর্জাতিক বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসায় পর গঠিত চারদলের কেন্দ্রীয় লিয়াজোঁ কমিটির অন্যতম শীর্ষ নেতা হিসেবে তার অবদান উল্লেখযোগ্য। ইসলামী ও জাতীয়তাবাদী শক্তির ঐক্য প্রচেষ্টায় তিনি অক্লান্ত পরিশ্রম করেন। এজন্য দলীয় রাজনীতি ছাড়াও বিভিন্ন ফোরামে সভা-সমাবেশ, সেমিনার-সিম্পোজিয়ামে তার সক্রিয় উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়।

শেরপুরের জনগনের ম্যান্ডেট:
১৯৮৬ সাল থেকে শেরপুর সদর তথা শেরপুর-১ আসনে জনাব মুহাম্মদ কামারুজ্জামান প্রতিদ্বন্তিতা করে উল্লেখযোগ্য ভোট পেয়ে আসছেন। সর্বশেষ দুটি সাধারন নির্বাচনে(২০০১ ও ২০০৮) তিনি খুব অল্প ভোটের ব্যাবধানে হেরে গেলেও ধারনা করা হয় তিনিই প্রকৃত বিজয়ী। কারণ,ঐ দুই নির্বাচনেই আওয়ামীলীগ প্রার্থী তার নিয়ন্ত্রনাধীন এলাকার ভোট কেন্দ্রগুলো দখল করে ব্যাপক কারচুপির মাধ্যমে বিজয় ছিনিয়ে নেন। এত কিছুর পরও ২০০১ এর নির্বাচনে কামারুজ্জামান ৬৫,৪৯০ ভোট (বিজয়ী আওয়ামী প্রার্থীর প্রাপ্ত ভোট ৮৬,১০১)এবং ২০০৮ এর ডিজিটাল নির্বাচনে ১,১০,০৭০ ভোট পান (বিজয়ী আওয়ামী প্রার্থীর প্রাপ্ত ভোট ১,৩৬,১২৭)। ১৯৭১ সালে শেরপুরের নারকীয় ঘটনাগুলোর প্রত্যক্ষদর্শী মানুষগুলো বেঁচে থাকতে শহীদ কামারুজ্জামানকে এত বিপুল ম্যান্ডেট দেয়া কি কোন অর্থ বহন করে না? যে অভিযোগগুলো আনা হয়েছে তা যদি সত্য হতো তবে তিনি এখানে জনগণের ভালোবাসা পেলেন কী করে?  

লেখক কামারুজ্জামান: 
মুহাম্মদ কামারুজ্জামান দেশী বিদেশী বিভিন্ন ইস্যু নিয়ে কলাম লিখতেন। পত্র-পত্রিকা ও বিভিন্ন জার্নালে তার লেখা প্রকাশিত হয়েছে। তার লিখিত বইগুলো পাঠক সমাদৃত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আধুনিক যুগে ইসলামী বিপ্লব, পশ্চিমা চ্যালেঞ্জ ও ইসলাম, বিশ্ব পরিস্থিতি ও ইসলামী আন্দোলন, সংগ্রামী জননেতা অধ্যাপক গোলাম আযম, সাঈদ বদিউজ্জামান নুরসী ইত্যাদি।

বিচারিক কার্যক্রম: 
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও বিচারক মো. শাহিনুর ইসলাম মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদন্ডের রায় দেয়। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৬ জুন আপিল করেন মুহাম্মদ কামারুজ্জামান। গত বছরের ৫ জুন এ বিষয়ে শুনানি শুরু হয়। ১৭ সেপ্টেম্বর মুহাম্মদ কামারুজ্জামানের পক্ষে আপিলের যুক্তি উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা। এরপর ৩ নবেম্বর আপিল বিভাগের তৎকালীন জ্যেষ্ঠ বিচারপতি ও বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চ মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদন্ড বহাল রেখে সংক্ষিপ্ত আদেশে রায় ঘোষণা করেন।

যে কারনে মৃত্যুদন্ডাশের বিরোধীতা করলেন এক বিচারপতি:
আপিলের রায়ে জ্যোষ্ঠ বিচারপতি মো.আবদুল ওয়াহহাব মিঞা রায়ে বলেন, আপিল আংশিকভাবে মঞ্জুর হলো। ২, ৪ এবং ৭ নম্বর অভিযোগে আপিলকারী দোষী না হওয়ায় (মুহাম্মদ কামারুজ্জামান) খালাস দেয়া হলো। ৪ নম্বর অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় ট্রাইব্যুনালের দেয়া মৃত্যৃদন্ডের স্থলে যাবজ্জীবন সাজা দেয়া হলো। ২ নম্বর অভিযোগের ক্ষেত্রে প্রসিকিউশন সন্দেহাতীতভাবে প্রমাণে ব্যর্থ। কারণ দোষী প্রমাণিত না হওয়ায় অভিযুক্তকে খালাস দেয়া হলো। ৩ নম্বর অভিযোগে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের আদেশ সংশোধন করে যাবজ্জীবন সাজা দেয়াই যুক্তিযুক্ত। কারণ ঘটনাস্থলে অভিযুক্তের উপস্থিতি নিয়ে সন্দেহ রয়েছে, এটা অনিশ্চিত। ৪ নম্বর অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে ,প্রসিকিউশন অভিযোগ প্রমাণ করতে পারেনি। ৭ নম্বর অভিযোগে বলা হয়েছে, এই অভিযোগটিও প্রসিকিউশন সন্দেহাতীত প্রমাণ করতে পারেনি। তদন্ত কর্মকর্তা বলেছেন ‘কামারুজ্জামান কোনো কোনো দিন সকালে, কোনো কোনো দিন দুপুরে আবার কোনো কোনো দিন সন্ধ্যার পর ডাক বাংলোর ক্যাম্পে আসতো। যদি তাই হয় তাহলে কিভাবে অভিযুক্ত প্রণিধানযোগ্য আল বদর নেতা হলেন? কিভাবে সাক্ষীরা তাকে দেখেছে এবং ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে তা বিশ্বাসযোগ্য নয়। এ বিষয়গুলো আরো বিস্তারিত ট্রাইব্যুনাল বিবেচনা নিতে পারতো। তাই অভিযুক্তকে খালাস দেয়া হলো।

প্রাণভিক্ষা নাটক: 
সরকার কামারুজ্জামান, তার পরিবার ও ইসলামী আন্দোলনকে অপদস্ত করার জন্য গুজব ছড়ায় যে, কামারুজ্জামান প্রাণভিক্ষার জন্য আবেদন করেছেন। দুইজন মেজিস্ট্রেটের কাছে তিনি এই কথা বলেছেন। এরপর মুহাম্মদ কামারুজ্জামানের সাথে ১১ এপ্রিল শনিবার বিকেল ৪টা ১০ মিনিটে পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাক্ষাত করেন। সাক্ষাৎ শেষে তার ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন, প্রাণভিক্ষা চাওয়া প্রসঙ্গে বাবা বলেছেন, প্রাণের মালিক আল্লাহ। রাষ্ট্রপতি জীবন দেয়ারও মালিক নন নেয়ারও মালিক নন যে তার কাছে প্রাণভিক্ষা চাইবো। তিনি বলেন, বাবা বিচলিত নন, আমরা হাসিমুখে বিদায় দিয়ে গেলাম। তার সাথে কোন ম্যাজিস্ট্রেট দেখা করেননি বলেও জানান মুহাম্মদ কামারুজ্জামান। বড় ছেলে হাসান ইকবাল ওয়ামী বলেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চওয়ার প্রশ্নই উঠে না। ক্ষমা চাইবেনতো শুধু আল্লাহর কাছে। তিনি বলেন, আমার বাবার স্বপ্ন ছিল এদেশে ইসলামী শাসন কায়েম হবে। জামায়াতে ইসলামীর নেতৃত্বেই এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে।তিনি বলেন, তার বাবা বলেছেন, তার সাথে বিচারের নামে প্রহসন করা হয়েছে। ১৯ বছরের একজন কিশোরকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেয়া হয়েছে। এর বিচারের ভার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন। তিনি বলেন, বাবার মনোবল দৃঢ় আছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাবা বিচলিত নন, আমরা হাসিমুখে বিদায় দিয়ে গেলাম।

জীবনের শেষ মুনাজাত: 
১১ এপ্রিল পরিবারের সদস্যরা শেষ দেখা করতে গেলে তাদের নিয়ে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামান কেন্ত্রীয় কারাগারে মোনাজাত করেন বলে তাকে দেখা করতে যাওয়া ২১ জন সদস্যের একজন প্রকাশ করেন। তিনি ফেসবুকে লিখেছেন, “আলহামদুলিল্লাহ। কাঁদতে কাঁদতে গিয়েছিলাম, হাসি মুখেই বিদায় জানিয়ে আসলাম প্রিয়জন প্রিয় নেতাকে। আমার দু চোখ, আমার হৃদয় সৌভাগ্যবান। আমি তাকে কাঁদতে দেখিনি বরং আমাদেরকেই সান্ত্বনা দিয়েছেন। উনি যখন বিদায় বেলায় আমাদেরকে নিয়ে মোনাজাত করছিলেন বলছিলেন, হে আল্লাহ আমি দেশের জন্য কাজ করেছি ইসলামের জন্য কাজ করেছি যারা এই অন্যায় বিচার করলেন, এই বিচারে সহযোগিতা করেছে এদের বিচার আপনি দুনিয়াতে এবং আখিরাতে উভয় জায়গায় করবেন। আমি আমার দুই হাত দিয়ে কোন অন্য কাজ করিনি আমার মুখ দিয়ে কাওকে গালি দেইনি আমার সম্পর্কে আপনি ভালো জানেন। আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দান করুন। আমার পরিবার, স্বজনসহ সকলকে ধৈর্য ধারাণ করার তৌফিক দিন। মুনাজাত শেষে উনি শেরপুরসহ দেশবাসী এবং বিশ্ববাসীকে সালাম জানিয়েছেন। সকলের কাছে দোয়া চেয়েছেন।”

অনন্তকালের যাত্রা: 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী আদেশে মৃত্যুদন্ড কার্যকরের নামে জামায়াতে ইসলামীর সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল বিশিষ্ট সাংবাদিক, বুদ্ধিজীবী মুহাম্মদ কামারুজ্জামানকে ২০১৫ সালের ১১ এপ্রিল রাত রাত ১০টা ৩০ মিনিটে হত্যা করা হয়। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।


চির নিন্দ্রায় শায়িত শহীদ কামারুজ্জামান: 
শেরপুরে নিজের গড়া এতিমখানার পাশে চিরনিন্দ্রায় শায়িত হলেন শহীদ মুহাম্মদ কামারুজ্জামান। দাফনের পর থেকেই কবর জিয়ারতের জন্য নামে মানুষের ঢল। কঠোর নিরাপত্তার মধ্যে গতকাল রোববার ভোরে শহীদ মুহাম্মদ কামারুজ্জমানকে দাফনের পর বেলা বাড়ার সাথে সাথেই হাজার হাজার মানুষ তার কবর জিয়ারত করতে আসছেন। দূর-দূরান্ত থেকে আসা লোকজন কামারুজ্জামানের রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত করছেন। এ সময় অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন।

মুহাম্মদ কামারুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী তার নিজের গড়া শেরপুর সদর উপজেলার কুমরী বাজিতখিলা এতিমখানার পাশেই তার লাশ দাফন করা হয়। গতকাল রোববার ভোর ৫টা ২০ মিনিটে দাফন সম্পন্ন হয়। এর আগে রোববার ভোর ৪টা ৫০ মিনিটে এতিমখানা মাঠে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে কামারুজ্জামানের আত্মীয়সহ স্থানীয়রা অংশগ্রহণ করেন। আশেপাশে হাজার হাজার মানুষ উপস্থিত থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর কড়াকড়ির কারণে তারা অংশগ্রহণ করতে পারেনি। দাফনস্থলে গণমাধ্যম কর্মীসহ স্থানীয় এলাকাবাসীর প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল।

সারারাত প্রচুর ঝড়-বৃষ্টি উপেক্ষা করে তার গ্রামের বাড়ির পাঁচ বর্গ কিলোমিটারের বাইরে হাজার হাজার মানুষ রাতভর অপেক্ষা করেও জানাযায় অংশগ্রহণের সুযোগ পাননি। এমনকি ঢাকা থেকে লাশের সাথে যাওয়া গণমাধ্যম কর্মীরাও স্থানীয় বাজিতখিলা বাজারে ঘণ্টার পর ঘণ্টা আটকেছিলেন। রাতে ওই এলাকায় প্রচুর ঝড়-বৃষ্টি হয়। পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোর ৪টার দিকে বিদ্যুৎ আসলেও থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। তারপরও জনসমাগম কমেনি।

নিকটাত্মীয় ও কিছু গ্রামবাসীর উপস্থিতিতে নামাযে জানাযার পর ৫টা ৪০ মিনিটে উপস্থিত হাজার হাজার জনতার গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। সেখানেও বাধা দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। মাঠের পূর্ব অংশের অর্ধেক লোক জানাযায় শরীক হতে পারেনি। মাঝখানে ব্যারিকেড দেয়াছিল। এ সময় জনতা নারায়ে তাকবীর শ্লোগানে আকাশ বাতাশ মুখরিত করে তোলে।

জাতীয় মসজিদে গায়েবানা জানাযা: 
১২ এপ্রিল বাদ যোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জামায়াতের সিনিয়র সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামানের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রেদওয়ানউল্লাহ শাহেদী, ঢাকা মহানগরী মজলিসে শূরা সদস্য ও মতিঝিল থানা আমীর কামাল হোসেনসহ হাজার হাজার নেতাকর্মী ও মুসল্লি এতে উপস্থিত ছিলেন। শহীদ কামারুজ্জামানের জন্য দোয়া করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরবের জেদ্দা, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, পর্তুগালসহ বিশ্বের বিভিন্ন দেশে গায়েবানা নামাযে জানাযা অনুষ্ঠিত হয়।

১১ এপ্রিল ফ্যাসিবাদী আওয়ামী সরকার শহীদ মুহাম্মদ কামারুজ্জামান রহ.-কে খুন করে যে আন্দোলনকে নিভিয়ে দিয়ে চেয়েছিল সে আন্দোলনকে নেভানোর সাধ্য তাদের নেই। আল্লাহ তাঁর নূরকে প্রজ্জলিত করবেন, এটা আল্লাহর ওয়াদা। মহান রাব্বুল আলামীন শহীদ কামারুজ্জামান ভাইকে কবুল করুন। তাঁকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। আমিন। 

২৫ ডিসে, ২০২১

কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ




আজ ২৫ ডিসেম্বর। ১৪৫ বছর পূর্বে আজকের এই দিনে জন্ম হয় উপমাহদেশের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ মুহাম্মদ আলী জিন্নাহর। তিনি পাকিস্তানের প্রতিষ্ঠাতা। ব্রিটিশ ও হিন্দুদের নিষ্ঠুর আগ্রাসন থেকে উপমহাদেশের মুসলিমদের রক্ষার সংগ্রামে তিনি নেতৃত্ব দিয়েছেন। উপমহাদেশের মুসলিমদের অন্তরে তিনি কায়েদে আযম (মহান নেতা) হিসেবে সম্মানের স্থান দখল করে আছেন।

মুহাম্মদ আলী জিন্নাহ আইনজীবী, রাজনীতিক ও পাকিস্তানের স্থপতি। তিনি ১৮৭৬ সালের ২৫ ডিসেম্বর করাচিতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামাতা ভারতের গুজরাট থেকে করাচিতে গিয়ে বসতি স্থাপন করেন। জিন্নাহ করাচির একটি প্রাথমিক বিদ্যালয়, বোম্বের গোকুলদাস তেজ প্রাইমারি স্কুল এবং করাচির সিন্ধু মাদ্রাসা হাইস্কুলে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং পরে খ্রিস্টান মিশনারি সোসাইটি হাইস্কুলে পড়াশুনা করেন। ১৮৯২ সালে মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করে তিনি লন্ডন যান এবং আইন পড়ার জন্য লিংকন’স ইনে ভর্তি হন।

মোহাম্মদ আলী জিন্নাহ ১৮৯৬ সালে করাচিতে ফিরে আসেন। ১৮৯৭ সালে তিনি আইন ব্যবসায়ের জন্য বোম্বাই যান, কিন্তু প্রথম তিন বছর তাঁকে কঠিন অর্থকষ্টে ভুগতে হয়। শতাব্দীর মোড় ঘুরতেই তাঁর ভাগ্যের পরিবর্তন হতে শুরু করে। প্রতিষ্ঠিত হওয়ার পর আয়ের দিক থেকে তিনি বোম্বাইর সব আইনজীবীকে ছাড়িয়ে যান। জিন্নাহ রাজনীতিতে আসেন ১৯০৬ সালে। সেসময় ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধে হিন্দুসমাজের তীব্র প্রতিবাদমুখর পরিস্থিতিতে কলকাতায় ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশন চলছিল। দাদাভাই নওরোজীর কংগ্রেসের নতুন ব্যানারে তখন ‘স্বরাজ’-এর স্লোগান যুক্ত হয়, জিন্নাহও তাতে সামিল হন।

২০ বছর বয়সে জিন্নাহ বোম্বেতে তার আইনপেশা শুরু করেন। বোম্বেতে তখন তিনি ছিলেন শহরের একমাত্র মুসলিম ব্যারিস্টার। ১৯০৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় কাউন্সিল অ্যাক্ট পাশ হলে রাজনীতিতে জিন্নাহর উত্থান শুরু হয়। এ আইনের মাধ্যমে ভাইসরয়ের এক্সিকিউটিভ কাউন্সিলকে ইম্পেরিয়েল লেজিসলেটিভ কাউন্সিলে রূপান্তরিত করা হয় এবং এতে নতুন ৩৫ জন মনোনীত সদস্য এবং ২৫ জন নির্বাচিত সদস্য অন্তর্ভুক্ত করে এর কলেবর বৃদ্ধি করা হয়। এতে মুসলমানদের এবং জমিদারশ্রেণীর জন্য বিশেষ প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকে। 

জিন্নাহ বোম্বাইয়ের একটি নির্বাচনী এলাকা থেকে কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। জিন্নাহ হিন্দু-মুসলিম সংহতিতে বিশ্বাসী ছিলেন। তাই তিনি মুসলিম লীগে যোগ না দিয়ে কংগ্রেস ও মুসলিম লীগের সমঝোতা করার চেষ্টা করেছিলেন। ১৯১১ সালে বঙ্গভঙ্গ রদ হওয়ার পর মুসলিম লীগের সঙ্গে জিন্নাহর যোগাযোগ শুরু হয়। জিন্নাহ পরের বছর ডিসেম্বর মাসে মুসলিম লীগের অধিবেশনে যোগ দেন। এ অধিবেশনে কংগ্রেসের সঙ্গে একই সুরে ‘স্বরাজ’ দাবি করার লক্ষ্যে মুসলিম লীগের গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব উত্থাপন করা হয়। মওলানা মোহাম্মদ আলী ও সৈয়দ ওয়াজির হাসানের অনুরোধে জিন্নাহ ১৯১৩ সালে মুসলিম লীগে যোগ দেন।

১৯১৫ সালের ডিসেম্বর মাসে কংগ্রেস বোম্বাইতে তাদের বার্ষিক অধিবেশন অনুষ্ঠানের প্রস্ত্ততি নেয়। বোম্বাইর মুসলিম নেতাদের সম্মতি নিয়ে জিন্নাহ একটি পত্রের মাধ্যমে মুসলিম লীগ নেতৃবৃন্দকে কংগ্রেসের সঙ্গে একই স্থানে এবং একই সময়ে সর্বভারতীয় মুসলিম লীগকে তার বার্ষিক অধিবেশন অনুষ্ঠানের আহবান জানান। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের নেতারা এর তীব্র বিরোধিতা করে। 

১৯১৬ সালের শরৎকালে জিন্নাহ পুনর্বার ইম্পেরিয়েল লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য নির্বাচিত হন। ১৯১৬ সালের ডিসেম্বরে তিনি কংগ্রেস এবং মুসলিম লীগকে লক্ষ্ণৌতে একই স্থানে একই সময়ে বার্ষিক অধিবেশন অনুষ্ঠানে রাজী করান। জিন্নাহ লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন। দুটি দলের অধিবেশনেই তাদের যৌথ কমিটির তৈরি করা ন্যূনতম সংস্কারের দাবি অনুমোদন লাভ করে এবং ভারত সরকারের কাছে তা পেশ করা হয়। যেসব প্রদেশে মুসলমানরা সংখ্যালঘিষ্ঠ সেখানে আইন পরিষদে তাদের প্রতিনিধিত্বে অতিরিক্ত সুযোগ দেওয়া হবে এই মর্মে কংগ্রেস জিন্নাহর সঙ্গে একমত হলে পৃথক নির্বাচনী এলাকা সংক্রান্ত ভারতীয় রাজনীতির প্রধান অভ্যন্তরীণ সমস্যার সুরাহা হয়। এই ঐতিহাসিক লক্ষ্ণৌ চুক্তির পর জিন্নাহ মুসলমানদের সর্বভারতীয় নেতা হিসেবে আবির্ভাব হন।

১৯১৯ সালের মার্চ মাসে রাউল্যাট আইন পাস করে ভারত সরকার রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বন্ধ করার জন্য প্রচুর ক্ষমতা হাতে নেয়। এর প্রতিবাদে জিন্নাহ ইম্পেরিয়েল লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেন এবং গান্ধী অহিংস  অসহযোগ আন্দোলন শুরু করেন। এপ্রিলের প্রথমদিকে গান্ধীর অনুসারীরা অমৃতসরে দাঙ্গা-হাঙ্গামা শুরু করে তিনজন ইউরোপীয় ব্যাংক ম্যানেজারকে হত্যা করে। এরই ফলশ্রুতিতে ১৩ এপ্রিল জালিয়ানওয়ালা বাগে সংঘটিত হয় নৃশংস হত্যাযজ্ঞ। গান্ধী অসহযোগ আন্দোলন স্থগিত করেন। 

১৯২০ সালের ডিসেম্বর মাসে কংগ্রেসের নাগপুর অধিবেশনে এই দল সম্পর্কে জিন্নাহর ধারণা সম্পূর্ণ বদলে যায়। এখান থেকেই তিনি কংগ্রেসের সঙ্গে তাঁর সম্পর্ক ছেদ করেন। ১৯১৬ সালের লক্ষ্ণৌ চুক্তিতে কংগ্রেস যেসব অঙ্গীকার করেছিল, দলটি তা কখনও পালন করে নি। ফলে দুই সম্প্রদায়ের মধ্যে দূরত্ব বাড়তেই থাকে। কংগ্রেস মুসলমানদের প্রতিনিধিত্বের স্বীকৃতি দিতে অস্বীকার করে। কয়েকবার কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে সমঝোতা করতে যেয়ে ব্যর্থ হন জিন্নাহ। তিনি নিজেকে ব্যর্থ মনে করে ইংল্যান্ড চলে যান।

১৯৩৫ সালের ভারত শাসন আইন পাস হয়। এর মাধ্যমে আইন পরিষদে মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরক্ষার জন্য তাদের প্রতিনিধিত্ব রাখার ব্যবস্থা অন্তর্ভুক্ত ছিল। এ আইন মধ্যবিত্ত রাজনীতিকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে। মুসলিম নেতৃবৃন্দের আহবানে জিন্নাহ ভারতে ফিরে এসে মুসলমানদের নেতৃত্ব গ্রহণে আগ্রহী হয়ে ওঠেন। নতুন ভারত শাসন আইনের অধীনে ১৯৩৭ সালে অনুষ্ঠিত নির্বাচন হলো। মুসলিমরা বিভিন্ন জাতিগত দলে বিভক্ত ছিল। 

উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে জনসংখ্যার ৯০ শতাংশ মুসলমান হলেও সেখানে কেন্দ্রীয় বা প্রাদেশিক পরিষদের নির্বাচনে মুসলিম লীগ একটি আসনও পেল না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাঞ্জাবে মুসলমানরা নানা পুরনো দলের পতাকাতলে সংঘবদ্ধ ছিল এবং জিন্নাহর পুনরুজ্জীবিত মুসলিম লীগের প্রতি তাদের কোনো আগ্রহ ছিল না। সিন্ধু প্রদেশেও মুসলমানরা লীগকে পাত্তা না দিয়ে ভারত বিভক্তি নীতির বিরোধিতা করে কংগ্রেসের প্রতি একাত্মতা প্রকাশ করে। নির্বাচনে মুসলিম লীগ শুধু বাংলায় জয়লাভ করে এবং কৃষক প্রজা পার্টির নেতা এ.কে ফজলুল হকের নেতৃত্বে একটি কোয়ালিশন সরকার গঠন করে।

১৯৩৮ সালে জিন্নাহ হিন্দুদের মুসলিম বিরোধী প্রচারণার মোকাবেলা করার জন্য দিল্লিতে Dawn নামে একটি ইংরেজি দৈনিক পত্রিকার প্রকাশনা শুরু করেন। ১৯৪০ সালে জিন্নাহ দ্বিজাতিতত্বের প্রচারণা শুরু করেন এবং ওই  বছর ২৩ মার্চ নিখিল ভারত মুসলিম লীগের লাহোর অধিবেশনে সভাপতিত্ব করেন। এ অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক উত্থাপিত ‘পাকিস্তান প্রস্তাব’ গ্রহণ করা হয়।

জিন্নাহ একইসাথে কংগ্রেসের হিন্দু ও দেওবন্দী আলেমদের বিরোধীতার মুখোমুখী হন। তিনি নিশ্চিত বুঝতে পেরেছেন মুসলিমরা ব্রিটিশ শাসিত ভারতের চাইতে বহুগুণে বিপদে পড়বে কংগ্রেস শাসিত ভারতে। তাই পাকিস্তানের কোনো বিকল্প ছিল না। দেওবন্দী নেতা হুসাইন আহমদ মাদানীর বিরুদ্ধে জিন্নাহর এই সংগ্রামকে সহযোগিতা করেছেন আরেক দেওবন্দী নেতা শাব্বির আহমদ ওসমানী এবং সাইয়েদ আবুল আ'লা মওদূদী। 

কংগ্রেসের সন্ত্রাসীরা বহুবার জিন্নাহকে খুন করার চেষ্টা করে। ১৯৪৩ সালের ২৬ জুলাই বোম্বাইয়ে জিন্নাহকে একজন খাকসার স্বেচ্ছাসেবক হত্যার চেষ্টা করে, কিন্তু জিন্নাহ অল্পের জন্য বেঁচে যান। তবে আহত হন। 

১৯৩৭ সালের নির্বাচনে ব্যর্থ হলেও ১৯৪৬ সালের নির্বাচনে মুসলিমলীগ মুসলিমদের সংখ্যাগরিষ্ঠতা পায়। মুসলিমরা কংগ্রেসপক্ষীয় মুসলিম নেতা আবুল কালাম আযাদ ও হুসাইন আহমদ মাদানীকে পরিত্যাগ করে। মুসলিমরা আলাদা রাষ্ট্র তথা পাকিস্তান রাষ্ট্র গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়। জিন্নাহর ঐকান্তিক চেষ্টায় ১৯৪৭ সালে উপমহাদেশের মুসলিমরা নিজেদের জন্য এক স্বাধীন ভূমি লাভ করে।   

জিন্নাহর আশঙ্কা ছিল যে ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার পর কংগ্রেস প্রধান আইনসভায় মুসলিমরা তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হবে। তিনি দাবি করেন যে স্বাধীনতার পূর্বেই সেনাবাহিনীকে ভাগ করতে হবে। এজন্য এক বছরের মত সময় দরকার ছিল। মাউন্টব্যাটেন আশা করেছিলেন যে স্বাধীনতার পর একটি যৌথ প্রতিরক্ষাব্যবস্থা থাকবে কিন্তু জিন্নাহ চাইছিলেন স্বাধীন রাষ্ট্রের আলাদা সেনাবাহিনী থাকুক। সেনাবাহিনী ভাগ হয়ে আগে পাকিস্তান স্বাধীন হলো। হায়দরাবাদ স্বাধীন হলো, কাশ্মীর স্বাধীন হলো। তারপর ভারত স্বাধীন হলো। 

জিন্নাহর আশংকাই সত্য হলো, ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর দখল করলো, হায়দরাবাদ দখল করলো। পাকিস্তানের পাঞ্জাবের কিছু অংশ ও পূর্ব পাকিস্তান তথা বাংলার খুলনা, সাতক্ষীরা ও  যশোর দখল করে ফেললো। পাকিস্তান তাদের ভূমি পুনরুদ্ধার করতে পারলেও হায়দরাবাদ ও কাশ্মীর এখনো বন্দী হয়ে রইলো। 

কায়েদে আযম মুহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের জন্য চিন্তা করতেন। তাদের অধিকার তিনি সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। মহান রাব্বুল আলামিন তাঁকে মাগফিরাত দান করুন। দুনিয়া ও আখিরাতে সম্মানিত করুন। সালাম, ইয়া কায়েদ, ইয়া কায়েদে আযম।